এক্সপ্লোর

West Bengal Live Updates: স্বীকৃতি পেতে চলেছে NCPI, সর্বদল বৈঠকে আমন্ত্রণ, ওয়াকআউট করল বিরোধী দলগুলি

West Bengal Live News: বাড়ি নিয়ে বিতর্কের মধ্যেই বুলডোজারে গুঁড়িয়ে গেল অভিষেকের আমতলার কার্যালয়। কেন্দ্রীয় বাহিনী নিয়ে অ্যাকশনে পুলিশ

LIVE

Key Events
Abhishek Banerjee Office demolished police took action District News Update BJP TMC West Bengal Live Updates: স্বীকৃতি পেতে চলেছে NCPI, সর্বদল বৈঠকে আমন্ত্রণ, ওয়াকআউট করল বিরোধী দলগুলি
বুলডোজারে গুঁড়িয়ে গেল অভিষেকের আমতলার কার্যালয়, কেন্দ্রীয় বাহিনী নিয়ে অ্যাকশনে পুলিশ!
Source : নিজস্ব ছবি

Background

কলকাতা: বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার অফিস। দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের দাবি, ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের কার্যালয়টি অবৈধভাবে তৈরি। জোড়া নোটিসের পরেও কেউ শুনানিতে হাজির না হওয়ায় করা হল বুলডোজার অ্যাকশন।

শনিবারের বারবেলায় অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের অফিসে চলল বুলডোজার। ৩-৩টি জেসিবি দিয়ে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের কার্যালয়ের এক-একটি অংশ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল। দক্ষিণ ২৪ পরগনার আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই অফিসটি বেআইনিভাবে তৈরি করা হয়। এনিয়ে ১৫ জুলাই শুনানির জন্য জোড়া নোটিস দেওয়া হলেও, কেউ হাজির হননি বলে প্রশাসনের দাবি। এরপরেই শনিবার বেআইনি নির্মাণ ভাঙতে বুলডোজার দিয়ে শুরু হয় অ্যাকশন। শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার অফিস ভাঙা শুরু হতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন এলাকার বিজেপি কর্মীদের একাংশ। কেউ কেউ আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে ঢুকে ভাঙচুর শুরু করেন। কাউকে আবার দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে ল্যাপটপ বের করে আনতে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে বুলডোজার চলাকালীন এলাকার এক পঞ্চায়েত সদস্যকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়। ওই তৃণমূলের পঞ্চায়েত সদস্যের পিছু ধাওয়া করে তাঁকে হঠানো হয়। এর আগে, বেআইনি নির্মাণের অভিযোগে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের কোম্পানি ও আত্মীয়স্বজনকে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের তরফে পাঠানো হয় ১৭টা নোটিস। সম্পত্তির চরিত্র বদলের অভিযোগে কালীঘাট রোডের একটি সম্পত্তিতেও নোটিস দেয় পুরসভার অ্য়াসেসমেন্ট বিভাগ। এবার সেই একই বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ কার্যালয়।

লিপস অ্যান্ড বাউন্ডসের নামে বহুতলকে বানানো হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ কার্যালয়। এমনটাই দাবি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন সূত্রে। বেআইনি নির্মাণের অভিযোগে আগেই জোড়া নোটিস দেওয়া হয়েছিল লিপস অ্যান্ড বাউন্ডসের ডিরেক্টর অমিত বন্দ্যোপাধ্যায়কে। প্রতিহিংসার রাজনীতির অভিযোগ তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আইনের ঊর্ধ্বে নন বলে পাল্টা জবাব দিয়েছেন অগ্নিমিত্রা পাল। 

এই কার্যালয় থেকেই নিজের সংসদীয় এলাকায় কাজ পরিচালনা করতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অথচ কাগজে-কলমে বিল্ডিং নথিভুক্ত করা হয়েছিল লিপস অ্যান্ড বাউন্ডসের নামে! বেআইনি নির্মাণের অভিযোগে শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই সাংসদ-অফিস গুঁড়িয়ে দিল প্রশাসন। অভিযোগ, এই বিল্ডিং-এই বেআইনিভাবে তৈরি করা হয়েছিল সাংসদ-অফিস। প্রশাসনের দাবি, এই বহুতলের নেই কোনও বিল্ডিং প্ল্যান, এমনকী নেই কোনও নির্মাণের অনুমোদন! শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা শুরু হতেই ভিড় করে দেখতে আসেন স্থানীয় বাসিন্দা থেকে বিজেপি কর্মীদের একাংশ। প্রশাসন সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ কার্যালয় থেকে উদ্ধার করা নথি ও ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্ত করতে আনা হয় ১৬টি ট্রাঙ্ক। পাল্টা বিজেপির একাংশের বিরুদ্ধে তাণ্ডব চালানোর অভিযোগ তুলে আদালতে যাচ্ছেন বলে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

 

আরও পড়ুন: Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?

15:31 PM (IST)  •  19 Jul 2026

News Update: রাজারহাটে বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার মহম্মদ শাহেনশা

রাজারহাটে বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার মহম্মদ শাহেনশা
দক্ষিণ নারায়ণপুরে বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার বেড়ে ২
ঘটনায় মূল অভিযুক্ত মহম্মদ শামিমকে কালই গ্রেফতার 
ধৃতদের কোর্টে তুলে ১৪ দিনের হেফাজতের আবেদন জানাবে পুলিশ
শুক্রবার রাজারহাটের দক্ষিণ নারায়ণপুরে বাড়িতে বিস্ফোরণ, আহত ১
ধৃত মহম্মদ শামিমের ভাড়া নেওয়া ঘরেই বিস্ফোরণ
শুক্রবার রাতে শামিমের ঘরে গিয়ে একটি সাদা ব্যাগ রেখে আসে নাবালক
শুক্রবার রাত ৮.০৩: ব্যাগ রেখে বেরিয়ে বেরিয়ে যেতেই বিস্ফোরণ
শামিমই ঘরে ব্যাগ রাখতে পাঠিয়েছিলেন, দাবি নাবালকের
বিস্ফোরণের পরেও ঘরে মেলে একাধিক বোমা

14:58 PM (IST)  •  19 Jul 2026

Abhishek Banerjee: আমতলায় অভিষেকের কার্যালয়ে ভাঙার প্রক্রিয়ায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ

আমতলায় অভিষেকের কার্যালয়ে ভাঙার প্রক্রিয়ায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ
স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ কলকাতা হাইকোর্টের
'পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন করে কিছু করা যাবে না'
'কার্যালয় যে অবস্থায় রয়েছে, সেই অবস্থাতেই রাখতে হবে'
স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ কলকাতা হাইকোর্টের
গতকাল ও আজ অভিষেকের কার্যালয়ে বুলডোজার
জেলা প্রশাসনের পদক্ষেপ চ্যালেঞ্জ করে মামলা লিপস অ্যান্ড বাউন্ডসের 

Load More
New Update
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
CM Suvendu Adhikari: “পশ্চিমবঙ্গ নাম আমরা কখনও ভুলতে দিতে পারি না..”, স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী
“পশ্চিমবঙ্গ নাম আমরা কখনও ভুলতে দিতে পারি না..”, স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী
Jhargram: ২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও, গ্রেফতার বিডিও অফিসের সরকারি আধিকারিক
২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও, গ্রেফতার বিডিও অফিসের সরকারি আধিকারিক
Purulia News: নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, একজোট তৃণমূল-বিজেপি
নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, একজোট তৃণমূল-বিজেপি
Advertisement

ভিডিও

Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?
CM Suvendu Adhikari on Awas Yojna | কেন্দ্র সরকারের সঙ্গে TMC-এর যুদ্ধের আমজনতা বঞ্চিত হয়েছিল : মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Awas Yojna | ৩০ হাজার কোটি টাকা পেয়েছিল আগের সরকার, খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget