এক্সপ্লোর

Abhishek Banerjee : 'ক্ষমতা থাকলে হিমন্ত-শুভেন্দু-বিশ্বজিৎকে সাসপেন্ড করে দেখাও !' চ্যালেঞ্জ অভিষেকের

Scam : নিয়োগ দুর্নীতি, গরু পাচার থেকে কয়লা পাচার। বাংলায় একের পর এক কেলেঙ্কারির অভিযোগে হেভিওয়েট নেতারা গ্রেফতার হয়ে জেলে

উজ্জ্বল মুখোপাধ্যায়, সুমন ঘরাই ও শিবাশিস মৌলিক, কলকাতা : পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) সাসপেন্ড করেছে তৃণমূল। ক্ষমতা থাকলে হিমন্ত বিশ্বশর্মা, শুভেন্দু অধিকারী আর বিশ্বজিৎ কুণ্ডুকে সাসপেন্ড করে দেখাও ! দুর্নীতি ইস্যুতে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এই ইস্যুতে তৃণমূলকে পাল্টা কটাক্ষ করেছে বিজেপিও।

নিয়োগ দুর্নীতি, গরু পাচার থেকে কয়লা পাচার। বাংলায় একের পর এক কেলেঙ্কারির অভিযোগে হেভিওয়েট নেতারা গ্রেফতার হয়ে জেলে। আর তা নিয়েই তৃণমূলকে যখন বিরোধীরা কোণঠাসা করার চেষ্টা করছে, তখন পাল্টা আক্রমণের পথে হাঁটলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেক বললেন, "যদি এসএসসিকাণ্ডে প্রসন্ন রায় থেকে দিলীপ ঘোষের বাড়ি থেকে দলিল উদ্ধার হয়, কেন দিলীপ ঘোষের ‘কাস্টোডিয়াল ইন্টারোগেশন’ হবে না ? বিজেপি করলে আইন আলাদা ? তৃণমূল পার্থ চট্টোপাধ্যায়কে যদি সাসপেন্ড করে, তোমাদের ক্ষমতা থাকলে, হিমন্ত বিশ্বশর্মা, শুভেন্দু অধিকারী আর বিশ্বজিৎ কুণডুকে সাসপেন্ড করে দেখাও, তারপর তৃণমূলের বিরুদ্ধে প্রশ্ন তুলবে।"

এই ইস্যুতে শুভেন্দু বলছেন, রাজ্য়ে ৭৫ শতাংশ চাকরি চুরি হয়েছে। তৃণমূল কর্মীরা চাকরি পাননি। নেতা-মন্ত্রীর আত্মীয়রা পেয়েছেন।

দুর্নীতি ইস্য়ুতে ব্য়বস্থা নেওয়া প্রমাণ করতে অভিষেক সরাসরি নাম করলেন পার্থ চট্টোপাধ্যায়ের। নাম না করে তুললেন কুন্তল-শান্তনুর প্রসঙ্গও। অভিষেক বলেন, "আমি পার্থ চট্টোপাধ্যায়কে ৬ দিনের মাথায় সাসপেন্ড করেছি। দল থেকে সাসপেন্ড করে, মন্ত্রিসভা থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে। ২-৪ টে ছেলে তৃণমূলের সঙ্গে ছাত্র অবস্থা থেকে রাজনীতি করেছেন। সংবাদমাধ্য়ম থেকে দেখলাম অভিযোগ উঠেছে, যদিও প্রমাণিত হয়নি। তবু আমরা দল থেকে বহিষ্কার করেছি। কাউকে অন্য়ায়ভাবে সিবিআই গ্রেফতার করলে আমায় ফোন করুন, আমি পাশে থাকব।"

এই পরিস্থিতিতে পাল্টা বিরোধীদের প্রশ্ন, দুর্নীতি ইস্য়ুতে তৃণমূলের নীতি জিরো টলারেন্স হলে অনুব্রত মণ্ডল কিংবা মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে কেন পদক্ষেপ নেয় না ?

প্রসঙ্গত, এদিন শহিদ মিনারের সভা থেকে অভিষেক হুঙ্কার দেন, 'দিল্লি থেকে আমরা সব দাবি ছিনিয়ে আনব। কেউ শেষ কথা বলে না, বলেন গণদেবতা।' ফের একবার সভা মঞ্চ থেকে তোলেন কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গ। এর আগেও বহুবার কেন্দ্রীয় সরকারের তরফে ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়ার কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাষণে শোনা গেল তারই অনুরণন। তিনি বললেন, 'বিজেপি সরকার ১০০ দিনের টাকা বন্ধ করে দিয়েছে'। কেন্দ্রকে আক্রমণ করে অভিষেক বলেন, 'প্রধানমন্ত্রীর কথামতো কেন্দ্রের সরকার জোড়া লাড্ডু বাংলার হাতে তুলে দিয়েছে।'

আরও পড়ুন ; প্রচুর দুর্নীতির জন্য রাজ্যের ওপর আর্থিক নিষেধাজ্ঞা কেন্দ্রের, দাবি শুভেন্দুর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
Alipurduar News: হাসপাতালের গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ, আলিপুরদুয়ারে পরিদর্শনে বিজেপি বিধায়ক
হাসপাতালের গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ, আলিপুরদুয়ারে পরিদর্শনে বিজেপি বিধায়ক
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের

ভিডিও

PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget