এক্সপ্লোর

Subiresh Bhattacharya:এসএসসির ৪ আধিকারিকের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে সুবীরেশ ভট্টাচার্যকে, খবর সিবিআই সূত্রে

SSC Recruitment Scam:এবার এসএসসির ৪ আধিকারিকের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে সুবীরেশ ভট্টাচার্যকে, খবর সিবিআই সূত্রে। এখনও মুখে কুলুপ এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যানের।

প্রকাশ সিনহা, কলকাতা: এবার এসএসসির (SSC) ৪ আধিকারিকের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে সুবীরেশ ভট্টাচার্যকে (subiresh bhattacharya), খবর সিবিআই (CBI) সূত্রে। এখনও মুখে কুলুপ এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যানের (EX chairman)। এদিকে নতুন তথ্য হাতে পেয়েছে সিবিআই। সেই কারণেই কি ৪ আধিকারিকের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের ভাবনা? সূত্রের ইঙ্গিত তেমনই।

কী জানা গেল?
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, সুবীরেশ ভট্টাচার্যের নির্দেশ অনুযায়ীই কাজ করেছেন ৪ আধিকারিক। তদন্তে আরও জানা যায়,  এসএসসি-র ২ প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল ও প্রদীপকুমার শূরকে কোনও নিয়ম না মেনেই পদ থেকে সরানো হয়েছিল। তাঁদের নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। এবার ৪ আধিকারিকের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে সুবীরেশ ভট্টাচার্যকে।

জিজ্ঞাসাবাদ প্রাক্তন ২ চেয়ারম্যানকে...
এদিন সিবিআইয়ের তলবে নিজাম প্যালেসে পৌঁছন এসএসসি-র ২ প্রাক্তন চেয়ারম্যান। নিজাম প্যালেসে আসেন এসএসসি-র ২ প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল ও প্রদীপকুমার শূর। নিয়ম না মেনে এই ২ জনকে পদ থেকে সরানো হয়, তদন্তে এসেছে এই তথ্য, খবর সিবিআই সূত্রে। ২ জনকে সুবীরেশ ভট্টাচার্যর মুখোমুখি বসিয়ে করা হতে পারে জিজ্ঞাসাবাদ, খবর সূত্রের। সুবীরেশ ভট্টাচার্যর অধীনে কাজ করা ৪ আধিকারিককেও তলব করল সিবিআই। সুবীরেশের নির্দেশ পালন করেছেন এসএসসি-র ৪ কর্মী, খবর সূত্রের। সুবীরেশের মুখোমুখি বসিয়ে ৪ জনকে জিজ্ঞাসাবাদের পরিকল্পনা, খবর সূত্রের। গ্রুপ-সি নিয়োগ দুর্নীতি মামলাতেও সুবীরেশ ভট্টাচার্যকে হেফাজতে পেয়েছে CBI। তাঁর সম্পর্কে আরও বিস্তারিত জানতে, সোমবার নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয়েছিল স্কুল সার্ভিস কমিশনের আরও দুই প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল এবং প্রদীপকুমার শূরকে। ডাকা হয়েছিল SSC-র চারজন আধিকারিক এবং কর্মীকেও। যাঁরা একসময় সুবীরেশের অধীনে কাজ করেছিলেন। সিবিআই সূত্রে দাবি, বেশিরভাগ প্রশ্নের উত্তরেই চুপ করে থাকছেন SSC'র প্রাক্তন চেয়ারম্য়ান সুবীরেশ। তাই পাল্টা কৌশল নেওয়া হয়। সুবীরেশ সম্পর্কে জানতে, ডাকা হয় তাঁর একদা  সহকর্মী ৬ জনকে। চিত্তরঞ্জন ও প্রদীপকুমারকে, সুবীরেশের মুখোমুখি বসানো না হলেও, SSC-র বাকি চারজন আধিকারিক ও কর্মীকে প্রাক্তন চেয়ারম্যানের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে CBI সূত্রে দাবি। তাঁদের কাছে জানতে চাওয়া হয়, সুবীরেশ ভট্টাচার্য কী কী নির্দেশ দিতেন? অবৈধভাবে চাকরি দেওয়ার ক্ষেত্রে তাঁদের কোনওভাবে কাজে লাগানো হয়েছিল কি না? সুবীরেশের বিরুদ্ধে যা যা নথিপত্র মিলেছে, সেগুলিও তাঁদের দেখানো হয়েছে বলে সূত্রের খবর।

 

আরও পড়ুন:নিজাম প্যালেসে SSC-এর ২ প্রাক্তন চেয়ারম্যানকে তলব, মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
TMC Leader Arrested: গ্রেফতার নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক, তোলাবাজি থেকে ভোট পরবর্তী হিংসা, একাধিক অভিযোগ ধৃতের বিরুদ্ধে
গ্রেফতার নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক, তোলাবাজি থেকে ভোট পরবর্তী হিংসা, একাধিক অভিযোগ ধৃতের বিরুদ্ধে
BJP Leader Extortion Allegation: ক্লার্কের কাজ করতে হলে দিতে হবে ৫ লক্ষ টাকা ! কাটোয়ায় ৫ বিজেপি নেতার নামে চাঞ্চল্যকর অভিযোগ
ক্লার্কের কাজ করতে হলে দিতে হবে ৫ লক্ষ টাকা ! কাটোয়ায় ৫ বিজেপি নেতার নামে চাঞ্চল্যকর অভিযোগ
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক

ভিডিও

Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget