এক্সপ্লোর

Abhishek Banerjee: 'বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় BJP-তে যাবে..' !

Abhishek On BJP Mamata: অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে নিয়ে কী জল্পনা, কী বললেন জবাবে তিনি ?

আশাবুল হোসেন, দীপক ঘোষ, শিবাশিস মৌলিক, কলকাতা: রটিয়ে দেওয়া হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে, নতুন দল করবে। কিন্তু তাঁর গলা কেটে দিলেও 'মমতা ব্যানার্জি জিন্দাবাদ' বেরোবে! তাঁকে নিয়ে সাম্প্রতিকসময়ে ওঠা নানা জল্পনা এভাবেই নস্য়াৎ করলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। অধীর চৌধুরীর কটাক্ষ, একনাথ শিণ্ডে কিন্তু বিজেপিতে যাননি, তিনি বিজেপির সঙ্গে সমঝোতা করেছেন। 

তৃণমূলের শীর্ষমহলে ক্ষমতার টানাপোড়েন নিয়ে জল্পনা বেশকিছুদিন ধরেই চলছে।ক্ষমতার কি দুটি ভরকেন্দ্র তৈরি হয়েছে? এই নিয়েও জোর গুঞ্জন। এই আবহেই নেতাজি ইন্ডোরের সভা থেকে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় যা বললেন,' তা অত্য়ন্ত তাৎপর্যপূর্ণ। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক  অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন,বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে। আরে আমার গলা কেটে দিলে, কাটা গলা থেকে 'মমতা ব্যানার্জি জিন্দাবাদ' বেরবে। আমি বেইমান নই। '

 

 তৃণমূলে বিভেদের জল্পনা উস্কে দিতে গিয়ে, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের মন্তব্য়ের পাল্টা মহারাষ্ট্রের একনাথ শিণ্ডের প্রসঙ্গ টেনে এনেছেন অধীর চৌধুরী। শিবসেনা থেকে বেরিয়ে গিয়ে একনাথ শিণ্ডে বিজেপির সঙ্গে হাত মেলান। ভোটে জয়ী হন। এখন শিণ্ডেই আসল শিবসেনা। আর যে বাল ঠাকরে শিবসেনা তৈরি করেছিলেন, তাঁর ছেলে উদ্ধবকে অন্য় দল গড়তে হয়েছে।কংগ্রেস নেতা   অধীর চৌধুরী বলেন, 'শিণ্ডে (একনাথ শিণ্ডে) কিন্তু বিজেপিতে যায়নি, বিজেপির সঙ্গে সমঝোতা করেছে। খালি একটা কথা বলুক না যে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটা পদক্ষেপকে আমি সমর্থন করি, একথা কিন্তু বলছে না। বাংলার মুখ্যমন্ত্রীর প্রত্যেকটা সিদ্ধান্তকে আমি সমর্থন করি, একথা কিন্তু বলছে না। আর জি কর কাণ্ডের পর আমার কেন প্রয়োজন হয়েছিল 'সেবাশ্রয়' খোলার, তার পিছনে কারণ কী, সেকথা কেউ বলছে না।' 

আরও পড়ুন, 'পিকের আইপ্য়াক এটা নয়, নতুন একটা টিম, সহযোগিতা করতে হবে..', সুর বদল মমতার !

সিপিএমের রাজ্য সম্পাদক  মহম্মদ সেলিম বলেন, দিদিকে আশ্বস্ত করছে। এরা এরকমই বলে। মুকুল, শুভেন্দুও এভাবে আশ্বস্ত করেছিল। মহারাষ্ট্রে শুধু একনাথ শিণ্ডে নয়, অজিত পাওয়ারের উদাহরণও আছে। কাকা শরদ পাওয়ারের কাছ থেকে রাজনীতি শিখে, তাঁর হাত ধরে রাজনীতির উচ্চ পর্যায়ে পৌঁছে, সেই কাকাকেই দূরে সরিয়ে দিয়ে, তাঁর এনসিপির দখল নিয়ে নিয়ে নিয়েছেন অজিত পাওয়ার। ভাইপো এখন মহারাষ্ট্রের উপ মুখ্য়মন্ত্রী আর একদা মহারাষ্ট্র রাজনীতির চাণক্য় শরদ পাওয়ার কার্যত রাজনৈতিক সন্ন্য়াসে পৌঁছে গেছেন। 

সেরা শিরোনাম

West Bengal News Live : শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
Madan Mitra : 'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget