এক্সপ্লোর

Crime News: 'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ

Telangana Womans Instagram Chats: রাজেশ্বর রাও ২০১৬ সালে সূর্যপেট জেলার রাঘবপুরম গ্রামের বাসিন্দা ভবানীকে বিয়ে করেন। এই দম্পতির দুটি কন্যাসন্তান রয়েছে।

তেলেঙ্গানা: স্ত্রী তাঁর প্রেমিকের সঙ্গে কথা বলে তাঁকে মারার পরিকল্পনা করছেন। হ্যাঁ, এমনই অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হলেন তেলেঙ্গানার এক ব্যক্তি। একটি সাজানো পথ দুর্ঘটনায় তাঁকে মেরে ফেলার পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন অভিযোগকারী। 'টাইমস অফ ইন্ডিয়া'র প্রতিবেদন অনুযায়ী গাদে রাজেশ্বর রাও নামে সেই ব্যক্তি না কি তাঁর স্ত্রীয়ের ফোন হাতে নিয়ে দেখছিলেন। তখনই তাঁর নজরে আসে স্ত্রীয়ের সঙ্গে তাঁর প্রেমিকের কথোপকথন। হোয়াটস্যাপ ও ইনস্টাগ্রামে চ্য়াটগুলো নজরে আসে রাজেশ্বরের। সূত্রের খবর, মাহবুবাবাদ জেলার ডোরনাকাল মণ্ডলের চিলকোডু গ্রামের বাসিন্দা রাজেশ্বর রাও রাঘবপুল গ্রামের বাসিন্দাকে ভবানীকে বিয়ে করেছিলেন। দম্পতির দুটো কন্যাসন্তানও রয়েছে।

রাজেশ্বর রাও ২০১৬ সালে সূর্যপেট জেলার রাঘবপুরম গ্রামের বাসিন্দা ভবানীকে বিয়ে করেন। এই দম্পতির দুটি কন্যাসন্তান রয়েছে। খাম্মামের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত রাজেশ্বর যে অভিযোগ জানিয়েছেন, তাতে জানিয়েছেন গত ২৭ জুলাই সাইদুলু নামের এক ক্যুরিয়ার ডেলিভারি পার্সনের সঙ্গে তাঁর স্ত্রীয়ের সম্পর্কের বিষয়টি জানতে পেরেছিলেন। রাজেশ্বর চ্য়াটের স্ক্রিনশট পুলিশকে দিয়েছেন। এমনকী তিনি এটাও জানিয়েছেন যে কিছুদিন আগে যখন নিজের ভাইকে আনতে পাশের গ্রামে যাচ্ছিলেন, তখন সাইদুলু নাকি পিছু নিয়েছিল। যদিও কোনওমতে পিছু ছাড়িয়ে নিজের বাড়িতে ফিরে এসেছিলেন রাজেশ্বর। পুলিশকে দেওয়া চ্যাটের স্ক্রিনশটে একটি জায়গা রাজেশ্বরের স্ত্রী তাঁর প্রেমিককে লিখেছেন, 'যদি তুমি আমার স্বামীকে মারতে না পার, তাহলে আমি'।

 

গত ১ আগস্ট রাজেশ্বর প্রথমে দোর্নাকল পুলিশ স্টেশনে গিয়ে এফআইআর দায়ের করেছিলেন স্ত্রীয়ের নামে। কিন্তু সেখানে কোনও এফআইয়ার নেওয়া হয়নি। কেসটি অন্য থানায় বদলি করে দেওয়া হয়। পরবর্তীতে সেই পুলিশ স্টেশনে গিয়েও খোঁজ নিয়ে দেখেন রাজেশ্বর যে কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি। নিজের সুরক্ষা নিয়েও প্রশ্ন তুলেছেন তেলেঙ্গানার সেই ব্যক্তি। পুলিশের পক্ষ অবশ্য হোয়াটস্যাপ চ্যাট ও অন্যান্য কিছু পরীক্ষা করে দেখা হচ্ছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Crime News: 'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Crimes Against Women: স্ত্রীকে পিটিয়ে খুন করে মৃতদেহের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিল স্বামী, লক্ষ্য ছিল জীবনবিমার টাকা হাতানো
স্ত্রীকে পিটিয়ে খুন করে মৃতদেহের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিল স্বামী, লক্ষ্য ছিল জীবনবিমার টাকা হাতানো
Crime News: খাবার পরিবেশনে দেরি, বৌদির মাথা কেটে নিল দেওর, ভয়ঙ্কর ঘটনা বিহারে
খাবার পরিবেশনে দেরি, বৌদির মাথা কেটে নিল দেওর, ভয়ঙ্কর ঘটনা বিহারে
Advertisement

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget