Abhishek Banerjee : আবেদন খারিজ, হাইকোর্টে ধাক্কা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
অভিষেক তাঁর বিরুদ্ধে ১৬টি FIR-এর শুনানি একত্রে চেয়েছিলেন। কিন্তু তা সম্ভব নয় বলেই জানায় আদালত।

সৌভিক মজুমদার, কলকাতা : আবেদন খারিজ, হাইকোর্টে ধাক্কা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের । অভিষেকের সমস্ত মামলার শুনানি একত্রে হবে না, অভিষেকের আবেদন খারিজ করে জানিয়ে দিল হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশে জানালেন , 'সমস্ত মামলার বিষয়বস্তু আদালতের কাছে নেই, তাই একত্রে শুনানি সম্ভব নয়'।
অভিষেকের তরফে তাঁর বিরুদ্ধে থাকা ১৬টি FIR একসঙ্গে বিবেচনা করার আবেদন জানানো হয়েছিল। সেই আবেদনেই এদিন আদালত স্পষ্ট করে দেয়, সব মামলার বিষয়বস্তু ও প্রয়োজনীয় নথি আদালতের হাতে নেই। ফলে সবকটি মামলা একসঙ্গে বিবেচনা করা সম্ভব নয়। বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশে জানান, “সমস্ত মামলার বিষয়বস্তু আদালতের কাছে নেই, তাই একত্রে শুনানি সম্ভব নয়।”
আদালত জানিয়েছে, তিনটি মামলার পূর্ণাঙ্গ তথ্য বর্তমানে তাদের কাছে রয়েছে। তাই আপাতত শুধুমাত্র ভবানীপুর, কালিতলা এবং বিষ্ণুপুর থানার মামলা একত্রে বিবেচনা করা হবে। অর্থাৎ অভিষেকের আবেদন অনুযায়ী ১৬টি FIR একসঙ্গে শুনানি না হলেও, আদালতের কাছে প্রয়োজনীয় তথ্য থাকা ওই তিনটি মামলার বিষয় একসঙ্গে বিবেচনার সুযোগ থাকছে।
ওই তিনটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদও বাড়িয়ে দিল আদালত। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত তাঁর রক্ষাকবচ বহাল থাকবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই রক্ষাকবচের সঙ্গে একাধিক শর্তও সংযুক্ত করেছে আদালত। তদন্তের প্রয়োজনে অভিষেককে সবরকম সহযোগিতা করতে হবে বলে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের নির্দেশ , আদালতের অনুমতি ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় দেশ ছাড়তে পারবেন না। তদন্তে সহযোগিতা এবং আদালতের নির্দেশ মেনে চলার বিষয়টি নিশ্চিত করতে এই শর্ত রাখা হয়েছে। আদালতের নির্ধারিত কোনও শর্ত ভঙ্গ করা হলে রাজ্য আদালতের দৃষ্টি আকর্ষণ করতে পারবে বলেও নির্দেশে জানানো হয়েছে।
গত ১১ অগাস্ট, তাঁর বিরুদ্ধে হওয়া যাবতীয় মামলায় রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। সেই মামলায় তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। সরকারি আইনজীবী রক্ষাকবচের বিরোধিতা করতেই বিচারপতি বলেন, তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে একসঙ্গে ১০-১৫ টির বেশি মামলায় রক্ষাকবচ দিয়েছিল আদালত। আর এখন আপনারা বলছেন, যে এটা করা ঠিক নয়! অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে,
ভবানীপুর, বিষ্ণুপুর এবং কালীতলা থানার মামলায় অন্তর্বর্তী রক্ষাকবচের মেয়াদ মঙ্গলবার ৩১ অগাস্ট পর্যন্ত বাড়ায় কলকাতা হাইকোর্ট। এরপর আজ, ২৫ অগাস্ট তাঁর রক্ষাকবচ ৩০ নভেম্বর পর্যন্ত বহাল রাখা হল।
Before You Go
Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?






















