এক্সপ্লোর

RG Kar Case: আগামীকাল RG কর-কাণ্ডে ১০০ দিন, ১০০টি মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ কলকাতায়

Silence Protest On RG Kar Case: কাল আর জি কর-কাণ্ডে ১০০ দিন, হাইল্যান্ড পার্কে নাগরিক সমাজের ডাকে মিছিল, কলকাতা মেডিক্যাল ও আর জি কর মেডিক্যালেও জ্বালানো হল মোমবাতি

ঝিলম করঞ্জাই, ঐশী মুখোপাধ্য়ায় ও জয়ন্ত পাল, কলকাতা: আগামীকাল আর জি কর-কাণ্ডে ১০০ দিন, এখনও মেলেনি বিচার। হাইল্যান্ড পার্কে নাগরিক সমাজের ডাকে মিছিল। ভিক্টোরিয়ার সামনে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ। বিচার চেয়ে ১০০টি মোমবাতি জ্বালিয়ে ১০০ সেকেন্ড নীরবতা পালন। কলকাতা মেডিক্যালেও ১০০টি মোমবাতি জ্বালিয়ে বিচারের দাবি। আর জি কর মেডিক্যালেও বিচারের দাবিতে জ্বালানো হল মোমবাতি।

আর জি করে তরুণী চিকিৎসকের খুন-ধর্ষণের বর্বরোচিত ঘটনার পর কেটে গেছে ৩ মাসের বেশি সময়। বিভীষিকাময় ৯ অগাস্টের ১০০ দিনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ফের একবার বিচারের দাবিতে রাজপথে পা মেলালেন অসংখ্য় মানুষ। কোথাও শত মোমবাতির আলো, কোথাও আকাশে উড়ল শত বেলুন। কোথাও ১০০ সেকেন্ড নীরবতা পালন করা হল। আর জি কর মেডিক্য়াল কলেজে নির্যাতিতার প্রতীকী অভয়া মূর্তির সামনে ১০০টি প্রদীপ জ্বালিয়ে এদিন প্রতিবাদের গান গাওয়া হয়। আর জি কর মেডিক্য়াল কলেজ চত্বরে মোমবাতি মিছিল করেন জুনিয়র চিকিৎসকরা। কলকাতা মেডিক্য়াল কলেজে শনিবার বিকেলে জুনিয়র ডাক্তাররা একত্রিত হয়ে দ্রোহ গ্য়ালারির সামনে ১০০ মোমবাতিতে লেখেন - বিচারহীন ১০০ দিন। নীরবতা পালন করেন ১০০ সেকেন্ড। ওড়ানো হয় ১০০টি কালো সাদা বেলুন।

 ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে ১০০ মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ দেখান এসএসকেএমের জুনিয়র চিকিৎসকরা। কন্ঠে ছিল - আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। মশাল, মোমবাতি, জাতীয় পতাকা হাতে হাইল্য়ান্ড পার্ক থেকে গড়িয়া বাসস্ট্যান্ড পর্যন্ত মিছিলে নামে নাগরিক সমাজ। ব্য়ানারে লেখা ছিল - ফাইট ফর জাস্টিস। গড়িয়া বাস স্ট্যান্ড মোড়ে ১০০ সেকেন্ড নীরবতা পালনের পাশাপাশি মানব বন্ধন করেন তাঁরা।প্রাক্তনীদের সংগঠন সাউথ কলকাতা অ্যালুমনি কালেকটিভের তরফে রাসবিহারীতে গণ কনভেনশনের ডাক দেওয়া হয়। চিকিৎসক থেকে সমাজের বিভিন্ন স্তরের মানুষেরা সেখানে উপস্থিত হয়ে বিচারের দাবিতে সোচ্চার হন। আর জি কর কাণ্ডের একশো দিন পার হওয়ার প্রাক্কালে ফের একবার প্রতিবাদে মুখর হল রাজপথ। সবাই বিচারের অপেক্ষায়। শিয়ালদা আদালতে শুরু হয়েছে বিচার প্রক্রিয়া।

আরও পড়ুন, কসবাকাণ্ডে পুলিশকে হুঁশিয়ারি ফিরহাদের, 'মুখ্যমন্ত্রী বারবার বলার পরেও কীভাবে ?..'

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live News Update: চাপে রাজ্যর প্রাক্তন মন্ত্রী, পুর নিয়োগ দুর্নীতি মামলায় আজ মদন মিত্রকে তলব ED-র
চাপে রাজ্যর প্রাক্তন মন্ত্রী, পুর নিয়োগ দুর্নীতি মামলায় আজ মদন মিত্রকে তলব ED-র
Birbhum Bus Driver: নিয়েছিলেন স্বেচ্ছাবসর, সরকারি বাস চালকের বাড়িতে বিপুল টাকা, দৈনিক ২ কোটির দুর্নীতি?
নিয়েছিলেন স্বেচ্ছাবসর, সরকারি বাস চালকের বাড়িতে বিপুল টাকা, দৈনিক ২ কোটির দুর্নীতি?
NEET Protest: ধর্মতলার NEET আন্দোলনে গ্রেফতার ১৬ জনকেই জামিন, মামলা প্রত্যাহার বিহার, অসম, মহারাষ্ট্রেও
ধর্মতলার NEET আন্দোলনে গ্রেফতার ১৬ জনকেই জামিন, মামলা প্রত্যাহার বিহার, অসম, মহারাষ্ট্রেও
Rajeev Kumar Wife: রাজ্যের তথ্য কমিশনের পদ থেকে ইস্তফা দিলেন রাজীব কুমারের স্ত্রী, চিঠি পাঠালেন রাজ্যপালকে
রাজ্যের তথ্য কমিশনের পদ থেকে ইস্তফা দিলেন রাজীব কুমারের স্ত্রী, চিঠি পাঠালেন রাজ্যপালকে

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget