এক্সপ্লোর

Sange Suman Poll : রাজ্য বাজেটে ভাতা বৃদ্ধির 'মাস্টারস্ট্রোক'! সত্যিই হিট করবে ভোট-বাজারে? Poll এ ৭২% যা বলল...

এখন প্রশ্ন, কোন পক্ষে রায় দেবে রাজ্যের মানুষ? এমনই প্রশ্ন দর্শকদের কাছে রেখেছিল এবিপি আনন্দ। 

কলকাতা : ভোটমুখী অন্তর্বর্তী বাজেটে বিভিন্ন ক্ষেত্রে ভাতা বাড়িয়েছে রাজ্য় সরকার । লক্ষ্মীর ভাণ্ডারে এখন প্রত্য়েকের অ্য়াকাউন্টে মাসে ঢুকবে বাড়তি ৫০০ টাকা। সিভিক ভলান্টিয়ার প্যারা টিচার থেকে অঙ্গনওয়াড়ি কর্মী, আশাকর্মী, সবার ভাতা মাসে এক হাজার টাকা করে বেড়েছে। যার সুফল পেতে চলেছে বহু পরিবারই। আর সেই সুফলের প্রভাব কি সরাসরি পড়বে ইভিএমে? ভোটের আগে রাজ্য বাজেটে সরকার একেবারে দরাজ ! সবার জন্যই ঝুলি খুলে দিয়েছে। মনে করা হচ্ছে, ভোটে লাভ পেতেই, রাজ্য বাজেটের পরদিনই  অ্যাকাউন্টে ঢুৃকেছে লক্ষ্মীর ভাণ্ডারের বর্ধিত টাকা। ক্ষমতায় এলে 'লক্ষ্মীর ভাণ্ডার'-এ মাসে তিন হাজারের প্রতিশ্রুতি দিয়ে দিয়েছে বিজেপিও। এখন প্রশ্ন, কোন পক্ষে রায় দেবে রাজ্যের মানুষ? এমনই প্রশ্ন দর্শকদের কাছে রেখেছিল এবিপি আনন্দ। 

কী প্রশ্ন ? 

ABP Ananda - র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সুমন দে, তাঁর ইউটিউব চ্যানেল সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোল-প্রক্রিয়ার জন্য প্রশ্ন রাখেন - পাঁচশো-হাজার টাকা ভাতা বাড়িয়ে কি সংখ্য়াগরিষ্ঠ মানুষের মন জয় করতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়?        

প্রশ্নের উত্তর দিয়েছেন প্রায় ২৪০০ মানুষ। আর তাতে সাম্প্রতিক তম ডেটা বলছে - 

  • হ্যাঁ বলছে ২৫ %
  • না বলছে ৭২ % 
  • জানি না / বলতে পারব না বলছে ৩%

    বাস্তবে ইভিএম যাই বলুক কেন, @sangesuman2025 - এর Poll প্রক্রিয়া বলছে, ৭২ % মানুষ মনেই করছেন না , পাঁচশো-হাজার টাকা ভাতা বাড়িয়ে সংখ্য়াগরিষ্ঠ মানুষের মন জয় করতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়।    

    বিধানসভা নির্বাচনের আগে গতকাল যে ভোট অন অ্যাকাউন্ট পেশ করছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তা নিয়ে এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে।  সামনেই এ রাজ্যে  বিধানসভা ভোট।  গত বৃহস্পতিবারই পেশ হয়েছে অন্তবর্তী বাজেট। আর সেই বাজেটে পার্শ্বশিক্ষক, সিভিক ভলান্টিয়ার থেকে আশা কর্মী সবারই বেড়েছে পারিশ্রমিক। মহিলা, যুব থেকে আশা, অঙ্গনওয়াড়ি, সিভিক ভলান্টিয়ার, গ্রিন পুলিশ, ভিলেজ পুলিশ, পার্শ্ব শিক্ষক, সহায়ক/সহায়িকা, শিক্ষা বনধু, স্পেশাল এডুকেটর-সহ সব পক্ষকেই যেন খুশি করার চেষ্টা করা হয়েছে ভোট-মুখী এই ভোট অন অ্যাকাউন্টে। এদের সবারই ভাতা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। কিন্তু যা দাবি ছিল, তা কি পূরণ হল? মানুষ কি  এই বাজেটে খুশি হয়ে ভোটের ঝুলি ভরিয়ে দেবেন? উত্তর দেবে সময়।            
 
 
 
 
 
 
 
 

 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
PM Modi's Visit : ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, কবে কী কর্মসূচি ?
ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, কবে কী কর্মসূচি ?
Rahul On PM Modi:
"প্রধানমন্ত্রী..আমার ফোনে আড়ি পেতেছেন", বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধীর
South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট

ভিডিও

Howrah Municipal Corporation | হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের সিপিএমের
Weather news | আগামী ২ দিনে তাপমাত্রা কমতে পারে আরও, ধারণা আবহবিদদের
Inflation News | রেকর্ড ৬ শতাংশ পেরিয়ে গেল দেশের খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার
Newtown News | নিউটাউনে নিরাপত্তারক্ষীর অস্বাভাবিক মৃত্যু, ক্লক টাওয়ারের পাশ থেকে উদ্ধার দেহ
Rahul Gandhi News | ফের ফোনে আড়ি পাতার অভিযোগ রাহুল গান্ধীর | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Embed widget