এক্সপ্লোর

Abhishek Banerjee: 'বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব', অভিষেকের মন্তব্যে FIR সাইবার ক্রাইমে!

বেআইনিভাবে তৈরির অভিযোগে অফিস ভাঙার ঘটনার প্রেক্ষিতে অভিষেকের মন্তব্য

কলকাতা: বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব, অভিষেকের মন্তব্যে ফের FIR। বিধাননগর কমিশনারেটে অভিষেকের বিরুদ্ধে অভিযোগ। অভিষেকের মন্তব্যের অভিযোগের ভিত্তিতে গতকাল FIR রুজু। বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR। ৮টি ধারায় বিধাননগর কমিশনারেটে অভিষেকের বিরুদ্ধে FIR রুজু।

আমতলায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৫ তলা অফিস বুলডোজার দিয়ে ভাঙার ঘটনা। বেআইনিভাবে তৈরির অভিযোগে অফিস ভাঙার ঘটনার প্রেক্ষিতে অভিষেকের মন্তব্য করেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রেক্ষিতেই FIR রুজু হয়েছে বলে খবর। 

এদিকে, DJ-হুঁশিয়ারি মামলা ছাড়া, তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া আরও ৮টি মামলায় একযোগে রক্ষাকবচের আবেদন জানিয়ে, আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। কিন্তু আদালত জানিয়ে দিল, নতুন করে এখনই কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ দেওয়া হবে না। 

কলকাতা হাইকোর্টে কার্যত ধাক্কা খেলেন অভিষেক বন্দোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া ৮টি মামলায় এখনই রক্ষাকবচ দেওয়া হবে না। বৃহস্পতিবার স্পষ্ট একথা জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। DJ-হুঁশিয়ারি মামলায় অভিষেক বন্দোপাধ্যায়ের রক্ষাকবচ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে কলকাতা হাইকোর্ট। এছাড়া তাঁর বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ-FIR হয়েছে। তার প্রেক্ষিতে একযোগে রক্ষাকবচের আবেদন জানিয়ে, আদালতের দ্বারস্থ হন ডায়মন্ড হারবারের সাংসদ। সেই মামলার শুনানিতে, এদিন, বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, সব মামলা একত্রে করে কীভাবে শুনানি সম্ভব?  সার্বিক রক্ষাকবচ কীভাবে দেওয়া যায়?                                                                  

সেই সঙ্গে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, যদি এর মধ্যে পুলিশ কোনও পদক্ষেপ করে তাহলে আদালতের দৃষ্টি আকর্ষণ করবেন। রাজ্যে পালাবদলের পরে একের পর এক FIR হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সেবাশ্রয়ে ভুল চিকিৎসার অভিযোগ, আমফানে ক্ষতিপূরণের টাকা নয়ছয় থেকে মাটি চুরির মতো অভিযোগে FIR হয়েছে অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে।

অভিষেক বন্দোপাধ্যায়ের নিরাপত্তা-বলয়ের এই ছবি ঘিরেও থানায় অভিযোগ করা হয়। এই সব মামলায় একত্রে রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দোপাধ্যায়।  তাতেই হাইকোর্ট স্পষ্ট করে দেয় যে, এখনই রক্ষাকবচ নয়।                                      

 

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Indonasia Earthquake : ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
Anubrata Mondal Tulu Connection: টুলু মণ্ডলের দুর্নীতির সুত্র ধরেই এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে তল্লাশিতে পুলিশ
টুলু মণ্ডলের দুর্নীতির সুত্র ধরেই এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে তল্লাশিতে পুলিশ
Debraj Chakraborty: হাওড়ার ব্যবসায়ীর থেকে ১ কোটি ২৫ লক্ষ টাকা তোলা চেয়েছিলেন অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ, এবার জমা পড়ল দ্বিতীয় চার্জশিট
হাওড়ার ব্যবসায়ীর থেকে ১ কোটি ২৫ লক্ষ টাকা তোলা চেয়েছিলেন অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ, এবার জমা পড়ল দ্বিতীয় চার্জশিট
News Live Updates: ভূমিকম্পের পর একডজন আফটারশক, নিহত ২০, ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা
ভূমিকম্পের পর একডজন আফটারশক, নিহত ২০, ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা
Advertisement

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget