এক্সপ্লোর

ভিন ধর্মের প্রেমিককে বিয়ে করতে চাওয়ায় মেয়েকে হত্যা করলেন বাবা

বছর কুড়ি বয়সের মেয়েটি এক মুসলিম যুবককে বিয়ে করতে চেয়েছিল। আর তা নিয়েই বাবার সঙ্গে অশান্তি। শেষটায় রাগের চোটে মেয়েটিকে মেরেই ফেললেন বাবা। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রাজকোটে।

রাজকোট: বছর কুড়ি বয়সের মেয়েটি এক মুসলিম যুবককে বিয়ে করতে চেয়েছিল। আর তা নিয়েই বাবার সঙ্গে অশান্তি। শেষটায় রাগের চোটে মেয়েটিকে মেরেই ফেললেন বাবা। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রাজকোটে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, রাজকোটের গান্ধীগ্রামের শাহনগর এলাকায় বসবাসকারী গোপাল নাকুম নামে এক ব্যক্তি দিনমজুরের কাজ করেন। তাঁর মেয়ে ইলা এক মুসলিম যুবককে বিয়ে করতে চাওয়া নিয়েই গতকাল সকালে তুমুল উত্তেজনার সৃষ্টি হয় ঘরে। লন্ড্রিতে কাজের জন্য ব্যবহৃত মুগুরের আঘাতে মেয়েকে মেরে ফেলেন তিনি। রাজকোটের পুলিশ কমিশনার মনোজ আগরওয়াল বলেন, সকালে বাবা মেয়েকে চা খেতে বলেন। কিন্তু মেয়ে বলে যে মুসলিম ওই যুবকের সঙ্গে বিয়ে না দেওয়া হলে সে চা তো দূরের কথা এক গ্লাস জল পর্যন্ত খাবে না। তা শুনেই ওই ব্যক্তি রাগে অগ্নিশর্মা হয়ে মুগুর দিয়ে দু-তিন বার আঘাত করেন মেয়ের মাথায়। তাতেই মেয়েটি অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে। এক প্রতিবেশী ফোন করে অ্যাম্বুলেন্স আনান। সরকারি পিডিইউ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। ঘটনাটিকে ঠিক পারিবারিক সম্মান রক্ষার জন্য খুন বলে মনে করছেন না আগরওয়াল। কিছুদিন আগে মেয়েটি ওই ছেলেটির সঙ্গে পালিয়েছিল, কিন্তু ছেলেটির বয়স ১৯ অর্থাৎ আইনত বিয়ের বয়স হয়নি। তাই ছেলেটির বাড়ি থেকে আবার মেয়েটিকে তার বাড়িতে ফিরিয়ে দিয়ে যায়। চলতি বছরেই ১৮ জুন মেয়েটির মা মারা গিয়েছেন। একলা বাড়িতে বাবা আর মেয়ে থাকতেন। মাঝে মাঝেই বিষয়টি নিয়ে অশান্তি লেগে থাকতো, শেষটায় এই পরিণতি। আগরওয়াল মনে করছেন রাগের মাথায়ই কাজটা করে ফেলেছেন ওই ব্যক্তি।মেয়েটির বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget