এক্সপ্লোর

Abhishek Banerjee : DJ-মামলা : অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষাকবচ দিল না কলকাতা হাইকোর্ট

Calcutta High Court : কণ্ঠস্বরের নমুনা সংক্রান্ত মামলায় হস্তক্ষেপও করল না হাইকোর্ট।

সৌভিক মজুমদার, কলকাতা : DJ-মামলায় আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে কোনও রক্ষাকবচ দিল না কলকাতা হাইকোর্ট । কণ্ঠস্বরের নমুনা সংক্রান্ত মামলায় হস্তক্ষেপও করল না হাইকোর্ট। FIR খারিজের মামলা বিচারপতি সৌগত ভট্টাচার্যর এজলাসে বিচারাধীন। তাই মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এবার মামলা ফেরত যাবে হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে। 

বিস্তারিত...

কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ সংক্রান্ত যে মামলা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে করা হয়েছিল, সেই মামলায় কলকাতা হাইকোর্টের তরফে আজ আলাদা করে কোনও রক্ষাকবচ দেয়নি। কিন্তু, মূল যে মামলা রয়েছে সেখানে তাঁর রক্ষাকবচ এখনও বহাল রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে যে আশঙ্কার জায়গা তৈরি হয়েছে, সেই আশঙ্কার জায়গা কোথায় ? আইনজীবীরা বলছেন, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মূল মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য রক্ষাকবচ দিয়েছিলেন, সেই সময় তিনি শর্ত হিসাবে একেবারে স্পষ্ট করে বলে দিয়েছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই মামলার তদন্তে সবরকমভাবে সহযোগিতা করতে হবে। তিনি যদি এই মামলায় তদন্তে অসহযোগিতা করেন, তাহলে পুলিশ আধিকারিকদের অধিকার দেওয়া হয় যে তাঁরা কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করতে পারেন। রক্ষাকবচ প্রত্যাহারের আবেদন জানাতে পারবেন। ফলে আশঙ্কার জায়গাটা ঠিক এখানেই। আইনজীবীরৈ বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কণ্ঠস্বর দেওয়ার জন্য আজ সময় দেওয়া হয়েছিল। পুলিশের তরফে যে নোটিস দেওয়া হয়েছিল তাতে তিনি মান্যতা দেননি। ফলে, কলকাতা হাইকোর্টের তরফে যে শর্ত দেওয়া হয়েছিল, সেই শর্তকে তিনি উলঙ্ঘন করছেন। তিনি মানছেন না। ফলে, সেই শতর্কে যখন তিনি মানছেন না, তাই রাজ্য বা পুলিশের হাতে সেই ক্ষমতা রয়েছে যে তারা বিচারপতি সৌগত ভট্টাচার্যর এজলাসে গিয়ে বলতে পারেন, যে শর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষাকবচ দেওয়া হয়েছিল, সেই শর্ত তিনি মানেননি । ফলে, তাঁর রক্ষাকবচ প্রত্যাহার করে নেওয়া হোক। তাঁকে গ্রেফতারের অধিকার যেন কলকাতা হাইকোর্ট দেয়, সেই আবেদন এখন পুলিশ আধিকারিকরা করতে পারেন।

আজ কলকাতা হাইকোর্টে যখন এই মামলার বিচার-প্রক্রিয়া বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে সংঘটিত হয়, সেইসময় বিচারপতি স্পষ্ট করে প্রশ্ন করেন, এই মামলায় মূল যে এফআইআর হয়েছিল, সেই এফআইআর খারিজের আবেদন অন্য কোথাও বিচারাধীন আছে কি না। তখন, আইনজীবীদের তরফে বলা হয়, এই মামলা বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে বিচারাধীন রয়েছে। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এফআইআর খারিজের আবেদন করেছিলেন। সেখানে তিনি রক্ষাকবচ পেয়েছিলেন। ফলে, দু'টো এজলাসে একই মামলার বিচার-প্রক্রিয়া সংঘটিত হলে কোথাও সমস্যা হতে পারে, এমনই মনে করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এবং সেই কারণেই তিনি এই মামলা ছেড়ে দিয়েছেন।

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Live News Update : 'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
Tripura CM in Tarakeswar: তারকেশ্বরে ফের পুষ্পবৃষ্টি, জল ঢালতে এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা
তারকেশ্বরে ফের পুষ্পবৃষ্টি, জল ঢালতে এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা
Taslima Nasrin:
"শুধু জয়কে অপমান নয়, ওটা আমাকেও অপমান করা...", রবীন্দ্র সদনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন তসলিমা নাসরিন
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Advertisement

ভিডিও

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget