এক্সপ্লোর

Money Recover: বর্ধমান স্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে দেখে সন্দেহ, ট্রলি খুলতেই পাওয়া গেল থরে থরে সাজানো নোট!

District News: ইতিমধ্যেই নগদ টাকা সহ আটক ব্যক্তিকে আয়কর বিভাগের হাতে তুলে দিয়েছে আরপিএফ

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • বর্ধমান স্টেশনে ১৮ লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে আটক করেছে আরপিএফ।
  • চলন্ত ট্রেন থেকে ট্রলিব্যাগ নিয়ে নামায় সন্দেহ, তল্লাশিতে উদ্ধার হয় বিপুল টাকা।
  • ধৃত ব্যক্তির অবৈধ সোনা পাচার চক্রের সাথে যুক্ত থাকার সম্ভাবনা।
  • শহরের কসবা এলাকায় চলল গুলি, আহত তরুণ হাসপাতালে ভর্তি।

কমল কৃষ্ণ দে, কলকাতা: প্রথম দৃষ্টিতে সবটাই স্বাভাবিক.. একটি বড় ট্রলিব্যাগ নিয়ে বর্ধমান স্টেশনে ট্রেন থেকে নেমেছেন একজন । কিন্তু সন্দেহ হয় আরপিএফের । হাতে অত বড় ট্রলিব্যাগ, কিন্তু চলন্ত ট্রেন থেকে নেমে পড়লেন তা নিয়ে! ব্যক্তিকে আটক করে প্রথমে জিজ্ঞাসাবাদ, আর তারপরেই ট্রলি খুলতে চক্ষু চড়কগাছ সবার! গোটা ট্রলিতে থরে থরে সাজানো ৫০০ টাকার নোটের বান্ডিল! সব মিলিয়ে টাকার অঙ্কটা ১৮ লক্ষ! ব্যস্ত দিনে, বর্ধমানের মতো জনবহুল স্টেশন থেকে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হওয়ার বেশ অবাক সবাই । কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এত টাকা, কোথা থেকেই বা এত টাকা এন.. তার সদুত্তর দিতে পারেননি ওই ব্যক্তি । বৈধ কাগজ না দেখাতে পারায়, ওই ব্যক্তিকে আটক করা হয়েছে ।

আরপিএফ সূত্রে জানা যাচ্ছে, বর্ধমান স্টেশনের ৫ নম্বর প্লাটফর্মে চলমান আকালতক্ত এক্সপ্রেস থেকে একটি ট্রলি ব্যাগ নিয়ে এক ব্যক্তি নামেন । পরে ওই ব্যক্তি নিজেকে শঙ্কর কোটাল নামে পরিচয় দিয়েছেন । চলন্ত ট্রেন থেকে অত বড় একটা ট্রলি নিয়ে নামায় আরপিএফ সন্দেহ হয় । সন্দেহের বশেই, তাঁকে জিজ্ঞাসাবাদ করে, তাঁর কাছে থাকা ব্যাগে তল্লাসি চালাতেই উদ্ধার হয় নগদ ১৮ লক্ষ টাকা । কিন্তু টাকার কোন বৈধ কাগজ দেখাতে না পারায় তাকে আটক করে রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF) ।

ইতিমধ্যেই নগদ টাকা সহ আটক ব্যক্তিকে আয়কর বিভাগের হাতে তুলে দিয়েছে আরপিএফ । আরপিএফের দাবী, জিজ্ঞাসাবাদ করার পরে, অবৈধ সোনা পাচার কারবারের সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করে নিয়েছেন আটক শঙ্কর কোটাল । ধৃত হুগলির ঠাকুরানিপুর এলাকার বাসিন্দা । জানা যাচ্ছে, ২৫.১১.২০২৫ তারিখে পাটনায় সোনা সরবরাহ করে ১৮ লক্ষ টাকা নিয়ে ফিরছিলেন তিনি । অবৈধ লেনদেনের সাথে আর কারা কারা যুক্ত আছে খতিয়ে দেখছে আরপিএফ ও আয়কর দপ্তর ।  

অন্যদিকে, আবার কসবা, ফের শহরে চলল গুলি! আহত তরুণকে ভর্তি করা হয়েছে হাসপাতালে । ঘটনাস্থলে উদ্ধার হয়েছে গুলির খোল । বন্ধুর কাছে 9 MM পিস্তল দেখতে গিয়ে দুর্ঘটনা বলে বয়ান বদলে জানিয়েছেন গুলিবিদ্ধ যুবক । তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর হামলার জায়গার কাছেই গুলি । কোথা থেকে আসছে এত অস্ত্র? উঠছে প্রশ্ন ।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jhargram: ২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও, গ্রেফতার বিডিও অফিসের সরকারি আধিকারিক
২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও, গ্রেফতার বিডিও অফিসের সরকারি আধিকারিক
Purulia News: নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, একজোট তৃণমূল-বিজেপি
নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, একজোট তৃণমূল-বিজেপি
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি, 'আইনত ব্যবস্থার' কথা বললেন মুখ্যমন্ত্রী; রিল বানানো ২ জনের নামও উল্লেখ
অন্নপূর্ণা যোজনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি, 'আইনত ব্যবস্থার' কথা বললেন মুখ্যমন্ত্রী; রিল বানানো ২ জনের নামও উল্লেখ

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget