এক্সপ্লোর

সম্পর্কছেদের রোষ! স্ত্রী-র মুখে অ্যাসিড ছুড়ল স্বামী

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহত মহিলা সম্প্রতি এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। বিয়েও করেন তাঁরা। তার জেরেই প্রতিশোধ নিতেই পরিকল্পনা করে প্রাক্তন স্বামী এই কাণ্ড ঘটিয়েছে কি না খতিয়ে দেখছে অশোকনগর থানার পুলিশ।

সমীরণ পাল, অশোকনগর: দৈনন্দিন অশান্তি থেকে মুক্তি পেতে লকডাউনের সময় স্বামীকে ছেড়ে চলে এসেছিলেন বাপের বাড়ি। কিন্তু স্ত্রী-র এভাবে সম্পর্কছেদের রোষে চরম পথ নিলেন স্বামী। সাতসকালে স্ত্রীকে লক্ষ্য করে অ্যাসিড হামলা চালান স্বামী। অ্যাসিড আক্রান্ত আপাতত হাবড়া হাসপাতালে ভর্তি। আর অভিযুক্ত স্বামী পলাতক। অশোকনগর থানার কচুয়া-রাজবেরিয়া সড়কে দৌলতপুর এলাকায় হওয়া ঘটনার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকাজুড়ে। পরিবার সূত্রে জানা গেছে, আক্রান্ত গৃহবধূর নাম সবিতা সরকার। সেনডাঙা এলাকার বাসিন্দা সবিতার বছর দুয়েক আগে গাদামারা এলাকায় দিলীপ মজুমদার এর সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে সংসারে একাধিক অশান্তির জন্য লকডাউনের সময় থেকে সবিতা সরকার বাপের বাড়িতে চলে আসেন। সকালে রোজকার মতো সবিতা কাজে যাওয়ার সময় দৌলতপুর এলাকায় তার স্বামী দিলীপ মজুমদার তাঁর ওপর অ্যাসিড হামলা চালায়। সাংসারিক অশান্তির জেরে বাপের বাড়ি চলে আসা গৃহবধূর উপর সাতসকালে অ্যাসিড হামলা স্বামীর। ঘটনাটি স্থানীয় লোকজনের তৎপরতায় হাবড়া হাসপাতালে নিয়ে আসা হয় হাতে ও গলায় অ্যাসিড দগ্ধ গৃহবধূকে। এই মুহূর্তে হাবড়া হাসপাতালে চিকিৎসাধীন ওই গৃহবধূ। অভিযুক্ত তথা তাঁর স্বামী পলাতক। অ্যাসিড আক্রান্ত বধূ যন্ত্রণায় ছটফট করতে করতে দৌড়ে পালিয়ে কোনওমতে একটি বাড়ি ঢুকে প্রাণে বাঁচেন। স্থানীয়রাই তাকে হাবড়া হাসপাতালে নিয়ে যায়। পলাতক স্বামীকে খুঁজছে পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্ত দীপকের দ্বিতীয় পক্ষের স্ত্রী সবিতা। তাঁর প্রথম পক্ষের একটি বাচ্চা মেয়ে রয়েছে। পুলিশ তার সঙ্গে কথা বলে দীপকের খোঁজ করার চেষ্টা করছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহত মহিলা সম্প্রতি এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। বিয়েও করেন তাঁরা। তার জেরেই প্রতিশোধ নিতেই পরিকল্পনা করে প্রাক্তন স্বামী এই কাণ্ড ঘটিয়েছে কি না খতিয়ে দেখছে অশোকনগর থানার পুলিশ। তবে সাত সকালে এমন হামলায় ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের দ্রুত গ্রেফতারির অভিযোগ তুলেছেন।

সেরা শিরোনাম

Indian Sailor Dead in Venezuela: ভেনিজুয়েলায় রহস্যমৃত্যু ভারতীয় নাবিকের, দেশে ফিরল নিথর দেহ, শরীরের ভিতর থেকে গায়েব মস্তিষ্ক, হৃদপিণ্ড, যকৃৎ, পাকস্থলী
ভেনিজুয়েলায় রহস্যমৃত্যু ভারতীয় নাবিকের, দেশে ফিরল নিথর দেহ, শরীরের ভিতর থেকে গায়েব মস্তিষ্ক, হৃদপিণ্ড, যকৃৎ, পাকস্থলী
Pune News: ‘বিরলের মধ্যে বিরলতম’, তিন বছরের মেয়েকে ধর্ষণ করে খুন, ৬৫ বছরের অপরাধীকে তিন মৃত্যুদণ্ডের সাজা শোনাল আদালত
‘বিরলের মধ্যে বিরলতম’, তিন বছরের মেয়েকে ধর্ষণ করে খুন, ৬৫ বছরের অপরাধীকে তিন মৃত্যুদণ্ডের সাজা শোনাল আদালত
Karnataka News: প্রাক্তনকে মেরে আত্মহননের ছক, গাড়ি-বোমায় ছিন্নভিন্ন যুবক, লাফিয়ে পড়ে বাঁচলেন তরুণী
প্রাক্তনকে মেরে আত্মহননের ছক, গাড়ি-বোমায় ছিন্নভিন্ন যুবক, লাফিয়ে পড়ে বাঁচলেন তরুণী
Joynagar News: নাবালকের উপর নির্মম অত্যাচার, খুলে নেওয়া হল জামা-প্যান্ট, উল্টো করে ঝুলিয়ে…ভয়ঙ্কর ঘটনা জয়নগরে
নাবালকের উপর নির্মম অত্যাচার, খুলে নেওয়া হল জামা-প্যান্ট, উল্টো করে ঝুলিয়ে…ভয়ঙ্কর ঘটনা জয়নগরে

ভিডিও

Congress News: প্রাক্তন TMC কাউন্সিলরের কংগ্রেসে যোগদান ঘিরে বিধান ভবনে তুমুল উত্তেজনা
Abhishek Banerjee | বারবার আদালতে ধাক্কা, DJ মামলায় আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়
TMC news | 'আমরাই তৃণমূল, এই অফিসটাও আমাদের', মেট্রোপলিটনে তৃণমূল ভবনে 'ঋতব্রত-তৃণমূল'
Abhishek Banerjee News | DJ-মামলায় আরও বিপাকে অভিষেক, দ্রুত শুনানির আর্জিও খারিজ | ABP ANANDA LIVE
Abhishek Banerjee's PA News | আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের PA সুমিত রায় | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget