এক্সপ্লোর

Abhishek Banerjee : 'পার্টির তরফে কেউ নির্দেশ দিয়েছেন ?', RG Kar ইস্যুতে কুণাল-বক্তব্যে সায় নেই অভিষেকের; তুমুল জল্পনা

R G Kar News: আরজি কর কাণ্ড নিয়ে তোলপাড় হয়েছে রাজ্য। যার আঁচ এখনও আছে। প্রতিবাদে পথে নেমেছে নাগরিক সমাজ। সেই সময় সরব হন অনেক শিল্পীও।

কলকাতা : 'আর জি কর কাণ্ডে যে যে শিল্পী মুখ্যমন্ত্রীকে কুৎসিতভাবে আক্রমণ করেছেন... তাঁদের বয়কট করুন।' গত সোমবার তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষের এই বক্তব্য সম্প্রচারিত হয়।
এই বক্তব্যের পাশে দাঁড়ালেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। 'ট্যুইটে ব্যক্তিগতভাবে তিনি বলতে পারেন। পার্টির তরফে কেউ নির্দেশ দিয়েছেন ?' বলে মন্তব্য করেন তিনি। অভিষেকের এই বক্তব্য ঘিরে তুমুল জল্পনা শুরু হয়েছে।

এনিয়ে এদিন অভিষেক বলেন, "যেমন একজনের রাস্তায় নেমে প্রতিবাদ করার স্বাধীনতা আছে, কেউ যদি একটা প্রোগ্রাম করে কাউকে আনতে চায় তার স্বাধীনতাও রয়েছে। এটাকে সেই দৃষ্টিভঙ্গি থেকে দেখা একদমই ঠিক নয়। পার্টির তরফ থেকে তো কেউ নির্দেশ দেননি। ট্যুইটে ব্যক্তিগতভাবে তিনি বলতে পারেন। পার্টির তরফে কেউ নির্দেশ দিয়েছেন ? আপনি কোথাও কোনও বিজ্ঞপ্তি দেখেছেন ? কোনও নোটিফিকেশন দেখেছেন ? যখন ওয়ার্কিং কমিটির মিটিং মমতা বন্দ্যোপাধ্যায় ডেকেছিলেন, তখন এবিষয় নিয়ে কোনও আলোচনা হয়েছিল বলে আপনারা শুনেছেন ? মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলেছেন ? দলের তরফ থেকে আমি পার্টির জেনারেল সেক্রেটারি কিছু বলেছি ? না। আমরা সবার স্বাধীনতায় বিশ্বাস করি। আমি তো বলেছিলাম, ১৪ অগাস্ট যাঁরা ঐক্যবদ্ধ হয়েছিলেন, রাত দখলের ডাক দিয়েছিলেন, কেউ সমর্থন করুন আর না করুক, আমি তাঁদের সাধুবাদ জানিয়েছিলাম। আমি আজও একই কথা বলছি। কারো ভালো লাগতে পারে। কারো খারাপ লাগতে পারে। এটাই বাংলার সঙ্গে উত্তরপ্রদেশের পার্থক্য।" গত ৩০ ডিসেম্বর এনিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছিলেন, "আরজি কর কাণ্ডে যে যে শিল্পী, যে যে তারকা কুৎসিতভাবে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন...  সরকারকে আক্রমণ করেছেন, তাঁদের বয়কট করুন।" 

আরজি কর কাণ্ড নিয়ে তোলপাড় হয়েছে রাজ্য। যার আঁচ এখনও আছে। প্রতিবাদে পথে নেমেছে নাগরিক সমাজ। সেই সময় সরব হন অনেক শিল্পীও। সেইসময় অনেকেই শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানান। সেই তালিকায় ছিলেন একাধিক শিল্পীও। যা নিয়ে সম্প্রতি সরব হন কুণাল। 

এদিকে আরজি কর কাণ্ডের পর কেটে গেছে সাড়ে ৪ মাসের বেশি সময়। ক্যালেন্ডারে পাল্টে গেছে একটা বছর। কিন্তু, আর জি করের নিহত চিকিৎসকের পরিবারের দাবি, তারা এখনও সেই তিমিরেই! বিচার এখনও মিলল না। যে প্রশ্নগুলো ঘিরে ধোঁয়াশা, তার কোনও সদুত্তরও এখনও তাদের কাছে নেই।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
Ritabrata Banerjee: 'সঠিক তদন্তেই সব রাস্তা রোমের মতো ক্যামাক স্ট্রিট পর্যন্ত নিশ্চিতভাবে পৌঁছবে', সুমিত রায় প্রসঙ্গে বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'সঠিক তদন্তেই সব রাস্তা রোমের মতো ক্যামাক স্ট্রিট পর্যন্ত নিশ্চিতভাবে পৌঁছবে', সুমিত রায় প্রসঙ্গে বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee Live: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
Tapas Roy on Abhishek PA: 'তৃণমূল কোনও রাজনৈতিক দল নয়, রোজগারের বন্দোবস্ত করে দেওয়া একটা সংস্থা', সুমিত রায় প্রসঙ্গে কটাক্ষ তাপস রায়ের
'তৃণমূল কোনও রাজনৈতিক দল নয়, রোজগারের বন্দোবস্ত করে দেওয়া একটা সংস্থা', সুমিত রায় প্রসঙ্গে কটাক্ষ তাপস রায়ের

ভিডিও

Abhishek Banerjee PA | সুমিত রায়ের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ! অবশেষে দিলেন হাজিরা
RG Kar Case: অভয়া কাণ্ডের ২ বছর পার, বিচার অধরাই, দাবি জুনিয়র চিকিৎসকদের সংগঠনের
BJP Poster: দিকে দিকে তোলাবাজি, এবার দলের অন্দরে ক্ষোভ
Sumit Roy: পরপর দুদিন, গতকালের পর আজ ফের ভবানী ভবনে হাজিরা সুমিত রায়ের
Mamata Banerjee: মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে মমতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget