এক্সপ্লোর

Lakshmir Bhandar: কতদিন পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার দেবে তৃণমূল? বীরভূমের সভা থেকে যা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

Abhishek Banerjee: বিজেপিকে নিশানা করে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'গত ৪-৫ বছর ধরে আমাদের সরকার এখানে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে। এক বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ২৮ হাজার কোটি টাকা খরচ করেছে।'

কলকাতা: নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, পশ্চিমবঙ্গে এখন পুরুষ এবং মহিলা ভোটারের সংখ্যা প্রায় সমান। অর্থাৎ, নির্বাচনে জয়ের ক্ষেত্রে মহিলা ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রেক্ষাপটে বিধানসভা ভোটের মুখে, সব দলই যখন মহিলা ভোটারদের মন জয়ের চেষ্টা চালাচ্ছে, তখন বীরভূমে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা থেকে সাফ বলে দেন কতদিন পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে যাবে তৃণমূল সরকার। 

বিজেপিকে নিশানা করে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'যতই কর হামলা আবার জিতবে বাংলা। যতই SIR করুক, আগামিতে তৃণমূলের আসন সংখ্যা বাড়বে। ২১৪ আসন পার করে আরও শক্তিশালী হবে তৃণমূল। গত ৪-৫ বছর ধরে আমাদের সরকার এখানে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে। এক বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ২৮ হাজার কোটি টাকা খরচ করেছে। ২০২১-এ হারার পর বাংলার টাকা আটকে রেখেছে কেন্দ্র। ২ কোটি ৩২ লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিচ্ছে তৃণমূল। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছে ততদিন বিজেপি চোখ তুলে দেখার, আঙুল তুলে কথা বলার ক্ষমতা পাবে না। যতদিন এই সরকার থাকবে ততদিন মাসের প্রথমে যেমন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তেমনই পাবেন। বিজেপি যতই চেষ্টা করুক লক্ষ্মীর ভাণ্ডার আঁটকানোর।' 

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সভার মঞ্চ থেকে এইভাবে মহিলাদের ঘরবন্দি করার দাওয়াই দিয়েছেন বিজেপির রাজ্য কমিটির সদস্য কালীপদ সেনগুপ্ত। যা নিয়ে বিতর্কের ঝড় বয়ে গেছে।

এর পাশাপাশি অনুব্রত-গড় থেকে অভিষেক এও বলেন, 'তৃণমূল জিতলে দু'মুঠো ভাত পাবেন। রাজ্যের মানুষকে ভাতে মারার চেষ্টা বিজেপির। তৃণমূল কারও কাছে মাথা নত করে না। কবে টাকা দেবে কেন্দ্র, আর সেই টাকা কবে পাবে পশ্চিমবঙ্গের মানুষ। সেই অপেক্ষায় বসে থাকবে না তৃণমূল সরকার'। 

প্রসঙ্গত, শনিবার খোদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সভার মঞ্চ থেকে মহিলাদের ঘরবন্দি করার দাওয়াই দিয়েছেন বিজেপির রাজ্য কমিটির সদস্য কালীপদ সেনগুপ্ত। যা নিয়ে বিতর্কের ঝড় বয়ে গেছে। কারণ তিনি বলেছিলেন, ওই মায়েদেরকে ঘরে বন্দি রেখে দেবেন। ভোটটা দিতে হবে পদ্মফুলে, জোড়া ফুলে নয়। এই মন্তব্যকে হাতিয়ার করতে দেরি করেনি তৃণমূল। মুখ্যমন্ত্রী বলেছিলেন, 'দিল্লির কোনও একজন নেতাদের নেতা তিনি নাকি বলেছেন লক্ষীদের বাড়ি থেকে বেরোতে দেবে না ভোটের দিন। এটা কি অপরাধ নয়? লক্ষ্মীর ভাণ্ডার যাঁরা পান, আমাদের যাঁরা টুকলি করেছেন, তারা বাড়িতে বাইক থাকলে দেয় না, সাইকেল থাকলে দেয় না, টেলিভিশন থাকলে দেয় না, ভোটের সময় ১০ হাজার আর ভোট চলে গেলেই বুলডোজার।' 

সেরা শিরোনাম

Bankura Police: বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Jadavpur University News:
Jadavpur University News:
Dilip Ghosh:
NCPI News: 'কাদের জন্য কাজ করব সেটা বোঝাতেই বিশেষণ', 'বহুজন' বিতর্কে Kakoli Ghosh Dastidar
BJP News: পুজোর দখল ঘিরে বিজেপির দ্বন্দ্ব, পুরসভার পার্কে তালা, ভাঙল পুরসভা | Entally | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Embed widget