এক্সপ্লোর

Abhishek Banerjee : 'তৈরি থাকো, আজ অভিষেক ব্যানার্জি গেছে; পরে মমতা ব্যানার্জি যাবে; তখন কে বাঁচাবে ?' কমিশনকে হুঁশিয়ারি

TMC News: পূর্ব নির্ধারিত সূচি মতোই, বছরের শেষ দিন, দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে গিয়েছিল তৃণমূলের ১০ সদস্য়র প্রতিনিধি দল।

বারুইপুর : SIR-শুনানি পর্বের মধ্যেই, গত পরশু অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের নেতৃত্বে দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে গিয়েছিল তৃণমূলের প্রতিনিধি দল। অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় অভিযোগ করেছেন, আঙুল উঁচিয়ে কথা বলেছেন মুখ্য নির্বাচন কমিশনার। যা নিয়ে ভোট-মুখী পশ্চিমবঙ্গে তুঙ্গে রাজনৈতিক উত্তাপ। এই ইস্যুতে এদিন বারুইপুরের সভা থেকে ফের নির্বাচন কমিশনকে কার্যত তুলোধনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

তিনি বললেন, "খালি বাংলাদেশ,রোহিঙ্গা। আমরা গত পরশুদিন দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসে গিয়েছিলাম। আমি জ্ঞানেশ কুমারকে বলেছি, কত বাংলাদেশি বাংলা থেকে বাদ দিয়েছে, আপনি তালিকা প্রকাশ করুন। করতে পারবেন ? তালিকা প্রকাশ করতে পারেননি। উল্টে, আমার দিতে আঙুল তুলে কথা বলছিলেন...যারা সাংসদরা ছিলেন। আরে, আপনি মনোনীত। আমরা নির্বাচিত। আমাদের মানুষ ভোট দিয়ে পাঠিয়েছে। আপনাকে আপনার প্রভুরা চিঠিতে সই করে নোটিফিকেশন ইস্যু করে পাঠিয়েছেন। দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। আপনি কার উপর আঙুল তুলে কথা বলছেন ? ওরা ভেবেছে তৃণমূলের লোকেরা আসবে, একটু জোরজবরদস্তি-চোখ দেখিয়ে কথা বললেই এরা ব্যাকফুটে চলে যাবে। বাঙালি কী বুঝিয়ে দিয়ে এসেছি। তোমার রাজনৈতিক বাবাকে গিয়ে বলবে। বাংলার মানুষ মরবে, আর তোমার কাছে আমি গোলাপ ফুল নিয়ে যাব ? তৈরি থাকো, আজ অভিষেক ব্যানার্জি গেছে; পরে মমতা ব্যানার্জি যাবে। তখন কে বাঁচাবে ? পালানোর পথ খুঁজে পাবে না। বাংলায় বাংলাদেশি থাকে ? তাহলে কাশ্মীরে পহেলগাঁওয়ে কী করে ২৬ জন পর্যটক মারা যাচ্ছেন ? দিনের আলোয় জঙ্গিরা গুলি করে একেবারে ঝাঁঝরা করে মেরে দিচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী ঘুমাচ্ছেন ? কেন্দ্রীয় সরকার ঘুমাচ্ছে ?" 

পূর্ব নির্ধারিত সূচি মতোই, বছরের শেষ দিন, দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে গিয়েছিল তৃণমূলের ১০ সদস্য়র প্রতিনিধি দল। কিন্তু, আড়াই ঘণ্টার বৈঠক-শেষে বেরিয়ে, মুখ্য় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একের পর এক মারাত্মক অভিযোগ করেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়।

তিনি বলেন, "ওঁদের মনে হচ্ছে গলা তুলে কথা বললেই, একটু জোরে বললেই সবাই দমে যাবে। আমরা যখন কথা বলা শুরু করি, প্রথমবার তো যখন কেউ বলতে যাচ্ছে, ওরা আটকানোর চেষ্টা করছে। মেজাজ হারাতে শুরু করে। আমার দিকে আঙুল ওঠায়। আমরা যে ক'জন এখানে বসে আছি, মানুষের ভোটে জিতে এসেছি। আমরা মানুষের কাছে জবাবদিহি করতে বাধ্য়। আপনাকে আপনার প্রভুর কাছে জবাব দিতে হয়। আমাদেরকে রাজ্য়ের মানুষকে জবাব দিতে হবে। আপনি আঙুল নীচে করে কথা বলবেন। ওঁদের মনে হয়েছে, ওঁরা যা বলবেন, আমরা শুনে নেব।" কিছুদিন আগেই, দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে গিয়ে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করেছিল তৃণমূলের প্রতিনিধি দল। অভিযোগ, সেবার প্রশ্নের সদুত্তর মেলেনি। বুধবার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে, সেই একই অভিযোগ করেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS-এর নার্সের মৃত্যু, শৌচাগার থেকে দেহ উদ্ধার, দরজা ভেঙে উদ্ধার
NRS-এর নার্সের মৃত্যু, শৌচাগার থেকে দেহ উদ্ধার, দরজা ভেঙে উদ্ধার
Suvendu Adhikari: নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য়, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য়, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
BJP News: ‘শমীক ভট্টাচার্যও তো…’, নেতাজীকে নিয়ে কুরুচিকর মন্তব্যে নতুন যুক্তি বিজেপি সাংসদ অনন্ত মহারাজের, বললেন, ‘আমাকে অ্যারেস্ট করবে?’
‘শমীক ভট্টাচার্যও তো…’, নেতাজীকে নিয়ে কুরুচিকর মন্তব্যে নতুন যুক্তি বিজেপি সাংসদ অনন্ত মহারাজের, বললেন, ‘আমাকে অ্যারেস্ট করবে?’
West Bengal News Live : NRS হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু, হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
NRS হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু, হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget