এক্সপ্লোর

Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক

Abhishek Banerjee : এতদিন তৃণমূলের লোকসভার (Loksabha) দলনেতা হিসেবে ৩৫৪ নম্বর আসনে বসতেন অভিষেক।

Sudip Banerjee : লোকসভার অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের আসনে বসবেন সুদীপ বন্দ্য়োপাধ্যায় (Sudip Banerjee) , পিছনের সারিতে বসবেন অভিষেক। এতদিন তৃণমূলের লোকসভার (Loksabha) দলনেতা হিসেবে ৩৫৪ নম্বর আসনে বসতেন অভিষেক। এবার সামনের সারির সেই ৩৫৪ নম্বর আসন পেলেন সুদীপ। NCPI-সাংসদের আসন বণ্টনের পরই লোকসভায় আসন পুনর্বিন্যাস ঘটেছে, যার পরিণতি এই আসন বদল।

অভিষেক বসবেন কার আসনে ?
 তবে শুধু অভিষেকের আসন বদল হয়েছে এমনটা নয়। এবার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়ের আসনেও পরিবর্তন হয়েছে। আগে লোকসভার ২৮১ নম্বরের  আসনে বসতেন কল্য়াণ। এবার সেই আসন বরাদ্দ করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। রাজধানীর রাজনীতির অতীত বলছে, এর আগে লোকসভায় তৃণমূলের দলনেতা ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্য়ায়। সেই সময় সামনের সারিতে বসতেন তিনি। পরে মমতা বন্দ্যোপাধ্য়ায় তাকে সেই পদ থেকে সরিয়ে দেন। সেই জায়গায় লিডার হিসাবে বসানো হয় অভিষেককে।

গত সেশন পর্যন্ত ওখানেই বসতেন
গত লোকসভার সেশন পর্যন্ত সেখানেই বসতে দেখা গেছে তাঁকে। তৃণমূলের দলনেতা থাকার কারণেই ওই সামনের সারির আসন বরাদ্দ ছিল অভিষেকের জন্য। এখন ২০ জন সাংসদ তৃণমূল থেকে বেরিয়ে গেছেন। তারা আলাদা বসার জন্য লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে আবেদন করেছেন। এখন লোকসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা কমে দাঁড়িয়েছে ৮। সেই কারণেই দ্বিতীয় সারিতে বসার আসন দেওয়া হয়েছে অভিষেককে।  

সর্বদলের বৈঠকের চিঠিতে সুদীপকে NCPI-এর লোকসভার দলনেতা হিসেবে উল্লেখ

সোমবার থেকেই সংসদের বাদল অধিবেশন বসছে। ইতিমধ্যেই লেকাসভায় স্বীকৃতি পেয়েছে NCPI-তে যোগ দেওয়া ২০ বিদ্রোহী তৃণমূল সাংসদ। সর্বদলের বৈঠকের চিঠিতে সুদীপকে NCPI-এর লোকসভার দলনেতা হিসেবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি সংসদ বিষয়কমন্ত্রীর মন্ত্রীর চিঠিতে কাকলিকে NCPI-এর মুখ্যসচেতক বলে উল্লেখ রয়েছে। সেই সূত্রেই ২০ বিদ্রোহী সাংসদের জন্য আলাদা বসার ব্যবস্থা করা হয়েছে। এই বিষয়ে লোকসভার তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 

'দলত্যাগী সুদীপ-কাকলিরা কেন সর্বদল বৈঠকে?' 
এদিন বাদল অধিবেশন বসার আগে সর্বদল বৈঠকের ডাক দেয় সরকার। যদিও দলত্যাগী সুদীপ-কাকলিরা কেন সর্বদল বৈঠকে, এই প্রশ্ন তুলে সর্বদল বৈঠক থেকে প্রতীকী ওয়াক আউট করে 'কালীঘাট তৃণমূল'। সর্বদল বৈঠকেও টানটান নাটক, প্রথমে ওয়াকআউট, পরে ফের বৈঠকে যোগ দেন বিরোধীরা। পাশাপাশি সর্বদল বৈঠক থেকে প্রতীকী ওয়াকআউট করেন বিরোধীদের একাংশ।

 

 

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More

সেরা শিরোনাম

Mamata Banerjee: প্রয়াত উজ্জ্বল বিশ্বাস, ‘দলবদল করতে চাননি, বিজেপি-র প্রতিহিংসার শিকার’, দাবি মমতার, পাল্টা গেরুয়া শিবির
প্রয়াত উজ্জ্বল বিশ্বাস, ‘দলবদল করতে চাননি, বিজেপি-র প্রতিহিংসার শিকার’, দাবি মমতার, পাল্টা গেরুয়া শিবির
Jahangir Khan: ঝুঁকতে হল 'পুষ্পা'কে ! যা বলেছিলেন তাই করলেন মুখ্যমন্ত্রী, ঠিক কোন হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী ?
ঝুঁকতে হল 'পুষ্পা'কে ! যা বলেছিলেন তাই করলেন মুখ্যমন্ত্রী, ঠিক কোন হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী ?
Bhai Phota 2026: ভাইরা ফোঁটা নিলেন, শুধু দিদি আর জায়গাটা পাল্টে গেল! পালাবদলের ভাইফোঁটায় যেন আদ্যপান্ত অচেনা ছবি
ভাইরা ফোঁটা নিলেন, শুধু দিদি আর জায়গাটা পাল্টে গেল! পালাবদলের ভাইফোঁটায় যেন আদ্যপান্ত অচেনা ছবি
News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget