এক্সপ্লোর

South 24 Pargana: সুন্দরবনে ঘুরতে এসে লঞ্চ থেকে নদীতে পড়ে নিখোঁজ উত্তরবঙ্গের পর্যটক

South 24 Pargana News: বন্ধুদের সঙ্গে সুন্দরবনে বেড়াতে এসেছিলেন তিনি। বুধবার রাতে দয়াপুর লাগোয়া এলাকায় গোমর নদীর বুকে লঞ্চেই ছিলেন তাঁরা।

শান্তনু নস্কর, দক্ষিণ ২৪ পরগনা: উত্তরবঙ্গ (North Bengal) থেকে সুন্দরবনে (Sundarban) বেড়াতে এসে, লঞ্চ থেকে নদীতে পড়ে নিখোঁজ এক পর্যটক। নিখোঁজ পর্যটকের নাম প্রসেনজিৎ গোস্বামী। তিনি আলিপুরদুয়ার জেলার কামাখ্যাপুরের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, বন্ধুদের সঙ্গে সুন্দরবনে বেড়াতে এসেছিলেন তিনি। বুধবার রাতে দয়াপুর লাগোয়া এলাকায় গোমর নদীর বুকে লঞ্চেই ছিলেন তাঁরা। স্থানীয় সূত্রে খবর, আচমকা লঞ্চ থেকে পড়ে যান তিনি। নিখোঁজ (Missing) পর্যটকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ (Police) ও স্থানীয়রা।

আগেও ঘুরতে এসে মৃত্যু হয়েছিল পর্যটকের

গত মাসে বেড়াতে এসে অস্বাভাবিক মৃত্যু হয়েছিল এক পর্যটকের। পুলিশের ধারণা, আত্মঘাতী (Suicide) হয়েছেন রাজেশ ঘোষ। বুধবার দুপুর আড়াইটে নাগাদ নিউ দিঘার (New Digha) একটি হোটেলে ঘটনাটি ঘটে। কিন্তু বাগনানের বাসিন্দা ওই তরুণ কেন এমন পথ বাছলেন সেটা এখনও স্পষ্ট নয়।

কী ঘটেছিল:
বছর বাইশের রাজেশ দিঘায় (Digha) বেড়াতে এসেছিলেন। সঙ্গে ছিলেন স্ত্রী, মাসতুতো বোন ও ভগ্নিপতি। নিউ দিঘার অমরাবতী পার্কের একটি হোটেলে  ওঠেন সকলে। তার পর কী থেকে কী হয়ে গেল, এখনও ঠাওর করতে পারছে না পরিবার। ধন্দে পুলিশও। আপাতত ময়নাতদন্তের (Post Mortem) জন্য কাঁথি মহকুমা হাসপাতালে দেহটি পাঠানো হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছে দীঘা মোহনা কোস্টাল থানায়।
কিন্তু গোটা ঘটনাটি যে ভাবে ঘটেছে, তাতে বিস্ময়ের ঘোর কাটছে না আশপাশের অনেকেরই। পুলিশ সূত্রে খবর, স্ত্রী সকালে বেরোতে চাইলেও হোটেলছাড়া হননি রাজেশ। দুপুরনাগাদ হোটেলের বাথরুমে স্নান করতে যান স্ত্রী। ঠিক তখনই ওই ঘটনা। যা জানা গিয়েছে তাতে পুলিশের ধারণা, বাইরে থেকে বাথরুমের দরজা বন্ধ করে ঘরের ভিতরের সিলিং ফ্যান থেকে ঝুলে পড়েন রাজেশ। দেহের ভারে সিলিং ফ্যান ভেঙে খাটের উপর পড়ে যায়। 

আরও পড়ুন: দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের

সেরা শিরোনাম

BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget