এক্সপ্লোর

Dengue: ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত আরও ২, 'শীতে কমবে প্রকোপ', আশাবাদী মুখ্যমন্ত্রী

Mamata Banerjee on Dengue: ডেঙ্গি মোকাবিলায় প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তুলে, এদিন নিউ আলিপুর থেকে মিছিল শুরু করে বিজেপির যুব মোর্চা। দক্ষিণের পাশাপাশি উত্তরেও পথে নামে বিজেপির যুব মোর্চা।

পার্থপ্রতিম ঘোষ, শিবাশিস মৌলিক, সন্দীপ সরকার, কলকাতা: ডেঙ্গি (Dengue) আক্রান্ত হয়ে মৃত্যু হল আরও দু’জনের। পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ পুরসভা। এই অভিযোগে, পথে নামল বিজেপি (BJP) ও কংগ্রেস (Congress)। চেতলায় মেয়রের বাড়ির সামনে বিজেপির বিক্ষোভ ঘিরে উত্তাল হয়ে উঠল পরিস্থিতি। শীতে কমে যাবে ডেঙ্গির প্রকোপ। আশাবাদী মুখ্যমন্ত্রী। 

ডেঙ্গি ঘিরে ধুন্ধুমার

কলকাতায় দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে ডেঙ্গি পরিস্থিতি। ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হল আরও ২ জনের। এই নিয়ে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯২। ডেঙ্গির এই ভয়ঙ্কর পরিস্থিতিতে সোমবার কলকাতার পথে নামল বিজেপি ও কংগ্রেস। বিক্ষোভের জেরে উত্তাল হল উত্তর থেকে দক্ষিণ। চেতলায় মেয়র ফিরহাদ হাকিমের বাড়ির সামনের রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপির যুব মোর্চা। ব্যারিকেড ভাঙার চেষ্টা করা হলে, বিক্ষোভকারীদের সঙ্গে খণ্ডযুদ্ধ বেধে যায় পুলিশের!

এরপর কার্যত ঠেলতে ঠেলতে, চ্যাংদোলা করে বিজেপির নেতা-কর্মীদের প্রিজন ভ্যানে তোলে পুলিশ। এক বিজেপি কর্মীর কথায়, 'একটা স্বাধীন রাজ্যে আমরা একটা সুন্দরভাবে পরিকল্পিতভাবে শান্তিপূর্ণভাবে পদযাত্রা করছি। সেখানে বলা হচ্ছে আপনারা রুট চেঞ্জ করেছেন।'

ডেঙ্গি মোকাবিলায় প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তুলে, এদিন নিউ আলিপুর থেকে মিছিল শুরু করে বিজেপির যুব মোর্চা। দক্ষিণের পাশাপাশি উত্তরেও পথে নামে বিজেপির যুব মোর্চা। পাইকপাড়া থেকে মিছিল করে গিয়ে, ১ নম্বর বরোর অফিস সামনে বিক্ষোভ দেখায় তারা। 

ডেঙ্গি প্রতিরোধে কলকাতা পুরসভার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগে পথে নামে কংগ্রেসও। তাদেরও গন্তব্য ছিল মেয়র ফিরহাদ হাকিমের চেতলার বাড়ি। খাট-মশারি নিয়ে লেক মার্কেটের সামনে থেকে শুরু হয় কংগ্রেসের মিছিল। কিন্তু রাসবিহারী মোড়ে সেই মিছিল আটকে দেয় পুলিশ। 

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, 'বাংলা জুড়ে ডেঙ্গি মহামারি আকার নিয়েছে, বাংলার সরকার মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। দিদির মাথাব্যথা নেই।'

মেয়র ফিরহাদ হাকিমের বক্তব্য, 'বিরোধীরা আন্দোলন করুক, কিন্তু ডেঙ্গি তো শুধু এখানে হচ্ছে না। গোটা বিশ্বে মহামারীর আকার নিয়েছে। উত্তরপ্রদেশের অসভ্যতা সহ্য করা হয় না, বুলডোজার চলে। এখানে গণতন্ত্র আছে।'

এই রাজনৈতিক তরজার মধ্যেই ভয়াবহ ডেঙ্গি ফের প্রাণ কাড়ল আরও দুই সহ নাগরিকের। মৃত হালিমা বিবির বয়স ৬০ ও আমিনা খাতুনের বয়স ৩৯। দু’জনেই রাজারহাটের বাসিন্দা। বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁদের।

আরও পড়ুন: Birbhum Blast: ফের রক্তাক্ত বীরভূম, তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে বোমাবাজি, উড়ল হাত-পা

ডেঙ্গি পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'পুজোর পর ডেঙ্গি বেড়েছে। শীতে আর থাকবে না। এখন কম আছে। ২১ তারিখ একটা বৈঠক করব, ডেঙ্গি নিয়ে আলোচনা হবে।' গত কয়েক দিনে ধাপে ধাপে নামছে তাপমাত্রার পারদ। এবার কি সত্যিই থামবে মৃত্যুমিছিল?

সেরা শিরোনাম

Samik On Chorbagan Stampede:
"চোরবাগানের পুজোর প্রধান পৃষ্ঠপোষক শুভেন্দুর ভাইপো..", মমতা তৃণমূলের অভিযোগের পোস্টের পর সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
CM Suvendu on Chorbagan Stampede :
"থিমের নামে প্যান্ডেলের ভিতরে অন্ধকার করে রেখে..", পুজোয় পদপিষ্ট হয়ে শিশু-সহ ১৯ জনের মৃত্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget