এক্সপ্লোর

West Bengal Live Update: মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই অ্যাকশন পুলিশের, বাগনানে বিজেপি কর্মী খুনে গ্রেফতার আরও এক

West Bengal Live News: ২১ জুলাই ধর্মতলায় সমাবেশ করবে কে? ২ তৃণমূলে দড়ি টানাটানি। আমরাই আসল দাবি করে পুলিশকে চিঠি ঋতব্রত তৃণমূলের, পাল্টা চিঠি কালীঘাট তৃণমূলেরও

LIVE

Key Events
21 July Controversy between TMC Kolkata Taratala Roof Collapse district news Update West Bengal Live Update: মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই অ্যাকশন পুলিশের, বাগনানে বিজেপি কর্মী খুনে গ্রেফতার আরও এক
২১ জুলাই ধর্মতলায় সমাবেশ করবে কে? ২ তৃণমূলে দড়ি টানাটানি, সংঘাত চরমে
Source : ABP Ananda

Background

কলকাতা: তারাতলাকাণ্ডে কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম-সহ দুই প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতারের দাবিতে লিখিত অভিযোগ দায়ের হল থানায়। অভিযোগ দায়ের করেছেন বিজেপিপন্থী শ্রমিক সংগঠন ভারতীয় জনতা মজদুর সেলের দক্ষিণ কলকাতার সভাপতি। ফিরহাদ হাকিমকে গ্রেফতারের দাবিতে 'কালীঘাট-তৃণমূল' সুর চড়ালেও, পাশে দাঁড়িয়েছে 'ঋতব্রত-তৃণমূল'। 

তারাতলায় গোডাউন বিপর্যয়ের ভয়াবহ ঘটনায়, ফিরহাদ হাকিমের প্রাক্তন OSD কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আগেই গ্রেফতার করেছে পুলিশ। আর এবার, প্রাক্তন মেয়রকে গ্রেফতারের দাবি তুলে লিখিত অভিযোগ জমা পড়ল তারাতলা থানায়।
বিজেপিপন্থী শ্রমিক সংগঠন 'ভারতীয় জনতা মজদুর সেলে'র দায়ের করা অভিযোগপত্রে, কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের পাশাপাশি ৮০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর আনোয়ার খান এবং ১৩৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শামস ইকবালকেও গ্রেফতারের দাবি জানানো হয়েছে।

বুধবার তারাতলায় গোডাউন বিপর্যয়ের আগে, ২০২৪-এর ১৭ মার্চ, গভীর রাতে কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডের পাহাড়পুরে একটি নির্মীয়মান বহুতল ভেঙে মৃত্যু হয় ১২ জনের। তারাতলার গোডাউন বিপর্যয়ের সঙ্গে সেই ঘটনার উল্লেখ করে, অভিযোগকারী সংগঠনের দাবি, এগুলো কোনওটাই নিছক দুর্ঘটনা বলে মনে হচ্ছে না। অভিযোগ, সাধারণ মানুষের নিরাপত্তায় গুরুতর ঝুঁকি থাকা সত্ত্বেও অবৈধ নির্মাণের অনুমতি দেওয়া হয়েছে। তারাতলাকাণ্ডের পর, বিধানসভায় মুখ্য়মন্ত্রীর বক্তব্য়ে উঠে আসে কালী-র নাম।

কলকাতা পুরসভা সূত্রে খবর, ফিরহাদ হাকিম মেয়র হওয়ার পর OSD হিসেবে তাঁর কাজ সামলাতেন কালীচরণ বন্দ্যোপাধ্যায়। তাঁর হাতে ছিল প্রচুর ক্ষমতা। এদিন ফিরহাদ হাকিম বলেছেন, 'যদি আজ বিকেল ৫ টার আগে অ্যারেস্ট হন ফিরহাদ হাকিম, তাহলে বুঝব শুভেন্দু অধিকারী যা দেখিয়েছেন ঠিক করেছেন। সততার সঙ্গে দেখিয়েছেন। কিন্তু যদি দেখা যায় ফিরহাদ হাকিম অ্যারেস্ট হচ্ছেন না,  তাহলে ধরে নিতে হবে শুভেনদু অধিকারী ফিরহাদ হাকিমের এই সইটাকে রাজনৈতিক চাপ হিসেবে ব্যবহার করছেন। যাতে বাঁচতে গেলে তৃণমূলের পিঠে ছুরি মারুন এবং বাকি কাউন্সিলরদের ফোন করে করে নিয়ে আসুন। কুনকি হাতি। কুনকি হাতি করাতে গেছেন। মেয়রের কাছে পৌঁছতে গেলে 'কালীবাবু' হয়েই যেতে হত সবাইকে। এই প্রেক্ষাপটে থানায় লিখিত অভিযোগ দায়েরের পর, ফিরহাদ হাকিমকে গ্রেফতারির দাবিতে সুর চড়িয়েছে 'কালীঘাট-তৃণমূল'। 'ঋতব্রত-তৃণমূল' আবার প্রাক্তন মেয়রের পাশে দাঁড়িয়েছে। গোটা ঘটনায় নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছে বিজেপি। তারাতলা থানা সূত্রে খবর, গোডাউন বিপর্যয়ের ঘটনায় ইতিমধ্যে FIR দায়ের করে তদন্ত শুরু হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে 'ভারতীয় জনতা মজদুর সেলে'র অভিযোগ। 

15:23 PM (IST)  •  28 Jun 2026

District News: বিজেপিকে বেলাগাম হুঁশিয়ারি, হুমায়ুন কবীরের বিরুদ্ধে FIR

বিজেপিকে বেলাগাম হুঁশিয়ারি, হুমায়ুন কবীরের বিরুদ্ধে FIR
বহরমপুর থানায় AJUP বিধায়কের বিরুদ্ধে FIR 
মালদার ইংরেজবাজার থানাতেও হুমায়ুনের বিরুদ্ধে অভিযোগ দায়ের 
হুমায়ুন কবীরের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ 
'ভরতপুরে ভোটে হেরেও লাফাচ্ছে বিজেপি'
'মুখ্যমন্ত্রীকে বলেছি, ভোটে জিতেছেন, ভাল কথা'
'কিন্তু মুর্শিদাবাদে কম আস্ফালন করতে বলুন' 
'আমি ময়দানে নামলে বিজেপির পতাকা নেওয়ার লোক থাকবে না'
রেজিনগরের সভা থেকে বিজেপিকে হুঁশিয়ারি হুমায়ুন কবীরের 

14:40 PM (IST)  •  28 Jun 2026

News Update: ২১ জুলাইয়ের সমাবেশ নিয়ে ২ তৃণমূলে দড়ি টানাটানি, ২ তৃণমূলই নিজেদের আসল দাবি করে পুলিশকে চিঠি 

২১ জুলাইয়ের সমাবেশ নিয়ে ২ তৃণমূলে দড়ি টানাটানি
২ তৃণমূলই নিজেদের আসল দাবি করে পুলিশকে চিঠি 
ভিক্টোরিয়া হাউসের সামনে সভার অনুমতি চেয়ে পুলিশকে চিঠি
সভার অনুমতি চেয়ে গতকাল CP-কে চিঠি দিল 'ঋতব্রত-তৃণমূল'
বিদ্রোহী কাউন্সিলরদের বৈঠকে গতকালই জানিয়ে দিল 'ঋতব্রত-তৃণমূল'ও
কলকাতা পুলিশের কাছে আবেদন 'কালীঘাট তৃণমূলের'ও

Load More
New Update
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
Advertisement

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget