এক্সপ্লোর

Abhishek Banerjee: 'দুর্নীতির প্রমাণ দিতে পারলে ফাঁসির মঞ্চে যাব', হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জের ভাবনা অভিষেকের

Abhishek on Highcourt: অভিষেকের মতোই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের গেলেন জেলবন্দি কুন্তল-ও। আগামীকাল শুনানির আর্জি, খতিয়ে দেখার আশ্বাস হাইকোর্টের প্রধান বিচারপতির।

কলকাতা: বিচারপতি বদলেও মিলল না স্বস্তি, হাইকোর্টে জোড়া ধাক্কা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মিলল না রক্ষাকবচ, সঙ্গে ২৫ লক্ষ টাকা জরিমানা অভিষেকের। অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে আপাতত আর বাধা নেই ইডি-সিবিআইয়ের।

উল্লেখ্য, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশই বহাল রাখলেন বিচারপতি সিনহা। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ পুনর্বিবেচনা, প্রত্যাহারের আর্জি প্রত্যাখ্যান। অভিষেকের সঙ্গে ২৫ লক্ষ টাকা জরিমানা জেলবন্দি কুন্তল ঘোষকেও।  অবিলম্বে রেজিস্ট্রার জেনারেলের কাছে জরিমানার টাকা জমা দেওয়ার নির্দেশ। বিচারপতি সিনহার নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে অভিষেক।
 
অভিষেকের মতোই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের গেলেন জেলবন্দি কুন্তল-ও। আগামীকাল শুনানির আর্জি, খতিয়ে দেখার আশ্বাস হাইকোর্টের প্রধান বিচারপতির। এদিন হাইকোর্টের রায়ের বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, যখন ডাকবে, তখনই তদন্তকারী সংস্থার কাছে যাব। প্রয়োজনে নবজোয়ার যাত্রা থামিয়ে তদন্তকারী সংস্থার কাছে যাব। ইডি-সিবিআই দিয়ে ধমকে-চমকে লাভ নেই। বিচারব্যবস্থার উপর আস্থা আছে, খোলা আছে ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্টের দরজা। 

এ বিষয়ে কুণাল ঘোষ বলেন, এবিষয়ে বিস্তারিত এই মুহূর্তে কিছুই বলছি না। আমরা শুধু এইটুকু বলতে পারি জাস্টিস অমৃতা সিনহা তিনি একজন শ্রদ্ধেয় বিচারপতি। তিনি একটি রায় দিয়েছেন। আমরা এইটুকু শুধু বলতে পারি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর আইনজীবীরা সমস্ত দিক খতিয়ে দেখছেন এবং উচ্চতর আইনি প্ল্যাটফর্মে বিষয়টির বিরোধিতা করে পুনর্বিবেচনার জন্য যথাযথ সময়ে পদক্ষেপ হবে। এর বাইরে আরেকটা কথা বলতে পারি খুব মানে পরিষ্কারভাবে বলে দেওয়া দরকার যে, কোনও জিজ্ঞাসাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এড়াতেও চান না, ভয়ও পাচ্ছেন না, উদ্বিগ্নও নন, ধাক্কা লেগেছেও নন। এর আগেও ইডির টানা জেরা তিনি সহয়োগিতা করেছেন, মোকাবিলা করেছেন, উত্তর দিয়েছেন, বাইরে বেরিয়ে সাংবাদিকদেরও প্রশ্নের উত্তর দিয়েছেন। এখানে বিষয়টা হচ্ছে অকারণ খামকা জড়িয়ে দেওয়ার জন্য, জড়িয়ে ডাকাডাকি হবে, কেন এইটার উপর দাঁড়িয়ে হচ্ছে আলোচনাটা। তার মানে এই নয় যে উনি কাউকে অ্য়াভয়েড করছেন, উনি তদন্তকে ভয় পাচ্ছেন।কোনও ভয়ের বিষয় নেই, কোনও উদ্বেগের বিষয় নেই। যেখানে ত্রিসীমানায় অভিষেক নেই, একটা ঘটনাচক্রে, একটা কথার জাগলারির মধ্যে দিয়ে তাঁকে অকারণ জিজ্ঞাসাবাদ কেন? এইটা নিয়ে বিচার চেয়েছেন। সুতরাং সেই আইনের পথেই তার পরবর্তী ধাপ অভিষেক নেবেন।   

তৃণমূল বিধায়ক এবং মন্ত্রী উদয়ন গুহও ফেসবুকে কটাক্ষের সুরে লিখেছেন, বেঞ্চ বদলালে কী হবে, বেঞ্চ তৈরির মিস্ত্রি তো একই।  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
Malda: চাকরির খোঁজে রাজস্থানে গিয়ে মৃত্যু তিন যুবকের
চাকরির খোঁজে রাজস্থানে গিয়ে মৃত্যু তিন যুবকের
Cockroach Janta Party : '৪ সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক করব', যা বলল ককরোচ জনতা পার্টি...
'৪ সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক করব', যা বলল ককরোচ জনতা পার্টি...
Kunal Ghosh Arrested : গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...
গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...

ভিডিও

Suvendu Adhikari News: 'মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে আমি সহকারীর চাকরি দিই', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
CJP News: অবশেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা, জয়ের উচ্ছ্বাস ককরোচ জনতা পার্টির
Mamata Banerjee: পদ্মপুকুরে 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলে উত্তেজনা, মিছিলে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
BJP Government: ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, ৫ অভিযুক্ত আটক | ABP Ananda Live
Neet Exam:শান্তির মধ্যে দিয়ে যে ক্ষমতা আমরা দেখিয়েছি এর বিপক্ষে অন্য কোনও হাতিয়ার নেই:সোনম ওয়াংচুক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget