এক্সপ্লোর

Bengal Migrant Worker: বাংলাভাষী, অ্যাসিড দিয়ে পুড়িয়ে হত্যা পরিযায়ী শ্রমিককে ! জয়পুরে উদ্ধার বস্তাবন্দি দেহ

Bengal Migrant Worker Murdered: আবারও পরিযায়ী শ্রমিককে খুন বিজেপি শাসিত শহরে। বাংলা ভাষায় কথা বলার জন্যই তাঁকে নৃশংসভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ জানাচ্ছে মৃতর পরিবার।

জয়পুর: আবারও পরিযায়ী শ্রমিককে খুন। বিজেপি শাসিত শহরে বাংলার যুবককে অ্যাসিড দিয়ে পুড়িয়ে খুনের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুরে। বৃহস্পতিবার বিকেলে হরিশ্চন্দ্রপুরের যুবকের বস্তাবন্দি দেহ উদ্ধার হয়। খবর আসতেই গ্রামে চাঞ্চল্য ছড়িয়েছে। কান্নায় ভেঙে পড়েছে পরিবার। পরিবারের অভিযোগ, বাংলায় কথা বলায় অ্যাসিড দিয়ে পুড়িয়ে তাঁকে খুন করা হয়েছে।

জয়পুরে খুন হলেন হরিশ্চন্দ্রপুরের এক পরিযায়ী শ্রমিক। বৃহস্পতিবার বিকেলেই যুবকের বস্তাবন্দী রক্তাক্ত দেহ উদ্ধার হয়। মৃত যুবক মালদার হরিশ্চন্দ্রপুরের ১ ব্লকের ভিঙ্গোল গ্রাম পঞ্চায়েতের খোকড়া গ্রামের বাসিন্দা। নৃশংসভাবে অ্যাসিড দিয়ে পুড়িয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। মৃত যুবকের নাম শেখ সাহান, বয়স ৩৫ বছর। বাংলা ভাষায় কথা বলার জন্যই তাঁকে নৃশংসভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ জানাচ্ছে মৃতর পরিবার। 

পরিবার সূত্রে জানা গিয়েছে, পাঁচ বছর ধরে সেখানে পরিবারকে সঙ্গে নিয়ে থাকতেন শেখ সাহান। প্লাস্টিক কুড়োনোর কাজ করতেন তিনি। ভোটের জন্য বাড়ি ফেরার কথা ছিল তাঁর। সেই কারণে, বুধবার সন্ধ্যায় ট্রেনের টিকিট কাটার জন্য জয়পুরের বাড়ি থেকে বের হন সাহান। কিন্তু রাত পেরিয়ে গেলেও তিনি  বাড়ি না ফেরায় দুশ্চিন্তায় পড়ে পরিবারের সদস্যরা। খোঁজাখুঁজি শুরু হয়। বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে মাত্র এক কিলোমিটার দূরে এক মন্দিরের পাশে পরিযায়ী শ্রমিকের বস্তাবন্দি রক্তাক্ত দেহ উদ্ধার করে সেখানকার পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন। 

জয়পুর থেকে মৃত দেহ কি করে নিয়ে আসা হবে দুশ্চিন্তায় পড়েছে হতদরিদ্র পরিবার। এই খবর পেয়ে পরিবারের লোকজনের সঙ্গে দেখা করতে ছুটে যান হরিশ্চন্দ্রপুরের সিপিআইএম প্রার্থী শেখ খলিল। মৃতর পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি সেখানকার প্রশাসনের সঙ্গে কথা বলে দেহটি নিয়ে আসার আশ্বাসও দেন তিনি। 

মৃত শেখ সাহান-এর বাবা নফিজুল হক বলেন, তার দুই ছেলের মধ্যে সাহান ছিল বড় ছেলে। তার দুই নাবালক সন্তানও রয়েছে। অভাবের সংসার তাদের। তাই দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে সেখানে থাকত সাহান। ভোটের জন্যই বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু ছেলের আর বাড়ি ফেরা হলো না। ছেলেকে অ্যাসিড দিয়ে পুড়িয়ে মেরেছে সেখানকার দুষ্কৃতীরা। পরিবারের অভিযোগ, বাংলায় কথা বলায় অ্যাসিড দিয়ে পুড়িয়ে তাঁকে খুন করা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget