এক্সপ্লোর

Central Force: ভোট ঘোষণার আগেই রাজ্যে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী! উত্তর থেকে দক্ষিণ, কোথায় কীভাবে মোতায়েন?

Central Force in West Bengal: কোথায় কীভাবে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী? রইল বিস্তারিত

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • আগামীকাল প্রথম দফায় রাজ্যে আসছে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
  • উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন ভিন্ন ভিন্ন সংখ্যায়।
  • উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী।
  • কেন্দ্রীয় বাহিনীর স্কুলে থাকা নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর মন্তব্য।

কলকাতা: নির্বাচন আর হিংসা যেন মুদ্রার এপিঠ ওপিঠ! ভোটকেন্দ্রে হিংসা থেকে ভোট লুঠের চেষ্টা.. প্রত্যেকবারের ছবিটা যেন কোথাও না কোথাও মিলে যায়। আর সেই পরিস্থিতি এড়ানোর কারণে প্রত্যেক বছরই রাজ্যে মোতায়েন হয় কেন্দ্রীয় বাহিনী। ছবিটা আলাদা নয় এবারেও। ভোট ঘোষণার আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। আগামীকাল প্রথম দফায় রাজ্যে আসছে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ওই দিনই SIR-এর চূড়ান্ত তালিকা প্রকাশের কথা। যে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসছে, তাদের মধ্যে ৬৬ কোম্পানি মোতায়েন থাকছে উত্তরবঙ্গে। বাকি ১৭৪ কোম্পানি ছড়িয়ে ছিটিয়ে মোতায়েন থাকবে দক্ষিণবঙ্গে।

কোথায় কীভাবে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী? সূত্রের খবর সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে উত্তর ২৪ পরগনায়। বারাসাত পুলিশ জেলায় থাকবে ৬ কোম্পানি বাহিনী। বনগাঁ পুলিশ জেলায় ৪, বসিরহাট পুলিশ জেলায় থাকবে ৭ কোম্পানি বাহিনী। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে মোতায়েন থাকবে ৯ কোম্পানি বাহিনী। বিধাননগর পুলিশ কমিশনারেটে থাকবে ৪ কোম্পানি বাহিনী। সব মিলে এই জেলায় মোতায়েন থাকবে ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

উত্তর ২৪ পরগনার নিরিখে দক্ষিণ ২৪ পরগনায় কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা পুরো অর্ধেক। বারুইপুরে ৫, ডায়মন্ড হারবারে ৬ কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে। সুন্দরবন পুলিশ জেলায় থাকবে ৪ কোম্পানি বাহিনী। সব মিলিয়ে এই জেলায় মোতায়েন করা হচ্ছে ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। অন্যান্য জেলায় মোতায়েন করা হচ্ছে ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মালদায় ১২ কোম্পানি, দক্ষিণ দিনাজপুরে ১০ কোম্পানি, মুর্শিদাবাদ ও জঙ্গিপুর পুলিশ জেলায় ৮ কোম্পানি করে মোট ১৬ কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে। 

অন্যদিকে, কেন্দ্রীয় বাহিনীর রাজ্যে আসা ও থাকা নিয়ে মুখ খুলেছেন দিলীপ ঘোষ। এদিন কেন্দ্রীয় বাহিনীর এই রাজ্যে থাকা নিয়ে কথা বলেছেন ব্রাত্য বসু। তিনি বলেছেন, 'কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এসে স্কুলে স্কুলে থাকতেই পারেন। কিন্তু, আমরা চাইব না সেজন্য় স্কুলশিক্ষা ব্যাহত হোক', মন্তব্য ব্রাত্য বসুর। '৮ হাজারের বেশি স্কুল এমনিই বন্ধ হয়ে যাবে। কারণ টিচারই নেই। সেখানে বরং বাহিনী থাকুক' ব্রাত্য বসুর মন্তব্যের পাল্টা মন্তব্য দিলীপ ঘোষের।

অন্যদিকে, চূড়ান্ত তালিকা প্রকাশের আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ দায়ের। শাসন থানায় অভিযোগ দায়ের স্থানীয় বাসিন্দাদের একাংশের। শুনানির নামে হয়রানি করছে নির্বাচন কমিশন, এই মর্মে অভিযোগ দায়ের। শাসন থানায় অভিযোগ দায়ের ১০ স্থানীয় বাসিন্দার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার !
খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার !
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Mamata Banerjee: আইপ্যাকের অফিসে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
আইপ্যাকের অফিসে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget