এক্সপ্লোর

Abhishek Banerjee : প্রতিষ্ঠা দিবস সমাবেশে কার্যত পার্থর পাশে দাঁড়িয়েছিলেন অভিষেক-মমতা ! কী বলেছিলেন?

' ২১ জুলাই সমাবেশ হল, ২২ জুলাই পার্থ চট্টোপাধ্যায়ের  বাড়িতে যায় ইডি। ২৩,২৪ জুলাই নয় কেন ? ' প্রশ্ন তোলেন অভিষেক

আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়, দীপক ঘোষ, কলকাতা : গ্রেফতারির  পর প্রথমবার পার্থ চট্টোপাধ্যায়ের ( Partha Chatterjee )  নাম করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee ) । কার্যত প্রাক্তন মহাসচিবের পাশে দাঁড়িয়ে বার্তা  লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ( Abhishek Banerjee ) । তারপর মঙ্গলবার ফের তাঁকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।  সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে । শুক্রবার কলকাতার ইডি (ED )  অফিসে হাজিরা দিতে বলা হয়েছে অভিষেককে। 

 পার্থ চট্টোপাধ্যায়ের নাম করলেন মমতা বন্দ্যোপাধ্যায়
২৩ জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল ইডি। তার ৩৬ দিন পর, এই প্রথমবার পার্থ চট্টোপাধ্যায়ের নাম করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমবার কার্যত প্রাক্তন মহাসচিবের পাশে দাঁড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও । মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ' অভিষেক বলছিল ২১ জুলাই সভা হল, ২২ তারিখ পার্থদার বাড়িতে গ্রেফতার। ... পার্থর দোষ হলে মমতাকে টেনে আনবে, ববির ব্যাপার হলে মমতাকে টেনে আনবে। আকাশে মেঘ নেই কেন, মমতাকে টেনে আনবে। কী ভাবো, মমতা মাথা নত করে রাজনীতি করতে এসেছে। মমতা সমাজসেবার দর্শন নিয়ে এসেছে। '

 পার্থ  প্রসঙ্গে অভিষেক
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলেন, ' ২১ জুলাই সমাবেশ হল, ২২ জুলাই পার্থ চট্টোপাধ্যায়ের  বাড়িতে যায় ইডি। ২৩,২৪ জুলাই নয় কেন ?'  এই বক্তব্যে কার্যত পার্থর পাশেই আছেন মমতা-অভিষেক, এমনটাই ইঙ্গিত রয়েছে, মনে করছে রাজনৈতিক মহল। তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশের পরদিন, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গেছিলেন ইডি অফিসাররা।  সেদিন রাতেই পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় টাকার পাহাড়।

 পরদিন ইডি’র হাতে গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়।  ED’র অ্যারেস্ট মেমোতে দাবি করা হয়েছে, গ্রেফতার হওয়ার পর পার্থ চট্টোপাধ্যায়েরের কাছে জানতে চাওয়া হয়, তিনি কার সঙ্গে কথা বলতে চান? উত্তরে তিনি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বলেন। ED’র অ্যারেস্ট মেমোতে আরও উল্লেখ করা হয়, গ্রেফতারির পর মোট ৪ বার মমতার সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেছিলেন পার্থ। 

তারপরও পার্থ চট্টোপাধ্যায়ের নাম না করে, একাধিকবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত ২৫ জুলাই তিনি বলেন, 'যদি কেউ অন্যায় করে থাকে, তার বিরুদ্ধে কোর্ট আইন অনুযায়ী ব্যবস্থা নিক। আমি বিচার ব্যবস্থাকে ভরসা করি।' এমনকী, পার্থ চট্টোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্রের কর্মসূচিতে, অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়ালেও, পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে কোনও মন্তব্য করেননি তৃণমূলনেত্রী। যদিও, পার্থ চট্টোপাধ্যায় আগাগোড়া দল এবং নেত্রীর ওপর আস্থা রেখেছেন। মমতা যখন বলেছেন, দোষ প্রমাণ হলে যাবজ্জীবন হোক, পার্থ  বলেছেন, ঠিক বলেছেন নেত্রী ! 

এই প্রেক্ষাপটে গ্রেফতারের একমাসেরও বেশি সময় পর, পার্থ চট্টোপাধ্যায়ের নাম করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর গলায় শোনা গেল কার্যত পাশে থাকার সুর। 

সেরা শিরোনাম

RG Kar Case: 'আপনার সরকার অভয়াকে শেষ করে দিয়েছে', কল্যাণী মেডিক্যালের চিকিৎসককে তোপ স্বাস্থ্য়মন্ত্রীর
'আপনার সরকার অভয়াকে শেষ করে দিয়েছে', কল্যাণী মেডিক্যালের চিকিৎসককে তোপ স্বাস্থ্য়মন্ত্রীর
Pareshram Das: ধর্ষণের মামলায় গ্রেফতার বিধায়ক পরেশরাম দাস,
ধর্ষণের মামলায় গ্রেফতার বিধায়ক পরেশরাম দাস, "মানুষ কিন্তু সরকারের সমস্ত বক্তব্য বিশ্বাস করছে না", বিস্ফোরক অধীর চৌধুরী, পাল্টা শিল্পমন্ত্রী
Kali Puja 2026: চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
West Bengal News Live : 'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget