এক্সপ্লোর

North Bengal Disaster:ময়নাগুড়িতে তিস্তার চর থেকে উদ্ধার ৮ দেহ, আটকে আরও কয়েকটি

Body Recovery: স্থানীয় বাসিন্দাদের হাহাকার, ধ্বংসস্তূপে পরিণত হওয়া এলাকার মধ্যেই এদিন ময়নাগুড়িতে তিস্তা নদীর চর থেকে ৮টি মৃতদেহের হদিস মেলে।


রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি:এই কি সেই তিস্তা (Teesta Flood)? এরই জল দু'কূল ছাপিয়ে,গ্রামকে গ্রাম ভাসিয়ে নিয়ে যাচ্ছে? স্থানীয় বাসিন্দাদের হাহাকার, ধ্বংসস্তূপে পরিণত হওয়া এলাকার মধ্যেই এদিন ময়নাগুড়িতে তিস্তা নদীর চর থেকে ৮টি মৃতদেহের (Body Recovery From Teesta Bank) হদিস মেলে। সিকিম বিপর্যয়ের (Sikkim Disaster) পর এই দেহগুলি নদীতে ভেসে আসে বলে খবর। শোনা যায়, আরও বেশ কয়েকটি দেহ তিস্তার চরে আটকে রয়েছে। 

কী ছবি? 
সিকিমে বিপর্যয়, নয়ছয় উত্তরবঙ্গের বিস্তীর্ণ অংশ। এখনও অশান্ত তিস্তা, তোর্সা, করলা। তার মধ্যে এদিন ময়নাগুড়ি থেকে ৮টি দেহ উদ্ধারের খবর। প্রথমে স্থানীয় পুলিশ প্রশাসনের কাছেই দেহগুলি ভেসে আসার খবর এসেছিল। পরে সেনাবাহিনী, পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা, সকলে মিলে দেহ উদ্ধারের কাছে হাত লাগান। একে একে ৮টি দেহই উদ্ধার হয়। নির্দিষ্ট করে বললে, ময়নাগুড়ি ব্লকের ধর্মপুর, হেলাপাকড়ি এলাকা থেকে উদ্ধার হয়েছে সেগুলি। বিন্নাগুড়ি সেনা ছাউনি থেকে সেনাবাহিনীর একটি দল এসে সেগুলি শনাক্ত করার চেষ্টা করে। তার পর সেগুলি জলপাইগুড়ি স্পেশালিটি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে আরও বেশ কয়েকটি দেহ তিস্তার চরে আটকে রয়েছে বলে খবর। কারা তাঁরা? এখনও স্পষ্ট নয়। তবে পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত সরকারি ভাবে ১৪ জনের মৃত্যু হয়েছে। ২৩ জওয়ান সহ নিখোঁজ শতাধিক। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। সেনাবাহিনীর তরফে চালু করা হয়েছে হেল্প লাইন। 

আর যা...
বুধের পর বৃহস্পতিবারও ভাঙাচোরা ছবি উত্তরবঙ্গে। কালিম্পঙের তিস্তা বাজার ও মেল্লি এলাকায় ধস নামায় পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক। চোখের সামনে তাসের ঘরের মতো ভেঙে গেছে সাধের বাড়ি, জলের তোড়ে ভাসছে রাস্তা। ভয়ঙ্কর বিপর্যয়ে মাথা গোঁজার ঠাঁই হারিয়েছেন অনেকে। বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন GTA চেয়ারম্যান অনীত থাপা। জলের তলায় ডুবে রয়েছে জলপাইগুড়ির ক্রান্তি ব্লকের বাসুসুবা গ্রাম-সহ একাধিক এলাকা।কোথাও বাড়ির ভিতরে হাঁটু জল, কোথাও রাস্তাই ভেসে গিয়ে জলে। কষ্টে বোনা খেতের ফসলও গ্রাস করেছে ভয়ঙ্কর তিস্তা।বৃহস্পতিবার জলমগ্ন এলাকায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন সেচমন্ত্রী পার্থ ভৌমিকও। আবার উত্তরবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে পৌঁছে যান রাজ্যপাল সি ভি আনন্দ বোসও। সেখানে অবশ্য ১০০ দিনের কাজের টাকা না পাওয়ার অভিযোগও শুনতে হয় তাঁকে। 

আরও পড়ুন:পুর নিয়োগ দুর্নীতি মামলায় খাদ্যমন্ত্রীর বাড়িতে ইডি

 

 

সেরা শিরোনাম

Abhishek Banerjee : FIR রুজু হয়েছিল, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছাল পুলিশ
FIR রুজু হয়েছিল, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছাল পুলিশ
West Bengal News LIVE: বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
Rahul On PM Modi:
"প্রধানমন্ত্রী..আমার ফোনে আড়ি পেতেছেন", বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?

ভিডিও

Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget