এক্সপ্লোর

Influencer Manjeet Kaur Death Case: অল্পদিনেই নামডাক, মৃত্যু জনপ্রিয় ইনফ্লুয়েন্সারের, অপহরণ, শারীরিক নির্যাতন, গাছে বেঁধে আগুন ধরিয়ে দেওয়া হয় গায়ে?

Manjeet Kaur Dies: ইনফ্লুয়েন্সার মনজিৎ কৌরের মৃত্যু। গাছে বেঁধে পুড়িয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ।

নয়াদিল্লি: দীর্ঘ সময় ধরে মৃত্যুর সঙ্গে লড়াই। শেষ পর্যন্ত আর ফেরা হল না। মারা গেলেন ইনফ্লুয়েন্সার মনজিৎ কৌর। অপহরণ করে নিয়ে গিয়ে, গাছে বেঁধে পোড়ানো হয়েছিল তাঁকে। গত কয়েক সপ্তাহ ধরে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন মনজিৎ। শেষ পর্যন্ত মারা গেলেন তিনি। (Manjeet Kaur Dies)

চণ্ডীগড়ের পোস্টগ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চে ভর্তি ছিলেন ২৮ বছর বয়সি মনজিৎ। সেখানেই শেষ নিঃশ্বাস ত্য়াগ করলেন তিনি। মনজিতের মায়ের অভিযোগের ভিত্তিতে অপহরণ এবং হত্যার মামলা দায়ের করেছে চণ্ডীগড় পুলিশ। তবে তদন্ত শেষ হতে, দোষীদের সাজা হতে দেখতে পেলেন না মনজিৎ। (Influencer Manjeet Kaur Death Case)

আরও পড়ুন: স্বামীর প্রেমিকার বিরুদ্ধে ‘ভালবাসা চুরি’র অভিযোগ, ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ চাইলেন স্ত্রী, আদালত বলল…

মনজিতের মা কান্তাদেবীর অভিযোগ, গত ৩ জুলাই গভীর রাতে ফোন করে ডাকা হয় মনজিৎকে। শুভি এবং পিন্ডা নামের দু’জনের কথা উল্লেখ করেছেন তিনি। তাঁর দাবি, চণ্ডীগড় সেক্টর ৩৪-এ একটি মদের দোকানের কাছে ডাকা হয় মনজিৎকে। সেখানে পৌঁছতেই অপহরণ করে নিয়ে যাওয়া হয়। জোর করে গাড়িতে তোলা হয় তাঁকে। নিয়ে যাওয়া হয় মোরিন্ডায়। প্রথমে শারীরিক নির্যাতন চলে। পরে তুঁতগাছের সঙ্গে বেঁধে গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।

গাছে বাঁধা অবস্থায় মনজিৎকে দেখতে পান একজন। আগুনের উপর কম্বল চাপা দিয়ে তিনিই মনজিৎকে উদ্ধার করেন। মনজিৎকে মোরিন্ডার একটি হাসপাতালে ভর্তি করা হয় প্রথমে। পরিস্থিতির অবনতি হওয়ায় সরিয়ে নিয়ে যাওয়া হয় মোহালীর হাসপাতালে। ৯ জুলাই সেখান থেকে স্থানান্তরিত করা হয় পোস্টগ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চে।

আরও পড়ুন: মঙ্গলগ্রহে ভেসে বেড়াচ্ছে জেলিফিশ? NASA-র ছবি ঘিরে শোরগোল

পোস্টগ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চে বেশ কয়েক সপ্তাহ অচেতন ছিলেন মনজিৎ। ৫ অগাস্ট কিছু ক্ষণের জন্য চৈতন্য ফিরে পান তিনি। ঠিক কী ঘটেছিল ওইদিন, পরিবারকে জানান। কিন্তু চিকিৎসকদের তরফে সব চেষ্টা করা হলেও, পরিস্থিতির অবনতি হতে শুরু করে। শেষ পর্যন্ত ২৬ অগাস্ট মৃত্যুর কোলে ঢলে পড়েন মনজিৎ।

মনজিতের মৃত্যুর পর সেক্টর ৩৪ থানার পুলিশ এফআইআর দায়ের করেছে। ভারতীয় ন্যায় সংহিতার ১৪০(১)-অপহরণ, ১০৩(১)-খুন, ৩(৫)-সংগঠিত অপরাধের দায়—ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। ইনস্পেক্টর শাদি লাল জানিয়েছেন, মনজিতের বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছিল। সাত বছরের ছেলে রয়েছে। যে দু’জনের নাম তুলে ধরেছে পরিবার, তাঁদের মধ্যে একজনের সঙ্গে লিভ-ইন করছিলেন মনজিৎ।

ঠিক কী ঘটেছিল ওইদিন, তার তদন্ত শুরু হয়েছে খোঁজ চলছে দুই সন্দেহভাজনের। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পরিবারের লোকজনকেও।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
Bengal Cricket: জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
Advertisement

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
Bengal Cricket: জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Embed widget