এক্সপ্লোর

TikTok Star Rafi Shaikh: ভিডিও ফাঁসের ভয় দেখানো হয়, আত্মহত্যা করলেন টিকটক তারকা রফি শেখ

TikTok Star Rafi Shaikh Death: পুলিশ রফির আত্মহনন নিয়ে রহস্যময় মৃত্যু সংক্রান্ত মামলা দায়ের করেছে, একই সঙ্গে খতিয়ে দেখছে তাঁর বাবা মায়ের অভিযোগের সারবত্তা।

  নেল্লোর: টিকটক ভিডিওর মাধ্যমে পরিচিত মুখ হয়ে ওঠা রফি শেখ আত্মহত্যা করেছেন। অন্ধ্র প্রদেশের নেল্লোরে নিজের বাড়িতে তিনি আত্মহত্যা করেছেন বলে খবর। কেন তিনি এমন পদক্ষেপ করলেন তা পরিষ্কার নয়, এ ব্যাপারে তদন্তে নেমেছে পুলিশ। তবে তাঁর বাড়ির লোক অভিযোগ করেছেন, কিছুদিন ধরে তাঁদের ছেলেকে নিগ্রহ করা হচ্ছিল। রফি শেখের বাবা মা জানিয়েছেন, দিনকয়েক আগে তাঁদের ছেলেকে তাঁর কয়েকজন বন্ধু অপহরণ করে। এক তরুণীর সঙ্গে দেখা করতে তিনি নারায়ণ রেড্ডি পেট এলাকার এক কাফে কফি ডে কফি শপে গিয়েছিলেন, এরপর দেখা করতে যান বন্ধুদের সঙ্গে। তখন তারা তাঁকে ধরে নিয়ে যায়। গোপন জায়গায় নিয়ে গিয়ে প্রচণ্ড মারধর করে, তুলে রাখে আপত্তিকর ভিডিও। তারপর তাঁকে তারা ছেড়ে দেয়। তবে এখানেই শেষ নয়, অভিযোগ, এরপর থেকে তারা ভয় দেখাতে থাকে, ওই সব ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে দেওয়া হবে। ব্ল্যাকমেলের জেরেই তিনি আত্মহত্যা করলেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ রফির আত্মহনন নিয়ে রহস্যময় মৃত্যু সংক্রান্ত মামলা দায়ের করেছে, একই সঙ্গে খতিয়ে দেখছে তাঁর বাবা মায়ের অভিযোগের সারবত্তা। যাদের বিরুদ্ধে তাঁরা অভিযোগ করেছেন, তাদের ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। অন্ধ্র প্রদেশের টিকটক তারকা রফি শেখ ২০১৯ সালে শিরোনামে উঠে আসেন। সে বছর সোশ্যাল মিডিয়া ছেড়ে দেন তিনি। তাঁর বান্ধবী ও নামী টিকটক তারকা সোনিকা কেথাভাথের দুর্ঘটনার জেরে মর্মান্তিক মৃত্যুর পর এই সিদ্ধান্ত নেন তিনি। সে বছরের সেপ্টেম্বর মাসে রফি ও সোনিকার মোটর বাইক প্রচণ্ড গতিতে এসে একটি বাইসাইকেলে ধাক্কা দেয়। রফির ভাগ্য ভাল ছিল, অল্পস্বল্প চোট পাওয়ার বেশি তেমন কোনও ক্ষতি হয়নি তাঁর। কিন্তু গুরুতর আহত হন সোনিকা। সে বছরের ১৩ সেপ্টেম্বর মারা যান তিনি। এই ঘটনার জেরে রফি শেখ টিকটক ছাড়ার কথা ঘোষণা করেন।

সেরা শিরোনাম

Bihar Assault Case: বন্ধুর কাছ থেকে নাবালিকাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, শরীর খামচে ধরে নির্যাতন, ভয়ঙ্কর ঘটনা বিহারে, মন্ত্রী বললেন, ‘বিচ্ছিন্ন ঘটনা’
বন্ধুর কাছ থেকে নাবালিকাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, শরীর খামচে ধরে নির্যাতন, ভয়ঙ্কর ঘটনা বিহারে, মন্ত্রী বললেন, ‘বিচ্ছিন্ন ঘটনা’
C Vikram Singh Murdered: মণিপুরী গায়ককে পিটিয়ে খুন দিল্লিতে, বাড়ির সামনে মদ্যপান-হইহল্লার প্রতিবাদ করেছিলেন
মণিপুরী গায়ককে পিটিয়ে খুন দিল্লিতে, বাড়ির সামনে মদ্যপান-হইহল্লার প্রতিবাদ করেছিলেন
Swatantra Bhardwaj Arrested: ‘মোদিজী আমার দাদা, এক ফোনে ছেড়ে দিয়েছিল পুলিশ’, দলিত কন্যার বাবার মাথা ফাটিয়ে দেওয়া নিয়ে বড়াই, অবশেষে গ্রেফতার স্বতন্ত্র ভরদ্বাজ
‘মোদিজী আমার দাদা, এক ফোনে ছেড়ে দিয়েছিল পুলিশ’, দলিত কন্যার বাবার মাথা ফাটিয়ে দেওয়া নিয়ে বড়াই, অবশেষে গ্রেফতার স্বতন্ত্র ভরদ্বাজ
Ankit Baliyan Case: গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় গায়ক, পর পর ২০টি…কানাডা-আমেরিকায় বসে ষড়যন্ত্র?
গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় গায়ক, পর পর ২০টি…কানাডা-আমেরিকায় বসে ষড়যন্ত্র?

ভিডিও

Humayun Kabir News: '৬ তারিখে সকাল থেকে এই পুলিশের এই দালালদের মোকাবিলায় নামব', বললেন হুমায়ুন কবীর
Mandarmani Incident : মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গেল ৩ জন, মৃত ১ | ABP Ananda
Bhangar College News : ভাঙড় কলেজে সায়ন্তন বসু যেতেই ধুন্ধুমার! SFI, ISF-এর বিক্ষোভ, পাল্টা ABVP
Congress News : ৬ অক্টোবর নন্দীগ্রামে উপনির্বাচন, ভোটের আগের দিন পর্যন্ত মিলন প্রধানকে থাকতে হবে জেলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২১.৯.২৬)পর্ব ২: জেপি নাড্ডার কনভয়ে হামলার ৬ বছর পর অবশেষে চিহ্নিত ৩ অভিযুক্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Akram On Babar: 'ছোলা বেচতে এসেছে না কি!', বাবরকে তীব্র ভর্ৎসনা কিংবদন্তি আক্রমের
'ছোলা বেচতে এসেছে না কি!', বাবরকে তীব্র ভর্ৎসনা কিংবদন্তি আক্রমের
New Labelling Rules: ভেজিটেরিয়ান হলে সবুজ, ননভেজিটেরিয়ান হলে লাল বা বাদামি, সাবান, শ্যাম্পু, টুথপেস্টের লেবেলিং রুল
ভেজিটেরিয়ান হলে সবুজ, ননভেজিটেরিয়ান হলে লাল বা বাদামি, সাবান, শ্যাম্পু, টুথপেস্টের লেবেলিং রুল
VB-G RAM G: নাম বদল MGNREGA-র, ১০০-এর বদলে ১২৫ দিনের কাজ, নয়া মজুরি কাঠামো ও গ্রামীণ কর্মসংস্থানে বড় পরিবর্তন
নাম বদল MGNREGA-র, ১০০-এর বদলে ১২৫ দিনের কাজ, নয়া মজুরি কাঠামো ও গ্রামীণ কর্মসংস্থানে বড় পরিবর্তন
El Nino Alert : আসছে ভয়ঙ্কর ঝড় ! ভয়াবহ হচ্ছে এল-নিনোর পরিণাম, জরুরি অবস্থা জারি এই শহরে
আসছে ভয়ঙ্কর ঝড় ! ভয়াবহ হচ্ছে এল-নিনোর পরিণাম, জরুরি অবস্থা জারি এই শহরে
Suryakumar Yadav: আদৌ কি মুম্বই ইন্ডিয়ান্সে খেলবেন পরের মরশুমে? নিজেই জানিয়ে দিলেন সূর্যকুমার
আদৌ কি মুম্বই ইন্ডিয়ান্সে খেলবেন পরের মরশুমে? নিজেই জানিয়ে দিলেন সূর্যকুমার
Cockroach Janta Party: ‘বিজেপি-তে যোগ দেওয়া উচিত, এত পরিশ্রম করেছেন ওদের জেতাতে…’, জ্ঞানেশ কুমারকে নিশানা অভিজিৎ দীপকের
‘বিজেপি-তে যোগ দেওয়া উচিত, এত পরিশ্রম করেছেন ওদের জেতাতে…’, জ্ঞানেশ কুমারকে নিশানা অভিজিৎ দীপকের
Ajker Rashifol: আজ ভয়ঙ্কর কিছু ঘটবে এই ২ রাশির জীবনে, কোন সময়টি অশুভ ? চাকরি ও অর্থ প্রাপ্তি ৪ রাশির ভাগ্যে, পড়ুন মঙ্গলবারের রাশিফল
আজ ভয়ঙ্কর কিছু ঘটবে এই ২ রাশির জীবনে, কোন সময়টি অশুভ ? চাকরি ও অর্থ প্রাপ্তি ৪ রাশির ভাগ্যে, পড়ুন মঙ্গলবারের রাশিফল
Humayun Kabir: '১০টা খুন হবে, আমার হলে হবে', উপনির্বাচনের আগে মন্তব্য হুমায়ুন কবীরের, পাল্টা পদক্ষেপ NDA-এর শরিক দলের
'১০টা খুন হবে, আমার হলে হবে', উপনির্বাচনের আগে মন্তব্য হুমায়ুন কবীরের, পাল্টা পদক্ষেপ NDA-এর শরিক দলের
Embed widget