এক্সপ্লোর

Annapurna Yojana: অন্নপূর্ণা দিবসে শালতোড়ায় ঢাক বাজিয়ে শোভাযাত্রা, উদ্বোধন করা হল নেতাজী সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্রের

Bankura Chandana Bauri: প্রধানমন্ত্রীর জন্ম দিবস ও অন্নপূর্ণা যোজনা দিবস উপলক্ষ্যে সকাল থেকেই উৎসবের আমেজ শালতোড়ায়। অন্নপূর্ণা যোজনা দিবস উদযাপনে অংশ নিলেন শালতোড়ার বিধায়ক চন্দনা বাউড়ি।

প্রসূন চক্রবর্তী, শালতোড়া, বাঁকুড়া: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্ম দিবসে অন্নপূর্ণা যোজনা দিবস পালন হল বাঁকুড়ায়। শালতোড়ার বিধায়ক চন্দনা বাউড়ি ঢাক বাজিয়ে শোভাযাত্রা করেন। এবং শালতোড়ায় লেদ মোড়ে নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্রের ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন বিধায়ক চন্দনা বাউরি।

আরও পড়ুন: "আজ বাংলার দেড় কোটি মা-বোনের কাছে পৌঁছবে অন্নপূর্ণা যোজনার চতুর্থ কিস্তি", জন্মদিনে বড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

প্রধানমন্ত্রীর জন্ম দিবস উপলক্ষ্যে অন্নপূর্ণা যোজনা দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল থেকেই উৎসবের আমেজ শালতোড়ায়। ঢাকের তালে তালে অন্নপূর্ণা যোজনা দিবস উদযাপনে অংশ নিলেন শালতোড়ার বিধায়ক চন্দনা বাউড়ি। উপস্থিত ছিলেন শালতোড়া ব্লকের বিডিও সৌমাল্য ঘোষ, শালতোড়ার অন্নপূর্ণা যোজনার আর্থিক সুবিধা পাওয়া বহু মহিলা।

অন্নপূর্ণা যোজনা দিবসকে কেন্দ্র করে এদিন শালতোড়ার লেদ মোড় থেকে ব্লক অফিস পর্যন্ত মহিলাদের নিয়ে একটি বিরাট মিছিল বের করা হয়। মিছিলে অংশ নেন বিধায়ক চন্দনা বাউড়ি সহ এলাকার মহিলারা। ঢাকের তালে তালে মিছিল এগিয়ে যায় ব্লক অফিসের দিকে। এই কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই শালতোড়ায় মানুষের ভিড় চোখে পড়ে।

আরও পড়ুন: "আজ বাংলার দেড় কোটি মা-বোনের কাছে পৌঁছবে অন্নপূর্ণা যোজনার চতুর্থ কিস্তি", জন্মদিনে বড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

অন্যদিকে, এদিনই শালতোড়া বিধানসভার শালতোড়ার লেদ মোড়ে নেতাজী সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়। ফিতে কেটে সেবা কেন্দ্রের উদ্বোধন করেন শালতোড়ার বিধায়ক চন্দনা বাউড়ি। একই দিনে দুটি কর্মসূচিকে ঘিরে শালতোড়ায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। স্থানীয় মানুষজনের উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে লেদ মোড় থেকে ব্লক অফিস চত্বর। 

শালতোড়ার বিধায়ক চন্দনা বাউড়ি বলেন, "সরকার তৈরি হওয়ার আগেই আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, প্রতিটা মহিলার অ্যাকাউন্টে আমরা ৩ হাজার টাক করে দেব। সেটা দেওয়া হয়েছে। মহিলারা খুব খুশি, খুব আনন্দিত।"

শালতোড়া ব্লকের বিডিও সৌমাল্য ঘোষ বলেন, "আমাদের ব্লকের প্রায় ৩৪ হাজার মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন। হয়তো সামান্য বাকি আছেন। যাঁরা পেয়েছেন, তাঁরা প্রথম থেকেই বিডিও অফিসে এসে আমাদের জানাতেন যে তাঁরা পাচ্ছেন না। তখন বলেছিলাম, কয়েকটা দিন অপেক্ষা করুন। আপনারা এখানে আনন্দ করতে করতেই আসবেন। আজ সেটা মিলে গিয়েছে। আজ মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনও বটে। যাঁরা সুবিধা পেয়েছেন, তাঁদের সকলের বাড়িতেই আজ প্রদীপ জ্বলুক। আজ সন্ধে ৭ টার সময় আমরা রঙ্গোলি করছি। প্রদীপ জ্বালানো হবে। সব মিলিয়ে একটা উৎসব মুখর পরিবেশ। তবে পোর্টাল আবার খুলবে। কারণ, যাঁদের বয়স ২৫ হবে, তাঁদেরও তো দিতে হবে।

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal Live Updates: বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ, আগামী ১০ দিন রাজ্যে নেই কোনও বিরোধী দলনেতা
বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ, আগামী ১০ দিন রাজ্যে নেই কোনও বিরোধী দলনেতা
Leader of the Opposition: স্পিকারের দেওয়া নির্দেশ খারিজ হাইকোর্টের, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর 'বিরোধী দলনেতা' নন, ১০ দিনের মধ্যে বাছতে হবে অন্য কাউকে
স্পিকারের দেওয়া নির্দেশ খারিজ হাইকোর্টের, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর 'বিরোধী দলনেতা' নন, ১০ দিনের মধ্যে বাছতে হবে অন্য কাউকে
Kolkata Dengue Statistics: গত ৩ বছরে ডেঙ্গিতে ভয়াবহ ছবি পশ্চিমবঙ্গে, প্রকাশ্যে এল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলের 'গোপন' তথ্য
গত ৩ বছরে ডেঙ্গিতে ভয়াবহ ছবি পশ্চিমবঙ্গে, প্রকাশ্যে এল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলের 'গোপন' তথ্য
West Bengal: ৪টি জেলায় মেডিক্যাল কলেজ, তৈরি হবে একাধিক নতুন হাসপাতাল, ঘোষণা মুখ্যমন্ত্রীর
৪টি জেলায় মেডিক্যাল কলেজ, তৈরি হবে একাধিক নতুন হাসপাতাল, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Advertisement

ভিডিও

Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?
Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget