এক্সপ্লোর

Bengaluru News: নোটস দেওয়ার নামে কলেজ পড়ুয়াকে বার বার ধর্ষণ, ছবি ও ভিডিও দেখিয়ে হুমকি-ব্ল্যাকমেল, গ্রেফতার ২ অধ্যাপক-সহ ৩

Bengaluru Student Assaulted: মুডাবিদরির বেসরকারি কলেজের পদার্থবিজ্ঞানের অধ্যাপক নরেন্দ্র এবং জীববিজ্ঞানের অধ্য়াপক সন্দীপকে গ্রেফতার করেছে পুলিশ।

বেঙ্গালুরু: বন্ধুকে সঙ্গে নিয়ে কলেজ পড়ুয়াকে ধর্ষণ। বেঙ্গালুরুতে গ্রেফতার দুই অধ্য়াপক এবং তাঁদের বন্ধু। এক বার নয়, একাধিক বার ওই তরুণীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ধর্ষণের পর তাঁকে হুমকিও দেওয়া হয়, ব্ল্যাকমেল করা হয় লাগাতার। গোটা ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। (Bengaluru News)

মুডাবিদরির বেসরকারি কলেজের পদার্থবিজ্ঞানের অধ্যাপক নরেন্দ্র এবং জীববিজ্ঞানের অধ্য়াপক সন্দীপকে গ্রেফতার করেছে পুলিশ। আর একটি বেসরকারি কলেজে কর্মরত, তাঁদের আর এক বন্ধু অনুপকেও গ্রেফতার করা হয়েছে। নির্যাতিতাকে বারংবার ধর্ষণের পর, সেই ভিডিও দেখিয়ে হুমকি এবং ব্ল্যাকমেল করার অভিযোগ তিন জনের বিরুদ্ধে। (Bengaluru Student Assaulted)

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধর্ষণের ভিডিও নিজেদের কাছে রেখে দেন অভিযুক্তরা। সেই ভিডিও সামনে রেখে ফের ওই পড়ুয়াকে সঙ্গমে বাধ্য করা হয়। বারং বার এমন চলতে থাকায় বিধ্বস্ত হয়ে পড়েছিলেন তরুণী। প্রথমে মা-বাবাকে গোটা ঘটনা জানান তিনি। এর পর পরিবারের তরফেই কর্নাটক মহিলা কমিশনে অভিযোগ জানানো হয়। মহিলা কমিশনের নির্দেশেই পুলিশ ধর্ষণ এবং ব্ল্যাকমেলের মামলা দায়ের করে। গ্রেফতার করা হয় তিন জনকে।

নির্যাতিতা তরুণী মুডাবিদরির যে কলেজের পড়ুয়া, সেখানে পড়াতেন নরেন্দ্র এবং সন্দীপ। নোটস দেওয়ার নামে ওই তরুণীর সঙ্গে আলাপ জমান নরেন্দ্র। ফোনে কথাবার্তা শুরু হয়। কিছু কাজে একবার বেঙ্গালুরু আসতে হয় ওই তরুণীকে। সেই সময় নোটস দেওয়ার বাহানায় তরুণীর সঙ্গে দেখা করেন নরেন্দ্র। বন্ধু অনুপের বাড়িতে নিয়ে যান। সেখানে তরুণীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। বিষয়টি জানাজানি হলে ফল ভাল হবে না বলে তরুণীকে হুমকিও দেন নরেন্দ্র এবং অনুপ।

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, নির্যাতিতাকে ধর্ষণের পর তা নিয়ে বন্ধু সন্দীপের কাছে বড়াইও করেন নরেন্দ্র। এর পর তরুণীকে সেই নিয়ে ব্ল্যাকমেল করতে শুরু করেন সন্দীপ। শারীরিক ভাবে ঘনিষ্ঠ হতে চাইলে বাধা দেন নির্যাতিতা। কিন্তু পাল্টা ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এর পর অনুপের বাড়িতে নিয়ে গিয়ে সন্দীপও নির্যাতিতাকে ধর্ষণ করেন বলে অভিযোগ।

পুলিশ সূত্রে খবর, সম্প্রতি ফের ওই তরুণীকে উত্যক্ত করতে শুরু করেন অভিযুক্তরা। ছবি-ভিডিও ফাঁস করে দেওয়া হবে বলে ব্ল্যাকমেল করে, হুমকি দেয়। এতেই আর সহ্য করতে পারেননি নির্যাতিতা। তিন অভিযুক্তকেই হেফাজতে নিয়েছে পুলিশ। ওই নির্যাতিতা আতঙ্কিত হয়ে পড়েছেন, মানসিক ভাবে একেবারে ভেঙে পড়েছেন বলে জানা যাচ্ছে। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি উঠছে।

 

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget