এক্সপ্লোর

Zomato Exits: ২২৫টি ছোট শহর থকে ব্যবসা গোটাল জোম্যাটো, লোকসান বেড়েছে ৫ গুণ

Zomato News: আদানির মতো হিসেবে কারচুপির অভিযোগ ওঠেনি। তা সত্ত্বেও পড়েই চলেছে অনলাইন ফুড ডেলিভারি কোম্পানির ব্যবসা।

Zomato News: আদানির মতো হিসেবে কারচুপির অভিযোগ ওঠেনি। তা সত্ত্বেও পড়েই চলেছে অনলাইন ফুড ডেলিভারি কোম্পানির ব্যবসা। স্টকে ধস নেমেছে আগেই এবার আরও খারাপ আর্থিক ফল প্রকাশিত হল কোম্পানির।

Zomato Exits: কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কাছে চিঠি দিয়েছে
Zomato-র চিফ ফিনান্সিয়াল অফিসার অকশন্ত গয়াল জানিয়েছেন, কোম্পানির শেয়ারহোল্ডারদের কাছে একটি চিঠি লিখেছেন। যেখানে তিনি বলেছেন, জানুয়ারি মাসে, আমরা প্রায় ২২৫টি ছোট শহর থেকে ব্যবসা বন্ধ করেছি। '' কোম্পানি অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে (Q3FY23) সম্পর্কিত প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানেই এই বিষয়টি প্রকাশ্যে আনা হয়েছে। পরিসংখ্যান বলছে, এটি গ্রস অর্ডার ভ্যালু (GOV)র 0.3 শতাংশ অবদান রেখেছে। 

গয়াল শেয়ারহোল্ডারদের বলেছেন,''কোম্পানিতে একটি চ্যালেঞ্জিং পরিবেশ তৈরি হয়ে গেছে। তবে আমরা সাম্প্রতিক সপ্তাহগুলিতে চাহিদার উন্নতি দেখতে পাচ্ছি, যা আমাদের আত্মবিশ্বাস দেয় যে কোম্পানির সবচেয়ে খারাপ সময় শেষ হয়েছে।''

১০০০টিরও বেশি শহরে ব্যবসা ছিল
Zomato-র বার্ষিক প্রতিবেদন বলছে, গত বছর ২০২১-২২ সালে কোম্পানিটি দেশের ১০০০ টিরও বেশি শহরে ফুড অর্ডারিং ও ডেলিভারি ব্যবসা চালাচ্ছিল। যা এখন সীমিত হয়ে গেছে। গয়াল জানিয়েছেন, গত কয়েক ত্রৈমাসিকে ২২৫ টি শহরে খারাপ পারফরম্যান্সের কারণে ব্যবসা বন্ধ করতে হয়েছে। এই শহরগুলো থেকে হাত তুলে নিয়েছে কোম্পানি। এই শহরগুলি থেকে সরে যাওয়া কোম্পানির খরচের উপর কোনও প্রভাব ফেলবে কিনা, তা নিয়ে এখন চিন্তায় কোম্পানির শেয়ার হোল্ডাররা। যা প্রসঙ্গে গয়াল বলেন, 'এতে আগামী দিনে কোম্পানির ব্যবসায় খুব একটা প্রভাব পড়বে না।'

কোম্পানির লোকসান বেড়েছে ৫ গুণ
Zomato-র অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে তাদের আয় ৭৫ শতাংশ বেড়ে ১৯৪৮ কোটি টাকা হয়েছে। একই কোম্পানির লোকসান ৫ গুণ বেড়ে দাঁড়িয়েছে ৩৪৬ কোটি টাকা। বছরের ভিত্তিতে, ৩১ ডিসেম্বর শেষ হওয়া ৩ মাসের জন্য কোম্পানির আয় ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর আগে Zomato সেপ্টেম্বর ত্রৈমাসিকে ১৫৮১ কোটি টাকা ও ডিসেম্বর ২০২১ সালের শেষ ত্রৈমাসিকে ১,২০০ কোটি টাকার তুলনায় ১৫৬৫ কোটি টাকার আয় করেছিল।

Zomato এর স্টক কমেছে
জোম্যাটোর শেয়ারের দরপতন হয়েছে। শুক্রবার সকালের বাণিজ্যে বিএসইতে কোম্পানির স্টক 1.47 শতাংশ কমে 53.60 টাকা হয়েছে। এনএসইতে এটি 1.38 শতাংশ কমে 53.65 টাকা হয়েছে। এদিকে, 30-শেয়ারের BSE সেনসেক্স 118.15 পয়েন্ট বা 0.19 শতাংশ কমে 60,688.07 এ ট্রেড করেছে।

Airtel Tariff Rise: মোবাইল রিচার্জের খরচ বাড়ল, ৫৭ শতাংশ ট্যারিফ বৃদ্ধি

সেরা শিরোনাম

Gold-Silver Price Today: ধরাছোঁয়ার বাইরে ! দাম বাড়ল সোনা ও রুপোর, মাথায় হাত মধ্যবিত্তের
ধরাছোঁয়ার বাইরে ! দাম বাড়ল সোনা ও রুপোর, মাথায় হাত মধ্যবিত্তের
Petrol Diesel Price Cut : কবে কমবে পেট্রোল-ডিজেলের দাম ? মুখ খুললেন মন্ত্রী
কবে কমবে পেট্রোল-ডিজেলের দাম ? মুখ খুললেন মন্ত্রী
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR ডায়মন্ড হারবার থানায়।
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(২.৭.২৬) পর্ব২: RG Kar-কাণ্ডে বদল নমুনা,কাঠগড়ায় কে? কমিশনে দরবার ঋতব্রত-শিবিরের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(২.৭.২৬) পর্ব ১: গা ঢাকা দিয়েও হল না শেষরক্ষা, জালে দেবরাজ! জেরার মুখে অদিতিও | ABP Ananda LIVE
Ashapur Brinjal GI Tag : আমের পর এবার বেগুনেও বাজিমাত! GI ট্যাগ পেল মালদার আশাপুর বেগুন
BJP Government in Bengal : থানায় থানায় হেল্প ডেস্ক, পথে নামবে 'দুর্গা স্কোয়াড', নারী নিরাপত্তা জিরো টলারেন্স

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget