এক্সপ্লোর

21 July TMC Rally News : চুল কেটে মমতার নাম, লক্ষ্মীর ভাঁড় নিয়ে মহিলাদের মিছিল, ২১ জুলাইয়ে অভিনব ছবি

21 July TMC Rally : জেলায় জেলায় দেখা যাচ্ছে অভিনব ছবি। সমর্থকদের উন্মাদনার চিত্র। একটু আলাদা ভাবে নজর কাড়ার প্রচেষ্টা।

কলকাতা : পঞ্চায়েত ভোটে ( Panchayat Poll )  বিপুল জয়ের পরে তৃণমূলের ( TMC )  প্রথম সমাবেশ! তৃণমূলের বার্ষিক সমাবেশ থেকে কী বার্তা দেবেন তৃণমূল নেত্রী? তা জানতেই কোচবিহার থেকে কাকদ্বীপ, তৃণমূল কর্মী ও সমর্থকরা দলে দলে পৌঁছেছেন কলকাতায়। আর তাকে কেন্দ্র করে জেলায় জেলায় দেখা যাচ্ছে অভিনব ছবি। সমর্থকদের উন্মাদনার চিত্র। একটু আলাদা ভাবে নজর কাড়ার প্রচেষ্টা। মা-মাটি-মানুষের সরকারের বিভিন্ন প্রকল্পের জয়গান গাওয়ার প্রয়াস। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অকুণ্ঠ ভালবাসা জানানোর চেষ্টা । 

লক্ষ্মীর ভাঁড় নিয়ে মিছিল

যেমনটা দেখা গেল সল্টলেকের দত্তাবাদে। একুশের মঞ্চের দিকে রওনা হওয়া তৃণমূল কর্মী-সমর্থকদের অভিনব প্রয়াস নজর কাড়ল। লক্ষ্ণীর ভাণ্ডার প্রকল্পটি তুলে ধরতে হাতে লক্ষ্মীর ভাঁড় নিয়ে মিছিল করলেন মহিলারা। বিধান নগরের ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলো দত্ত ও ওয়ার্ডের প্রেসিডেন্ট নির্মল দত্তের নেতৃত্বে মিছিল করলেন তৃণমূল কর্মী-সমর্থকরা। 


21 July TMC Rally News : চুল কেটে মমতার নাম, লক্ষ্মীর ভাঁড় নিয়ে মহিলাদের মিছিল, ২১ জুলাইয়ে অভিনব ছবি

 চুল কেটে মমতার নাম

আবার বর্ধমানে দেখা গেল অন্যরকম ছবি। সেখানে এক তৃণমূল সমর্থকের চুলে দেখা গেল অভিনব ছাঁট। চুল কেটে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের নাম লেখা। এমনটা সচরাচর চোখে পড়ে খেলার মাঠে। 

 

21 July TMC Rally News : চুল কেটে মমতার নাম, লক্ষ্মীর ভাঁড় নিয়ে মহিলাদের মিছিল, ২১ জুলাইয়ে অভিনব ছবি

রকেটের কাটআউটে নানা প্রকল্প

এদিকে একুশে জুলাইয়ে সকাল থেকেই ধর্মতলায় ভিড় জমাচ্ছেন তৃণমূলের কর্মী সমর্থকরা। সেখানে দেখা গেল, চন্দ্রযানের মতো একটা মডেল। প্রশ্ন করতে জানা গেল,  রকেটের কাটআউটে বিভিন্ন সরকারি প্রকল্পের নাম লিখে নিয়ে এসেছেন কয়েকজন তৃণমূল কর্মী। তাঁদের দাবি, এগুলোই বিরোধীদের বধ করার অস্ত্র ! অর্থাৎ সরকারের যা যা প্রকল্প রয়েছে, তাই জনতা জনার্দনের মন জয় করার জন্য যথেষ্ট। 

মমতার ছবি দেওয়া টুপি, ব্যাজ

পঞ্চায়েত ভোটে বিপুল জয়ের পর প্রথমবার তৃণমূলের সমাবেশ। প্রতিবারের মতো এবারও কর্মী সমর্থকদের মধ্যে তুঙ্গে উন্মাদনা। ধর্মতলায় দেদার বিকোল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া টুপি, ব্যাজ, হাতের ব্যান্ড।  

খাওয়া-দাওয়ার দেদার আয়োজন

প্রতিবারের মতো এবারও ২১ শের সমাবেশ ঘিরে উৎসবের মেজাজ। একুশের সমাবেশ উপলক্ষে পিকনিকের মেজাজ। মৌলালির ফুটপাথে সকাল থেকে শুরু হয়ে গেছে রান্নাবান্না। তৃণমূল কর্মী সমর্থকরা হাত লাগিয়েছেন মাংস, ডাল, পোস্ত রান্নায়। অন্যদিকে আবার,  রেস কোর্সের সামনে সকাল থেকে ছোলা মুড়ি বিতরণ করছেন ৭১ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতারা। রয়েছে পানীয় জলের গাড়িও। অন্যদিকে আবার হলদিয়া থেকে সাতসকালে বাসে করে রওনা দেওয়া তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যেও আনন্দের আমেজ। রয়েছে এলাহি খাবারের বন্দোবস্তও। ছোলা, মুড়ি থেকে শুরু করে দুপুরের মাংস-ভাত, সব আয়োজন নিয়ে রওনা তৃণমূল কর্মী সমর্থকদের। 

 

সেরা শিরোনাম

Bowbazar Metro: কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
Bankura Police: বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget