এক্সপ্লোর

West Bengal Live Blog: খাদ্য-বিধি শিকেয়, পুজোর আগেই কলকাতার ৪০টি রেস্তোরাঁ, মিষ্টির দোকানের লাইসেন্স সাসপেন্ড

West Bengal News: খাদ্য-বিধি শিকেয়, কলকাতার ৪০টি রেস্তোরাঁ, মিষ্টির দোকানের লাইসেন্স সাসপেন্ড। আজ ফের তালিকা প্রকাশ করবে কলকাতা পুরসভা।

LIVE

Key Events
40 Resturants and sweet shop closed before Durga Puja 2026 West Bengal News Update West Bengal Live Blog: খাদ্য-বিধি শিকেয়, পুজোর আগেই কলকাতার ৪০টি রেস্তোরাঁ, মিষ্টির দোকানের লাইসেন্স সাসপেন্ড
খাদ্য-বিধি শিকেয়, পুজোর আগেই কলকাতার ৪০টি রেস্তোরাঁ, মিষ্টির দোকানের লাইসেন্স সাসপেন্ড
Source : ABP Ananda

Background

কলকাতা: খাবারে ভেজাল এবং ভেজাল কারবারিদের বিরুদ্ধে রাজ্যজুড়ে কড়া নজরদারি চলছে, ঠিক তখনই এবার জীবনদায়ী ওষুধের গুণমান বজায় রাখতে মাঠে নামল প্রশাসন। জাল ও মেয়াদউত্তীর্ণ ওষুধের রমরমা রুখতে তিলোত্তমাজুড়ে বড়সড় যৌথ অভিযানে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (EB) এবং রাজ্য ড্রাগ কন্ট্রোল। বড়বাজারের বিখ্যাত ওষুধ পট্টি মেহতা বিল্ডিংয়ে দুটি নামী 'ড্রাগ হাউজে' আচমকা হানা দেয় তদন্তকারীরা।

মেয়াদ শেষের দেড় মাস আগেই সরিয়ে দেওয়া হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে

মেয়াদ শেষের দেড় মাস আগেই সরিয়ে দেওয়া হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে। আগামী ৬ মাসের জন্য যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের নতুন রেজিস্ট্রার হলেন ইতিহাস বিভাগের অধ্যাপক দেবজিৎ দত্ত। ফিনান্স অফিসারের পদেও রদবদল করা হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ঘটনা ঘিরে বিতর্কের আবহেই বড়সড় রদবদল করা হল! সরিয়ে দেওয়া হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও ফিনান্স অফিসারকে। মেয়াদ ছিল ৩১ অক্টোবর পর্যন্ত। তার দেড় মাস আগেই সরিয়ে দেওয়া হল ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সেলিম বক্স মণ্ডলকে।

বিশ্ববিদ্যালয়ের আচার্য অর্থাৎ রাজ্যপালের তরফে নির্দেশিকা জারি করে বলা হয়েছে, আগামী ৬ মাসের জন্য যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের নতুন রেজিস্ট্রার হচ্ছেন দেবজিৎ দত্ত। তিনি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক। গত ১৯ অগাস্ট গভীর রাতে ঐতিহ্যের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এভাবেই তাণ্ডব চলে... ভাঙচুর, পতাকায় আগুন... বাদ যায়নি কিছুই! পরের দিনও তুমুল উত্তেজনা ছড়ায় বিশ্ববিদ্যালয় চত্বরে এই ঘটনায় ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে, রাজ্যপালের দ্বারস্থ হয়েছিল ABVP।  যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ঘটনায় পুলিশের পাশাপাশি তদন্ত করছে বিশ্ববিদ্যালয়ের তরফে গঠিত অভ্যন্তরীণ তদন্ত কমিশনও। এই আবহে সরিয়ে দেওয়া হল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফিনান্স অফিসার শিলাদিত্য চট্টোপাধ্যায়কেও সরিয়ে দেওয়া হয়েছে। ৬ মাসের জন্য নতুন ফিনান্স অফিসার হলেন কলা বিভাগের সচিব ইন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায়। 

'ঋতব্রত-তৃণমূল'-এর নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ নিয়ে জনতার দরবারে এলেন পূর্ণদাস বাউল ও তাঁর ছেলে

'ঋতব্রত-তৃণমূল'-এর নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ নিয়ে জনতার দরবারে এলেন পূর্ণদাস বাউল ও তাঁর ছেলে। মুখ্য়মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর, পূর্ণদাস বাউলের ছেলে জানিয়েছেন, এব্য়াপারে ব্য়বস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্য়মন্ত্রী। অন্য়দিকে, এদিন বিভিন্ন অভিযোগ নিয়ে মুখ্য়মন্ত্রীর দ্বারস্থ হন আরও একাধিক মানুষ। বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পরই কালীঘাট-শিবির ছেড়ে ঋতব্রত-শিবিরে নাম লিখিয়েছেন অনুব্রত মণ্ডল।

00:45 AM (IST)  •  10 Sep 2026

West Bengal News: নানুর-সহ বীরভূমের একাধিক জায়গায় একযোগে অভিযান চালিয়েছে জেলা খাদ্য দফতর ও জেলা প্রশাসন

নানুর-সহ বীরভূমের একাধিক জায়গায় একযোগে অভিযান চালিয়েছে জেলা খাদ্য দফতর ও জেলা প্রশাসন।কোথাও মিলেছে মেয়াদ উত্তীর্ণ খাবারের প্যাকেট। তো কোনও বিরিয়ানির দোকানে অস্বাস্থ্যকর অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে পিঁয়াজের বেরেস্তা। কোনও মিষ্টির দোকানে আবার মিলেছে ক্ষতিকারক রং। 

23:23 PM (IST)  •  09 Sep 2026

News Update: তৃণমূলের প্রতীক ও তহবিলের ওপর কাদের অধিকার? 'কালীঘাট-তৃণমূল'?

তৃণমূলের প্রতীক ও তহবিলের ওপর কাদের অধিকার? 'কালীঘাট-তৃণমূল'? না 'ঋতব্রত-তৃণমূল'? ৬ অক্টোবরের উপনির্বাচনের আগেই কি সেই ফয়সালা হয়ে যেতে পারে? জল্পনা উস্কে শনিবার  তৃণমূলের দুই শিবিরের সঙ্গে বৈঠকে বসছে জাতীয় নির্বাচন কমিশন। দুই শিবিরের পাঁচজন করে প্রতিনিধির সঙ্গে সাক্ষাতে সম্মতি দিয়েছে কমিশন।

Load More
New Update
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal Live Updates: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের
Weather Update: পারদ পতনের মাঝেই ফের সাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস, কী জানাচ্ছে IMD ?
পারদ পতনের মাঝেই ফের সাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস, কী জানাচ্ছে IMD ?
Nadia News: 'মাথায় অস্ত্র ঠেকিয়ে' মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, দুই শিশুকন্যাকেও যৌন হেনস্থার অভিযোগ, ভয়াবহ ঘটনা নদিয়ার চাকদায়
'মাথায় অস্ত্র ঠেকিয়ে' মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, দুই শিশুকন্যাকেও যৌন হেনস্থার অভিযোগ, ভয়াবহ ঘটনা নদিয়ার চাকদায়
CM Suvendu Adhikari:
"বেসরকারি স্কুলগুলিকে ফেরত দিতে হবে বাড়তি ফি..", বৈঠকের পর বড় বার্তা মুখ্যমন্ত্রীর, আরও কী কী সিদ্ধান্তগুলি নেওয়া হল এবার ? পোর্টাল নিয়ে কী জানালেন
Advertisement

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget