এক্সপ্লোর

CBI: গরুপাচার মামলায় এবার CBI-র নজরে কলকাতার ৪টি সংস্থা

সিবিআই সূত্রে দাবি, তদন্তে দেখা যায়, কলকাতার এই চারটি ভুয়ো সংস্থার সঙ্গে আরও ২৫-৩০টি সংস্থার যোগ রয়েছে।

কলকাতা: গরুপাচার মামলায় এবার সিবিআইয়ের নজরে কলকাতার চারটি সংস্থা। সিবিআই সূত্রে দাবি, এই সংস্থাগুলি ভুয়ো। এগুলির মাধ্যমে কোটি কোটি টাকা লেনদেনের তথ্য মিলেছে। গরুপাচারের টাকা এভাবেই লেনদেন হতে পারে বলে সন্দেহ কেন্দ্রীয় গোয়েন্দাদের। সিবিআই সূত্রে দাবি, তদন্তে দেখা যায়, কলকাতার এই চারটি ভুয়ো সংস্থার সঙ্গে আরও ২৫-৩০টি সংস্থার যোগ রয়েছে। এই চারটি সংস্থার কোটি কোটি টাকার লেনদেন সংক্রান্ত তথ্য ব্যাঙ্কের কাছ থেকে সংগ্রহ করে তদন্ত শুরু করেছে সিবিআই। খবর সূত্রের।

ফের খারিজ হল জামিনের আবেদন। ১১ই নভেম্বর পর্যন্ত জেলেই থাকতে হবে অনুব্রত মণ্ডলকে।এদিন, আদালতের প্রশ্নের মুখে পড়ে সিবিআই। তদন্ত শেষ করতে কত সময় লাগবে? সম্ভাব্য সময় বলুন। সিবিআইকে প্রশ্ন আসানসোল আদালতের। দ্রুত তদন্ত শেষ করার চেষ্টা করছি, উত্তর সিবিআইয়ের। 

দুর্গাপুজো-কালীপুজো জেলে কেটেছে। জগদ্ধাত্রী পুজোতেও জেলেই কাটাতে হবে অনুব্রত মণ্ডলকে।ফের প্রভাবশালী তত্ত্বেই খারিজ হল তাঁর জামিনের আবেদন। আগামী ১১ই নভেম্বর পর্যন্ত জেল হেফাজতেই থাকতে হবে অনুব্রত মণ্ডলকে।

মামলা নিয়ে বিচারকের প্রশ্নের মুখে পড়তে হল CBI-কেও। তদন্ত শেষ করতে কত সময় লাগবে? CBI’এর আইনজীবীকে প্রশ্ন করলেন বিচারক। শনিবার আসানসোলের বিশেষ CBI আদালতে তোলা হয় বীরভূম জেলা তৃণমূলের সভাপতিকে।শুনানিতে CBI’এর আইনজীবী বলেন, উনি (অনুব্রত মণ্ডল) প্রভাবশালী। এটা একটা বৃহত্তর ষড়যন্ত্র। অনুব্রত মণ্ডল জামিন পেলে তদন্তকে প্রভাবিত করবেন। আমরা চার্জশিট পেশ করার পরও কয়েকজনের বয়ান নিয়েছি। সেগুলো আদালতে পেশ করা হয়েছে। 

অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন করে তাঁর আইনজীবী সওয়াল করেন,অনুব্রত মণ্ডলকে CBI প্রভাবশালী বলছে। উনি একটা ক্যাম্প থেকে অন্য ক্যাম্পে গেলেই কি প্রভাবশালী তকমা ঘুচবে? নাকি রাজনীতি থেকে সন্ন্যাস নিলে ঘুচবে? অনুব্রত মণ্ডল যাতে রাজনৈতিক সন্ন্যাস নেন, তাই জেলে রাখার জন্য চাপ দিচ্ছে CBI। সারদা মামলা যেভাবে চালিয়েছে, CBI সেভাবেই গরু পাচার মামলা চালিয়ে যাচ্ছে। অনুব্রত মণ্ডলের আরেক আইনজীবী বলেন, CBI’এর চার্জশিটের ৮৪ নম্বরে যাঁর নাম রয়েছে, অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার আগেই তিনি মারা গেছেন। এরপর CBI’র আইনজীবীর উদ্দেশ্যে বিচারক বলেন, কী কী ভাবে অনুব্রত মণ্ডল তদন্তে প্রভাব ফেলতে পারেন? 

৫ বছর ধরে যদি তদন্ত চলে, তাহলে কি তিনি ৫ বছরই জেলে থাকবেন? CBI’এর আইনজীবী বলেন, আমরা যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করার চেষ্টা করছি। বিচারক CBI’র আইনজীবীকে বলেন, নির্দিষ্ট করে সম্ভাব্য দিন বলুন। CBI’এর আইনজীবী বলেন, ৬০ দিন লাগতে পারে। দু’পক্ষের সওয়াল-জবাব শেষ হতে ১১ই নভেম্বর পর্যন্ত, অনুব্রত মণ্ডলের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। জামিন খারিজ প্রসঙ্গে বিচারক তাঁর নির্দেশ নামায় বলেন, অনুব্রত মণ্ডল যে প্রভাবশালী, তা সবার জানা। অনুব্রত মণ্ডল ও তাঁর ঘনিষ্ঠদের নামে থাকা বিপুল সম্পদের বিষয়ে তিনি (অনুব্রত মণ্ডল) কোনও সদুত্তর দিতে পারেননি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durgapur Money Recovered: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?
দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?
News Live Updates: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
Abhishek Banerjee : 'দেশেই চিকিৎসা করান', অভিষেকের বিদেশযাত্রায় 'না' কলকাতা হাইকোর্টের
'দেশেই চিকিৎসা করান', অভিষেকের বিদেশযাত্রায় 'না' কলকাতা হাইকোর্টের
Tulu Mondal: টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, পাথর ব্যবসায়ীর শ্যালক সম্পর্কে জিজ্ঞাসাবাদ
টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, পাথর ব্যবসায়ীর শ্যালক সম্পর্কে জিজ্ঞাসাবাদ

ভিডিও

Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget