এক্সপ্লোর

Constable Arrest: 'দফায় দফায় বান্ধবীর অ্যাকাউন্টে ২১ লক্ষ টাকা ট্রান্সফার', কোটিপতি কনস্টেবলের ঘটনায় নতুন তথ্য

বীরভূমের কোটিপতি কনস্টেবল। নাম মনোজিৎ বাগীশ। রাজ্য দুর্নীতি দমন শাখার দাবি,  বান্ধবীকে শুধু ১২ লক্ষ টাকার গাড়িই নয়, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২১ লক্ষ টাকাও দিয়েছিলেন রামপুরহাটের ধৃত পুলিশ কনস্টেবল।

রামপুরহাট: কোটিপতি কনস্টেবলের (Constable) গ্রেফতারিতে নতুন তথ্য সামনে এল। '২০১২-২০১৫ সাল পর্যন্ত দফায় দফায় বান্ধবীর অ্যাকাউন্টে ২১ লক্ষ টাকা ট্রান্সফার করেন মনোজিৎ বাগীশ (Monojit Bagish)। পরে সেই টাকা তুলেও নিয়েছিলেন তিনি, দাবি দুর্নীতি দমন শাখার। এখনও সন্ধান মেলেনি কোটিপতি কনস্টেবলের বান্ধবীর। দুর্নীতি দমন শাখার দাবি  হাওড়ার (Howah) বাড়িতে গিয়ে মেলেনি সন্ধান, । আজ মনোজিৎ বাগীশের জেল হেফাজত একদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল কোর্ট। 

বীরভূমের কোটিপতি কনস্টেবল: নাম মনোজিৎ বাগীশ। রাজ্য দুর্নীতি দমন শাখার দাবি,  বান্ধবীকে শুধু ১২ লক্ষ টাকার গাড়িই নয়, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২১ লক্ষ টাকাও দিয়েছিলেন রামপুরহাটের ধৃত পুলিশ কনস্টেবল। এ দিন ধৃত কোটিপতি কনস্টেবলকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। 

আর রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার হাতে ধৃত রামপুরহাট থানার কনস্টেবল মনোজিৎ বাগীশের সম্পর্কেই আগেও আরও চাঞ্চল্যকর দাবি সামনে এসেছিল।  গত বছর প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্য়ায়ের দুটি ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা ও গয়না উদ্ধারের ছবি চোখ কপালে উঠেছিল বাঙালির! কিন্তু মনোজিৎ বাগীশের বিষয়টি সামনে চলে আসার পর থেকে অনেকে বলতে শুরু করেছেন, শুধু প্রাক্তন মন্ত্রীর বান্ধবী হলেই কোটিপতি হওয়া যায় না! একজন কনস্টেবলের বান্ধবীও লাখপতি হতে পারেন। 

পুলিশ সূত্রে দাবি, বান্ধবীকে উপহার দেওয়া গাড়ির ট্যাক্স ভাউচারে যে ঠিকানা দেওয়া আছে, সেখানে গিয়ে খোঁজ মেলেনি । আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির অভিযোগে, শনিবার বীরভূমের রামপুরহাট থানার কনস্টেবল মনোজিৎ বাগীশকে গ্রেফতার করে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা। তাঁর সম্পত্তি চোখ কপালের তোলার মতো। ৭৬ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট! ১০ লক্ষ টাকার জীবন বিমা। বান্ধবীকে প্রায় ১২ লক্ষ টাকার গাড়ি উপহার! বান্ধবীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২১ লক্ষ টাকা। এছাড়াও প্রাসাদের মতো বাড়ি। SUV, কী নেই। 

১৯৯৮ সালে পুলিশে চাকরি পান মনোজিৎ বাগীশ। পুলিশ সূত্রে,'বাগীশ' কনস্টেবলের বেতন এখন মেরেকেটে ৪৪ হাজার থেকে ৫০ হাজার টাকা হতে পারে! অথচ মাত্র চার বছরেই কোটিপতি হয়েছেন রামপুরহাট থানার মনোজিৎ। কোন জাদুবলে! কোন জাদুবলে ৪ বছরে কোটিপতি হয়ে গেলেন কনস্টেবল? নেপথ্যে প্রভাবশালী যোগ? কোন জাদুবলে ৪ বছরে কোটিপতি হয়ে গেলেন কনস্টেবল? 

সেরা শিরোনাম

West Bengal: ৪টি জেলায় মেডিক্যাল কলেজ, তৈরি হবে একাধিক নতুন হাসপাতাল, ঘোষণা মুখ্যমন্ত্রীর
৪টি জেলায় মেডিক্যাল কলেজ, তৈরি হবে একাধিক নতুন হাসপাতাল, ঘোষণা মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: ব্রাত্য বসু বাংলা অ্যাকাডেমির চেয়ারম্যান থাকাকালীন সংস্থায় তহবিল তছরুপের অভিযোগ
ব্রাত্য বসু বাংলা অ্যাকাডেমির চেয়ারম্যান থাকাকালীন সংস্থায় তহবিল তছরুপের অভিযোগ
Suvendu Adhikari: কমদামে ওষুধ দিতে খোলা হবে ১০০টি অমৃত সেন্টার, বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর
কমদামে ওষুধ দিতে খোলা হবে ১০০টি অমৃত সেন্টার, বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর
Malda News: 'সায়' দেয়নি কপাল ! ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও রেল ক্লার্ক, গ্রফতার CBI-এর হাতে
'সায়' দেয়নি কপাল ! ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও রেল ক্লার্ক, গ্রফতার CBI-এর হাতে

ভিডিও

Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?
Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget