এক্সপ্লোর

Abhishek Banerjee: উৎখাতের ডাক দিয়ে চ্যালেঞ্জ দিলীপের, পাল্টা জবাবে সুর চড়ালেন অভিষেকও

'রাগে এবং নিজেদের ব্যর্থতা থেকে নজর ঘোরাতে দিনভর নাটকের পর রাতের উপসংহার নয় তো?'

বিটন চক্রবর্তী ও বিশ্বজিৎ দাস: তৃণমূলকে (TMC) উৎখাতের ডাক দিয়ে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। জবাবে কড়া ভাষায় সুর চড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দুই হেভিওয়েটের বাগযুদ্ধে সরগরম রাজ্য রাজনীতি। দিলীপ ঘোষের কথায়, 'ওর যদি দম থাকে আমার সামনে এসে দাঁড়াক। যদি মাটিতে ঘষে না দিই তাহলে বলবেন'।

পাল্টা অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ে মন্তব্য, 'দম থাকলে বলুন, কোথায় আসতে হবে। ঘষে দেখান। ক্ষমতা থাকলে জায়গা ঠিক করবেন, একা পৌঁছব। পঞ্চায়েত ভোটের যুদ্ধ শুরুর আগেই কথার লড়াইয়ে সরগরম রাজ্য রাজনীতি। একদিকে দিলীপ ঘোষের চ্যালেঞ্জ, পাল্টা হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

বাগযুদ্ধ চরমে : সম্প্রতি নবজোয়ার কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের যাত্রাপথে কুড়মিদের বিক্ষোভ-হামলা ঘিরে দুই নেতার বাগযুদ্ধ চরমে ওঠে!  সেই আবহেই এবার তৃণমূলকে উৎখাতের ডাক দিয়ে অভিষেকের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন দিলীপ ঘোষ। জবাবে কড়া ভাষায় সুর চড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের কথায়, 'যদি দম থাকে আমার সামনে এসে দাঁড়াক। যদি মাটিতে ঘষে না দিই তাহলে বলবেন। মেদিনীপুরের লোক ঘুষ, কাটমানি খায় না। মেদিনীপুরের লোকেরা ইংরেজ, মুঘল-পাঠানদের বিরুদ্ধে লড়েছে। এবার তৃণমূলের পালা'।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় পাল্টা জবাবে বলেছেন, 'দিল্লির পোষা কুকুর হওয়া থেকে বাংলায় বাঘের মতো থাকা ভাল। আপনারা তো মানুষের পাশে থাকেন না। এরপর দুই পরগনায় যাব। আপনি বলুন কোথায় ডাকতে চান, কোথায় ঘষতে চান। ক্ষমতা থাকলে আপনার নেতাদের ঘষুন। যারা জনতার টাকা আটকে রেখেছে। কে কাকে ঘষে বাংলার মানুষ দেখাবে'। সব মিলিয়ে পঞ্চায়েত ভোটের আগে বাগযুদ্ধে উত্তাল বঙ্গ রাজনীতি। 

কালীঘাটের কাকু প্রসঙ্গ: বুধবার সকালে নিউটাউন ইকো পার্কে প্রাতঃভ্রমনে আসেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। কালীঘাটের কাকু প্রসঙ্গে তিনি বলেন, কাকুর পরে কে?কাকু হল। জেঠু হল। এবার হয়ত পিসির সময় আসছে। ভাইপোও আছে। ক্লু খোঁজা হচ্ছিল। কান টানলে মাথা আসে। কান টানাটানি শেষ। এবার হয়তো মাথা আসবে। 

বাইরন বৃত্যান্ত: বাইরন বৃত্যান্তেও মুখ খুলেছেন দিলীপ। এদিন তিনি বলেন, আমি ওকে চিনি। ও একসময় বিজেপি করতে চেয়েছিল। আমি বারন করেছিলাম। বলেছিলাম, তুমি ব্যবসায়ী বাড়ির ছেলে। বিজেপি করলে তোমার ব্যবসা করতে অসুবিধা হবে। তুমি যেহেতু সংখ্যালঘু, তোমাকে স্বীকৃতি দেবে না। কয়েক বছর আগের কথা। কংগ্রেস ওকে পেতে প্রচুর টাকা খরচ করেছে। ও রাজনীতির লোক নয়। তাকে সামনে রেখে সংখ্যালঘু সমাজ তৃণমূলকে একটা শিক্ষা দিয়েছে। কংগ্রেস সিপিএমের কিছুই ছিল না। এখনও নেই। ল্যাংটার নেই বাটপাড়ের ভয়। কিন্তু সংখ্যালঘু সমাজ তৃণমূলকে যে শিক্ষা দিতে চাইছিল, তারাও এখন ধোঁকা খেয়ে গেলেন। 

কুনালের ট্যুইট: এ নিয়েও বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির বক্তব্য, তৃণমূল ২ থেকে ৩ টে গোল খেয়েছে। বায়রন ভোটে দাঁড়ানোর আগেই তার নামে একের পর এক কেস দিয়েছিল। তাকে কিছুটা বাধ্য করা হয়েছিল। যারা বিচারপতি গাঙ্গুলীর এজলাস থেকে মামলা সরে যাওয়ায় ডিজে বাজিয়ে পিকনিক করে, তারাই বায়রনকে জিতিয়ে কংগ্রেস ও সিপিএম এর মধ্যে ঠিক তেমনই আনন্দ ছিল। দুটোই জলাঞ্জলি গেছে। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে চটিয়ে কেউ ব্যবসা করে খেতে পারবে না। বায়রন ব্যবসায়ী। কৃষ্ণ কল্যাণী, অর্জুন সিং, সবাইকেই তাই আমরা এভাবে সারেন্ডার করতে দেখেছি। 

 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: কার হাতে থাকবে তৃণমূলের জোড়াফুল প্রতীক? কালীঘাট-তৃণমূল না ঋতব্রত-তৃণমূল? আজ ফের ২ পক্ষকে ডাক কমিশনের
কার হাতে থাকবে তৃণমূলের জোড়াফুল প্রতীক? কালীঘাট-তৃণমূল না ঋতব্রত-তৃণমূল? আজ ফের ২ পক্ষকে ডাক কমিশনের
West Bengal News Live: মন্ত্রী, সাংসদ, বিধায়কদের পর এবার কলেজের মাথায় বিজেপি নেতারাও
মন্ত্রী, সাংসদ, বিধায়কদের পর এবার কলেজের মাথায় বিজেপি নেতারাও
TMC News: জোড়াফুল কার? আগামীকাল ২ তৃণমূলের সঙ্গে ফের বৈঠকে বসবে কমিশন
জোড়াফুল কার? আগামীকাল ২ তৃণমূলের সঙ্গে ফের বৈঠকে বসবে কমিশন
Mahua Maitra: গো ব্যাক স্লোগান, গাড়ি লক্ষ্য উড়ে এল ডিম! ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র
গো ব্যাক স্লোগান, গাড়ি লক্ষ্য উড়ে এল ডিম! ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র

ভিডিও

Disha Salian Case | দিশা সালিয়ান হত্যা মামলার তদন্তে CBI-র সীমা পাহুজা | ABP Ananda LIVE
Tmc News | বাগুইআটি-কেষ্টপুর থেকে প্রায় ১০ কোটি তোলাবাজি ! দেবরাজের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
CM Suvendu Adhikari | নেপালে হড়পা বানে নিখোঁজ পরিবারের সদস্যদের সঙ্গে নবান্নে বৈঠকে মুখ্যমন্ত্রীS
TMC Symbol Row |
NRS Hospital | এনআরএসে ছাত্র-ছাত্রীদের একাংশের হাতে ঘেরাও কলেজ কাউন্সিল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sumit Roy: সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
Shantanu Sinha Biswas: কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
Uranium Ore in Medina: গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
UPI Transaction Rule: UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
Afghanistan Trip : মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
Nandigram By Election 2026:চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
Embed widget