এক্সপ্লোর

Bhangar: ভাঙরে ডামুজালিতে উদ্ধার ১৭টি তাজা বোমা

Bhangar News: এরপরই সেই বোমা উদ্ধার করে পুলিশ। সেখানে পুলিশ দেখেই পালিয়ে যায় দুষ্কৃতীরা। তাদের খোঁজে ভাঙর থানার পুলিশ আধিকারিকরা। 

ভাঙর: ডামুজালিতে উদ্ধার ১৭টি তাজা বোমা উদ্ধার। ভাঙর থানার পুলিশ আধিকারিকরা এই বোমা উদ্ধার করেছেন। এছাড়াও বোমা বানানোর কিছু সামগ্রীও উদ্ধার করা হয়েছে। এদিন, গোপন সূত্রে খবর পেয়ে ভাঙড়ে অভিযান চালায় পুলিশ। এরপরই সেই বোমা উদ্ধার করে পুলিশ। সেখানে পুলিশ দেখেই পালিয়ে যায় দুষ্কৃতীরা। তাদের খোঁজে ভাঙর থানার পুলিশ আধিকারিকরা। 

কিছুদিন আগে রানীনগর (Raninagar) থানার কাতলামারী এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। ঘটনাটি ঘটেছিল রানীনগর থানার কাতলামারী-২ পঞ্চায়েতের বাবুপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকাল ৯টার সময় কাতলামারী-২ পঞ্চায়েতের প্রধান জয়নাল আবেদনের বাড়ির ঢিল ছোড়া দূরে প্রতিবেশী সাজ্জাদ হোসেনের বাড়ির পিছনে একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বোমাটি সাজ্জাদ হোসেনের বাড়ির পেছনে মাটিতে গর্ত করে পোঁতা ছিল বলে অনুমান স্থানীয় মানুষজনের। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। উৎসুক স্থানীয় মানুষজন ঘটনাস্থলে ভিড় জমান। ঘটনার পর থেকেই পলাতক সাজ্জাদ হোসেন। প্রধানের বাড়ির কাছে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটায় স্বাভাবিক ভাবেই কাতলামারী বাবুপাড়া এলাকায় স্থানীয় বাসিন্দারাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। ঘটনার পর খবর দেওয়া হয় রানীনগর থানার পুলিশ প্রসাশনকে। 

মিষ্টির দোকানের আড়়ালে অস্ত্রের কারবার

এদিকে, আরও একটি খবর কিছুদিন আগে প্রকাশ্যে এসেছিল, তা ছিল মুর্শিদাবাদের ডোমকলে মিষ্টির ব্যবসার আড়ালে চলত অস্ত্রের কারবার। পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আগে রাজ্যে ফের অস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর দাবি করল রাজ্য পুলিশের STF। অস্ত্র উদ্ধারে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। 

ডোমকলে শোরগোল

বেঙ্গল এসটিএফ সূত্রে খবর, ডোমকলের মিষ্টি ব্যবসায়ী মিনারুল শেখই অস্ত্র আনার বরাত দিয়েছিলেম মাশাদুল মণ্ডলকে। মিনারুলের মিষ্টির দোকানের আড়ালে চলত অস্ত্রের কারবার। মিষ্টির ব্যবসার নেপথ্যে কি শুধুই মিনারুল ও মাশাদুল? না কি আরও কেউ জড়িত আছেন, খতিয়ে দেখছেন গোয়েন্দারা। 

আরও পড়ুন: হাইকোর্টের নির্দেশ মেনে গ্রুপ-ডি-তে নিযুক্ত ৪৪৮৭ জনের ওএমআর শিট প্রকাশ এসএসসি-র

সেরা শিরোনাম

Teacher New Rule: 'এখন থেকে যে শিক্ষকদের নিয়োগ করা হবে, তাঁরা করতে পারবেন না প্রত্যক্ষ রাজনীতি', বড় সিদ্ধান্ত সরকারের
'এখন থেকে যে শিক্ষকদের নিয়োগ করা হবে, তাঁরা করতে পারবেন না প্রত্যক্ষ রাজনীতি', বড় সিদ্ধান্ত সরকারের
Kajal Sheikh: কাজল শেখের ভাইপোর বাড়িতে আচমকা অভিযান, উদ্ধার আগ্নেয়াস্ত্র, দাবি পুলিশের
কাজল শেখের ভাইপোর বাড়িতে আচমকা অভিযান, উদ্ধার আগ্নেয়াস্ত্র, দাবি পুলিশের
Kali Puja Controversy: 'থানায় কালীমূর্তি থাকা দরকার, পুলিশ সংস্কৃতির অঙ্গ কালীপুজো করা', মন্তব্য বিজেপি মন্ত্রীর
'থানায় কালীমূর্তি থাকা দরকার, পুলিশ সংস্কৃতির অঙ্গ কালীপুজো করা', মন্তব্য বিজেপি মন্ত্রীর
West Bengal News Live Updates: রায়গঞ্জে মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে ঋতব্রত-গোষ্ঠীর ২ বিধায়ক গরহাজির, বেসুরো বিধায়ক হামিদুল রহমানও
রায়গঞ্জে মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে ঋতব্রত-গোষ্ঠীর ২ বিধায়ক গরহাজির, বেসুরো বিধায়ক হামিদুল রহমানও

ভিডিও

Hamidul Rahman News | 'গুন্ডা, মাফিয়া, বিধায়কের বিরুদ্ধে কেস রিওপেন করবেন', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Kunal Ghosh |
Purulia Cow Smuggling | SUV-তে গরু ঢুকিয়ে পাচারের চেষ্টা, বানচাল করল পুলিশ। #abpananda
TMC news: 'কোনও রাজনৈতিক দলেরই ১০ বছরের বেশি ক্ষমতায় থাকা উচিত নয়
Cyclone Arnab | ঘূর্ণিঝড় 'অর্ণব' পরিণত গভীর নিম্নচাপে। এগোচ্ছে ছত্তীসগঢ়ের দিকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget