এক্সপ্লোর

Abhishek Kunal: অভিষেক-কুণালকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ ভবানী ভবনে, CID- র পরবর্তী পদক্ষেপ কী? সেদিকেই নজর সকলের

Kolkata News: সূত্রের খবর, প্রথমে আলাদাভাবে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুণাল ঘোষকে। এরপর 'ক্রস ভেরিফিকেশনে'র জন্য দু'জনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

কলকাতা : বিধানসভায় সই জালিয়াতিকাণ্ডে রবিবার প্রায় সাড়ে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কুণাল ঘোষের সঙ্গে মুখোমুখি বসিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। সূত্রের খবর, কয়েকটি বিষয়ে দুজনের বক্তব্য় মিলছে না। তাই ফের অভিষেক বন্দ্য়োরাধ্য়ায়কে সিআইডি তলব করতে পারে কি না, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। 

বিধানসভায় সই জালিয়াতিকাণ্ডে ফের ভবানীভবনে ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সাড়ে ৫ ঘণ্টার পর, রবিবার সাড়ে ৮ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করল CID. একই মামলায় রবিবার জিজ্ঞাসাবাদ করা হয় কুণাল ঘোষকেও। দুজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদে কয়েকটি বিষয়ে দুজনের ভিন্নমত উঠে এসেছে। সেক্ষেত্রে কি ফের অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে তলব করতে পারে CID? উঠছে প্রশ্ন। এরপর সিআইডি কী পদক্ষেপ নেয়, সেদিকেই সবার নজর। 

সই জালিয়াতিকাণ্ডে সিআইডি তলবে হাজিরা দিলেন কুণাল ঘোষ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হল কুণাল ঘোষকে। ভবানী ভবনে প্রায় সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হল তাঁকে। জিজ্ঞাসাবাদ শেষে ভবানীভবন থেকে বেরিয়ে সোজা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান কুণাল ঘোষ। বিধানসভায় সই জালিয়াতিকাণ্ডে রবিবার ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হল কুণাল ঘোষকে। 

সূত্রের খবর, প্রথমে আলাদাভাবে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুণাল ঘোষকে। আলাদা আলাদা ভাবে নথিবদ্ধ করা হয় তাঁদের বয়ান। এরপর 'ক্রস ভেরিফিকেশনে'র জন্য দু'জনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। রবিবার দুপুর সাড়ে ৩টেয় কুণাল ঘোষকে ভবানী ভবনে হাজিরা দিতে বলা হয়েছিল সিআইডির তরফে। ৩ টে ২০ নাগাদ সেখানে পৌঁছন কুণাল ঘোষ। তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ছিল তাঁর সুকিয়া স্ট্রিটের বাড়ি থেকে বেড়িয়ে ভবানীভবনে আসার মাঝের সময়টা। এদিন বাড়ি থেকে বেরিয়ে প্রথমে নেতাজি ইন্ডোরে যান কুণাল ঘোষ। যোগ দেন ফোরাম ফর দুর্গোৎসব-এর আয়োজন করা রক্তদান শিবিরে। সেখান থেকে ফেরার সময় ময়দানের পাশে থামে তাঁর গাড়ি। গাড়ি থেকে নেমে পড়েন কুণাল ঘোষ। তপ্ত দুপুরে পৌঁছে যান আইসক্রিমওয়ালার কাছে। এরপর আইসক্রিমে কামড়। আইসক্রিম খান ও খাওয়ান। 

ভবানী ভবনে যাওয়ার আগে কুণাল ঘোষ বলেন, 'অন্যায় করিনি আমি কিছুই করিনি, আমাকে উইটনেস হিসেবে ডেকেছেন ওনারা। তো আমি কেন চাপ খেতে যাব? আমার ওসব চাপ টাপ ডিকশেনরিতে নেই।' আর বেরনোর পর জানান, 'আমি তাদের প্রশ্নের জবাব দিয়েছি। তদন্তে সহযোগিতা করেছি।' অভিষেকের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ প্রসঙ্গেও কুণাল বলেন যে তাঁদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রবিবার প্রায় সাড়ে ৩ ঘণ্টা ভবানীভবনে কুণাল ঘোষকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Debraj Chakraborty: গ্রেফতার হয়েছেন ৩৫ দিন আগেই, এবার দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে জমা পড়ল চার্জশিট, সেখানে রয়েছে ব্যাপক তোলাবাজির বিস্তারিত অভিযোগ
গ্রেফতার হয়েছেন ৩৫ দিন আগেই, এবার দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে জমা পড়ল চার্জশিট, সেখানে রয়েছে ব্যাপক তোলাবাজির বিস্তারিত অভিযোগ
West Bengal Live News Update: বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
Weather Updates: ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ধাক্কা, দুর্যোগ আরও বাড়বে দক্ষিণবঙ্গে, ঝড়-বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি তৈরি হতে পারে?
ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ধাক্কা, দুর্যোগ আরও বাড়বে দক্ষিণবঙ্গে, ঝড়-বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি তৈরি হতে পারে?
'গুন্ডাদমন বিল এখনও আইনেই পরিণত হয়নি' , ২ টি মামলা খারিজ করে দিলেন বিচারপতি
'গুন্ডাদমন বিল এখনও আইনেই পরিণত হয়নি' , ২ টি মামলা খারিজ করে দিলেন বিচারপতি
Advertisement

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget