এক্সপ্লোর

Abhishek Banerjee: 'SSC Scam-এর সবচেয়ে বড় সুবিধাভোগী শুভেন্দু'! বিস্ফোরক অভিষেক

Suvendu Adhikari: নিয়োগ দুর্নীতিকাণ্ডে এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ আরও একাধিক তৃণমূল বিধায়ক

হুগলি: এদিনই সকালে রুজিরা বন্দ্য়োপাধ্য়ায়কে বিদেশ যাওয়ার সময় রোখা হয়েছে। বিমানবন্দরেই তাঁর হাতে নোটিশ দিয়েছে ইডি। পরে বিকেলে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে একাধিক অভিযোগ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাতে নবজোয়ার যাত্রার মাঝে সাংবাদিক বৈঠক করে কার্যত বিস্ফোরক অভিযোগ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য তোলপাড়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেই মামলার তদন্ত করছে। গ্রেফতার হয়েছেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ আরও একাধিক তৃণমূল বিধায়ক, এসএসসি কমিটির লোকজন। এদিন অভিষেক বন্দ্য়োপাধ্যায় অভিযোগ করেন, 'এসএসসি (SSC Scam) দুর্নীতির সবচেয়ে বড় সুবিধাভোগী শুভেন্দু অধিকারী। পার্থ চট্টোপাধ্যায়ের থেকেও বেশি।' তিনি আরও বলেন, এর আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যে কজনের নাম জিজ্ঞেস করেছে। তাতে ১০০ জনের মধ্যে ৯০ জনই পূর্ব মেদিনীপুরের। আর বেশ কয়েকজন ছিল মুর্শিদাবাদের। তৃণমূলে থাকার সময় শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদ জেলার দায়িত্বে ছিলেন। আর পূর্ব মেদিনীপুর অধিকারী পরিবারের গড় বলেই পরিচিত। 

রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করার ঘটনা নিয়েও তোপ দাগেন তিনি। অভিষেক বলেন, 'সুপ্রিম কোর্টের গাইডলাইন এরা মানে না। আমি যে কেস করেছিলাম। তাতে সুপ্রিম কোর্ট জানিয়েছিল একটি নোটিশ পাঠাতে হবে রাজ্য সরকারের মুখ্যসচিব এবং পুলিশ কমিশনারকে। জানি না সেটা পাঠিয়েছে কিনা। কোর্টে জানানো হয়েছিল, যাতায়াতের ক্ষেত্রে কোনও বাধা থাকবে না। সুপ্রিম কোর্টের অর্ডার অনুয়ায়ী আমার জানানোর কথা নয়। আমার ইনটেনশন খারাপ থাকলে আমি জানাতাম না। আমার স্ত্রীর মেল অ্যাকাউন্ট থেকে মেল করা হয়েছিল। সেখানে বলা ছিল কোন দিন থেকে কোন দিন থাকব না। এক বছর আগে ডেকেছিল। তার পর তো আর ডাকেনি।' তাঁর আরও দাবি, নবজোয়ার যাত্রাকে বিঘ্নিত করতে এরকম করেছে। 

শুভেন্দু অধিকারী এদিন সোনা পাচারের অভিযোগও তুলেছিলেন। সেই প্রসঙ্গ তুলে অভিষেক বন্দ্য়োপাধ্যায় বলেন, 'সর্বত্র মিথ্যা কথা বলে। যেই মমতা বন্দ্য়োপাধ্যায় পাল্টা চ্যালেঞ্জ করে তখনই ফিরিয়ে আসে। বলছে সোনা ধরা পড়েছে। বিমানবন্দরে ৫০০টি সিসিটিভি ক্যামেরা রয়েছে। একটা ফুটেজ দিক। ২ গ্রাম সোনা ছিল কিনা দেখান। আমার সঙ্গে লড়াই করে পারছেন না। আমার স্ত্রীকে টানছেন, সন্তানদের টানছেন। 

চ্যালেঞ্জ প্রধানমন্ত্রীকেও:
এদিন অভিষেক বলেন, 'আপনার বয়স ৭২, আমার বয়স ৩৬। আপনার চেয়ারকে সম্মান জানিয়ে বলছি। আপনি পারলে আমায় অ্যারেস্ট করুন।'  ইডি-সিবিআইকে লাগিয়ে তাঁকে টার্গেট করা হচ্ছে বলেও অভিযোগ করেন।

তাঁর হুঁশিয়ারি, 'আগামী দিন যদি এরা ক্ষমতায় আসে আপনার ভবিষ্যত গঙ্গায় বিসর্জন করতে হবে। যাদের ভোটে জিতেছে তাদের টাকা বন্ধ করেছে। যখন যা ইচ্ছে তাই করেছে। এই দেশে গণতন্ত্র চলছে? মানুষকে অনুরোধ করব আপনারা ভেবে দেখুন যাদের ভোট দিয়েছেন তাদের দেখেছেন?'

আরও পড়ুন: গরম পড়লেই ভরসা আখের রসে? কতটা কাজে লাগে? আদৌও উপকার রয়েছে?

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar: নাম বদলাচ্ছে NCPI দলের? তৃণমূলত্যাগী সাংসদদের মধ্যে কি মতবিরোধ ঘটছে? জল্পনা তুঙ্গে
নাম বদলাচ্ছে NCPI দলের? তৃণমূলত্যাগী সাংসদদের মধ্যে কি মতবিরোধ ঘটছে? জল্পনা তুঙ্গে
Annapurna Yojana: 'যাদের অন্নপূর্ণার ৩০০০ টাকা ঢোকেনি...,' কী করতে হবে ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
'যাদের অন্নপূর্ণার ৩০০০ টাকা ঢোকেনি...,' কী করতে হবে ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget