এক্সপ্লোর

Raja Raghuvanshi: তিনবার অসফল, খুন চতুর্থবারে, সোনমের চোখের সামনেই খুন করা হয় রাজা রঘুবংশীকে, জমা পড়ল চার্জশিট, ফাঁসি চাইছে পরিবার

Sonam Raghuvanshi: মোট ৭৯০ পাতার চার্জশিট জমা দিয়েছে মেঘালয় পুলিশের বিশেষ তদন্তকারী দল, SIT. 

নয়াদিল্লি: বিয়ের পরও প্রেমিকের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছিলেন সোনম রঘুবংশী। মধুচন্দ্রিমার নামে রাজা রঘুবংশীকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া এবং প্রাণে মেরে ফেলার পরিকল্পনা করেন দু’জনে মিলেই। মোট চার বার রাজাকে খুনের চেষ্টা হয়। প্রথম তিন বার অসফল হলেও, শেষ বার সোনমের সামনেই রাজাকে হত্যা করে দুষ্কৃতীরা। রাজা রঘুবংশী হত্যাকাণ্ডে শনিবার এই মর্মেই চার্জশিট জমা দিল মেঘালয় পুলিশ। (Sonam Raghuvanshi)

মোট ৭৯০ পাতার চার্জশিট জমা দিয়েছে মেঘালয় পুলিশের বিশেষ তদন্তকারী দল, SIT.  চার্জশিটে সোনম, তাঁর প্রেমিক রাজ কুশওয়াহা, তিন ভাড়াটে খুনি- বিশাল সিংহ চৌহান, আকাশ রাজপুত, আনন্দ কুড়মির নাম রয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ১০৩ (১), ২৩৮ (এ) এবং ৬১ (২) ধারায় মামলা দায়ের করা হয়েছে সকলের বিরুদ্ধে। ইস্ট খাসি হিলস পুলিশের সুপার বিবেক সিয়েম বলেন, “তদন্তে জানা গিয়েছে, সোনমের সঙ্গে রাজের সম্পর্ক ছিল। রাজের সঙ্গে মিলে রাজাকে খুনের ষড়যন্ত্র কষেন সোনম। সেই মতো তিন খুনিকে ভাড়া করা হয়।” (Raja Raghuvanshi)

ঘটনাক্রম ঠিক কিভাবে এগোয়, তারিখ ধরে ধরে তা ব্যাখ্যা করেছে পুলিশ। বলা হয়েছে- 

গত ১১ মে ইন্দৌরে সোনম এবং রাজার বিবাহ হয়। 

২০ মে শিলং পৌঁছন তাঁরা, সেখান থেকে সোহরার উদ্দেশে রওনা দেন।

২৩ মে নংরিহাট হোমস্টেতে ওঠেন সোনম এবং রাজা। সেখানেই শেষবার জীবিত অবস্থায় দেখা যায় রাজাকে। ওই দিনই ওয়েই সাদোং জলপ্রপাতের কাছে রাজা খুন হন।

২৬ মে দম্পতি নিখোঁজ বলে অভিযোগ জমা পড়ে। শুরু হয় তল্লাশি অভিযান। 

৩১ মে সোহরার গোল্ডেন পাইনস ধাবার কাছ থেকে পরিত্যক্ত স্কুটারটি মেলে।

২ জুন সোহরার আর্লিয়াং রিয়াত কুনংরিমের খাল থেকে রাজার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়।

৮ থেকে ১১ জুনের মধ্যে সোনম, রাজ, তিন খুনিকে উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ থেকে গ্রেফতার করা হয়। 

২২ থেকে ২৫ জুনের মধ্যে প্রমাণ লোপাটের অভিযোগে মধ্যপ্রদেশ থেকে গ্রেফতার করা হয় সিলোম জেমস, লোকেন্দ্র তোমর এবং বলবীর আহিরওয়ারকে। এই তিনজন জামিনে রয়েছে। 

চার্জশিটে ১ নম্বর অভিযুক্ত হিসেবে সোনমকেই চিহ্নিত করেছেন তদন্তকারীরা। বলা হয়েছে, রাজার সঙ্গে বিয়ের পরও রাজের সঙ্গে সম্পর্ক ছিল সোনমের। মধুচন্দ্রিমায় নিয়ে গিয়ে রাজাকে সরিয়ে দেবেন বলে তখন থেকেই রাজের সঙ্গে ষড়যন্ত্র কষতে শুরু করেন সোনম। আগেও তিন-তিনবার রাজাকে খুনের চেষ্টা করেন সোনম এবং রাজ। সাফল্য মেলে চতুর্থবারে। বিয়ের ১২ দিন পর, ২৩ মে ভাড়াটে খুনিরা চাপাতি নিয়ে রাজার উপর ঝাঁপিয়ে পড়ে। সোনমের চোখের সামনেই তারা খুন করে রাজাকে। দেহটি খাদের মধ্যে ফেলে দেয়, যেটি ২ জুন উদ্ধার করে পুলিশ।

রাজার পরিবার সোনমের ফাঁসি চাইছেন। রাজার ভাই বিপিন রঘুবংশী সংবাদমাধ্যমে বলেন, “এখনও চার্জশিট হাতে পাইনি আমরা। সোমবার মেঘালয় যাব, সেখানেি চার্জশিট পড়ব। সোনম এবং বাকিদের কঠোর শাস্তি হওয়া উচিত। সোনম, রাজ এবং বাকিদের যেন ফাঁসি হয়।” গোটা ঘটনা সামনে আসার পর থেকে রাজার পরিবারের পাশে ছিলেন সোনমের বাড়ির লোকজন। কিন্তু সেই পরিস্থিতি আর নেই বলে দাবি বিপিনের। তাঁর দাবি, জেলবন্দি সোনমের সঙ্গে যোগাযোগ রাখছেন তাঁর ভাই গোবিন্দ। বিপিনের কথায়, “গোবিন এর আগে বলেছিল, রাজা যাতে ন্যায় বিচার পায়, তা দেখবে ও। কিন্তু এখন আর আমার ফোন ধরছে না। দিদির মতো গোবিন্দও আমাদের ঠকিয়েছে। মিথ্যে বলেছেও। এখন নিজের পরিবারকেই সমর্থন করছে। সোনমের সঙ্গে যোগাযোগ রাখছে ও।”

সেরা শিরোনাম

Crime Against Women: প্ল্যাটফর্মের শৌচাগারে বৃদ্ধাকে ধর্ষণ, গ্রেফতার ২৭ বছরের যুবক
প্ল্যাটফর্মের শৌচাগারে বৃদ্ধাকে ধর্ষণ, গ্রেফতার ২৭ বছরের যুবক
Madhya Pradesh News: ছাত্রীকে শয্য়াসঙ্গী হওয়ার প্রস্তাব, ঘুম পাড়িয়ে দেওয়ার আবদারও, গ্রেফতার সরকারি স্কুলের শিক্ষক
ছাত্রীকে শয্য়াসঙ্গী হওয়ার প্রস্তাব, ঘুম পাড়িয়ে দেওয়ার আবদারও, গ্রেফতার সরকারি স্কুলের শিক্ষক
Crimes Against Women: দিল্লিতে ফের গণধর্ষণ, ক্যাফেতে সহকর্মীদের লালসার শিকার তরুণী, গ্রেফতার ৩, এখনও পলাতক ৩
দিল্লিতে ফের গণধর্ষণ, ক্যাফেতে সহকর্মীদের লালসার শিকার তরুণী, গ্রেফতার ৩, এখনও পলাতক ৩
Delhi News: থানার ভেতরে ভয়াবহ ঘটনা ! জিজ্ঞাসাবাদের সময় পুলিশ কর্মীদের উপর হামলা অভিযুক্তের, আহত ৫
থানার ভেতরে ভয়াবহ ঘটনা ! জিজ্ঞাসাবাদের সময় পুলিশ কর্মীদের উপর হামলা অভিযুক্তের, আহত ৫

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mohammed Shami: BJP-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে বৈঠক মহম্মদ শামির, রাজনীতিতে যোগের জল্পনা
BJP-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে বৈঠক মহম্মদ শামির, রাজনীতিতে যোগের জল্পনা
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Bank Holidays : নভেম্বর ৩০ থেকে ডিসেম্বর ৬, আগামী সপ্তাহে ৩দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, রইল লিস্ট 
নভেম্বর ৩০ থেকে ডিসেম্বর ৬, আগামী সপ্তাহে ৩দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, রইল লিস্ট 
Abhishek Banerjee: ভিডিওয় জালিয়াতি করে পুলিশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা! লালবাজারে অভিষেকের নামে নতুন অভিযোগ
ভিডিওয় জালিয়াতি করে পুলিশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা! লালবাজারে অভিষেকের নামে নতুন অভিযোগ
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Embed widget