এক্সপ্লোর

Mamata Banerjee : 'বিজেপির ভাত খাওয়ার থেকে জেলের ভাত খাওয়া ভাল', হঠাৎ কেন এই মন্তব্য মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ?

21st July Shaheed Diwas : 'মনে রাখবেন, জেলে গেলে অসম্মানিত হবেন না...'। ২১ জুলাইয়ের মঞ্চ থেকে দলের নেতা-কর্মী-সমর্থকদের বড় বার্তা দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। কোন ভাবনা থেকে এই উপদেশ ?

কলকাতা : ২১-এর শহিদ তর্পণের মঞ্চ ঘিরে দিনভর উত্তেজনার শেষ নেই। তৃণমূলে-তৃণমূলে আক্রমণ ও পাল্টা আক্রমণ। অর্থাৎ কালীঘাট তৃণমূল বনাম ঋতব্রত তৃণমূল। এর মাঝে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য ঘিরে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। বিজেপির ভাত খাওয়ার থেকে জেলের ভাত খাওয়া ভাল। ২১ জুলাইয়ের মঞ্চ থেকে দলের নেতা-কর্মী-সমর্থকদের এই বার্তা দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। কিন্তু কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে বলছেন, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের শুনেছি ৪০০ মামলা রয়েছে, তাহলে তো মামলা লড়ার দরকার নেই। আরেক প্রাক্তন কাউন্সিলর দেবলীনা বিশ্বাস বলছেন, নিজের ভাইপোর এত কেস, সেটা দেখে সমালোচনা করা উচিত।

একুশ এবার চারদিকে!কলকাতা থেকে দিল্লি!তারমধ্য়ে তৃণমূলেরই তিন ভাগ। কেউ সরাসরি তৃণমূল আবার কেউ ঘুরিয়ে তৃণমূল। এরইমধ্য়ে ২১ জুলাইয়ের মঞ্চ থেকে দলের নেতা-কর্মী-সমর্থকদের বড় নিদান দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী জানান, 'তো আগামীদিন কী হবে? লড়াই হবে। ঘর ছেড়ে বেরোতে হবে। রাস্তায় থাকতে হবে। গ্রেফতার করলে করুক। জেলে গিয়ে ৭দিন থাকবেন। জেলের ভাত খাওয়া ভাল। বিজেপির ভাত খাওয়ার থেকে।''

'মনে রাখবেন, জেলে গেলে অসম্মানিত হবেন না। জেলে গেলে আপনাকে মালা পরিয়ে কর্মীরা নিয়ে আসবে সসম্মানে, তাদের কথা আমরা স্বর্ণাক্ষরে লিখে রাখব।' নেতা-কর্মী-সমর্থকদের মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের এই পরামর্শ দেওয়া মাত্রই পাল্টা প্রশ্ন তুলছেন অনেকে। তাঁদের প্রশ্ন, জেলের ভাত যদি ভালই হয়, তাহলে গ্রেফতারির হাত থেকে রক্ষাকবচ পেতে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় বারবার কেন আদালতে যাচ্ছেন? 

প্রাক্তন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর বিশ্বরূপ দে জানান , জেলের যদি ভাত খেতে হয়, যাঁরা দুর্নীতি করেছেন, সে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় করুন, শুনেছি নাকি তাঁর ৪০০ মামলা রয়েছে, তো মামলা লড়ার দরকার নেই। জেলে গিয়ে বসে ভাত খান। জেলের ভাত যদি অত সুস্বাদু হয়, যারা খাবার দরকার, ২-১ দিন খেয়ে দেখুন না। জেলে থাকলে কী সমস্য়ায় তার পরিবারকে পড়তে হয়। 

জেল যাওয়া নিয়ে মমতা বন্দ্য়োপাধ্য়ায় যখন বার্তা দিচ্ছেন, তখন পাল্টা প্রশ্নও ধেয়ে আসছে। কলকাতা পুরসভার প্রাক্তন কাউন্সিলর দেবলীনা বিশ্বাস জানান, আজকে নিজের ঘরটা দেখলে আমার মনে হয় ভাল হত। নিজের ভাইপোর এত কেস, সেটা মনে হয় দেখে সমালোচনা করা ভাল, অন্যেরটা না দেখে। প্রত্য়েকটা ক্ষেত্রে উনি নিজে পরিবারের কথা ভেবেছেন। উনি কিন্তু নিজের রক্ত, নিজের পরিবারকে বাঁচাতে গেছিলেন। ভাইপোর বাড়িতে কেন নোটিস গেছে, আমি একটা কর্মী হিসাবে, সেখানে আমাকে কিন্তু ঠেলে দিচ্ছিল।'

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Suvendu Adhikari on Abhaya: অভয়াকাণ্ডে শ্মশান নিয়ে নতুন তদন্তের কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অভিযোগের তীর নির্মল ঘোষের দিকেই 
অভয়াকাণ্ডে শ্মশান নিয়ে নতুন তদন্তের কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অভিযোগের তীর নির্মল ঘোষের দিকেই 
RG Kar Case: 'ভয়ঙ্কর অত্যাচারী শাসকের হাতে ছিল বাংলা', কী ঘটেছিল সেদিন অভয়ার মায়ের সঙ্গে ? জানালেন মুখ্যমন্ত্রী
'ভয়ঙ্কর অত্যাচারী শাসকের হাতে ছিল বাংলা', কী ঘটেছিল সেদিন অভয়ার মায়ের সঙ্গে ? জানালেন মুখ্যমন্ত্রী
East Burdwan: মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Advertisement

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget