এক্সপ্লোর

Abhishek Banerjee PA: হাজিরার সময়ের আগেই ভবানী ভবনে হাজির অভিষেকের আপ্ত সহায়ক, কী জানালেন সুমিত রায়?

এর আগে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়। দ্রুত শুনানির আর্জি খারিজ করেছিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য

কলকাতা: একাধিক অভিযোগ-মামলা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের নামে। তাঁকে খুঁজতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হানাও দিয়েছিল পুলিশ। কালীঘাটের বাড়িতে ভোররাত থেকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর তালা ভেঙে ঢুকেছিল পুলিশ। কিন্তু সুমিত রায় অধরাই ছিলেন। তবে শনিবার ভবানী ভবনে হাজিরা অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়। এদিন হাজিরার সময়ের আগেই সকাল ৯.৫৪ মিনিট নাগাদ ভবানী ভবনে ঢুকলেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়। গতকালই শালবনির জমি দুর্নীতির মামলায় সুমিত রায়কে হাজিরার নোটিস পাঠায় CID। গতকাল সন্ধেয় ক্য়ানাল রোডে সুমিত রায়ের বাড়িতে গিয়ে নোটিস দিয়েছিল CID।  এদিন সংবাদমাধ্যমের তরফে তাঁকে প্রশ্ন করা হলে কিছু উত্তর দেননি তিনি।  

এর আগে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়। দ্রুত শুনানির আর্জি খারিজ করেছিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে আগাম জামিন পেয়েও অস্বস্তিতে ছিলেন সুমিত। দুটি মামলা ছাড়াও আরও ৪টি FIR রয়েছে সুমিতের বিরুদ্ধে । রক্ষাকবচের জন্য আদালতের দৃষ্টি আকর্ষণ অভিষেকের PA-র। 

এ প্রসঙ্গে আগে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, 'অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন সুমিত রায়কে বাঁচানোর চেষ্টা করেছিলেন তা আমরা ভাল করে জানি। আপ্ত সহায়ককে আড়াল করে, নিজে বিদেশে যাওয়ার পরিকল্পনা করছিলেন।'  

আমফানের ত্রাণ 'দুর্নীতি', 'সেবাশ্রয়' প্রকল্পে 'দুর্নীতি', ভুল চিকিৎসায় পা বাদের অভিযোগ, পৈলানের রিসর্টে 'তোলাবাজি', মাটি 'চুরি', জমি 'দুর্নীতি', চাকরি দেওয়ার নামে 'প্রতারণা'-র মতো সব অভিযোগ রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের নামে। এর মধ্যে প্রায় সব মামলাতেই, সুমিত রায়ের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় অভিযোগ দায়ের হয়েছে। এই অবস্থায়, দক্ষিণ ২৪ পরগনার পৈলানে একটি রিসর্টে তোলাবাজির মামলায় গত ২৯ জুলাই, সুমিত রায়ের বাড়িতে যায় পুলিশ। 

অন্যদিকে, শালবনির জমি দুর্নীতি মামলায় তাঁর নামে জারি হয় লুকআউট সার্কুলার এবং অ্যারেস্ট ওয়ারেন্ট। সুমিত রায়ের খোঁজে এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও তল্লাশি চালিয়েছে পুলিশ। পুলিশ পৌঁছে গেছিল তাঁর বাড়িতেও। যদিও এদিন অধরাই ছিলেন এই সুমিত রায়। 

এই অবস্থায় গ্রেফতারির আশঙ্কায় আগাম জামিনের আবেদন নিয়ে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সুমিত রায়ের আইনজীবী। শালবনির জমি দুর্নীতি মামলায় তাঁর আগাম জামিনের আবেদন মঞ্জুর করলেও, সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ ছিল, অভিযোগগুলি অত্যন্ত গুরুতর। আমরা দেখতে চাই এটা শুধুমাত্র হিমশৈলের চূড়া কিনা। 

হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুমিত রায়। আদালতের দৃষ্টি আকর্ষণ করার পাশাপাশি রক্ষাকবচ চেয়ে আবেদনের দ্রুত শুনানির আর্জি জানান সুমিত রায়ের আইনজীবী। কিন্তু সেই আবেদন খারিজ করে দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। বৃহস্পতিবারই সুমিত রায়কে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এরপরই আজ ভবানী ভবনে হাজিরা দেন সুমিত রায়। 

 

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA: হাজিরার সময়ের আগেই ভবানী ভবনে হাজির অভিষেকের আপ্ত সহায়ক, কী জানালেন সুমিত রায়?
হাজিরার সময়ের আগেই ভবানী ভবনে হাজির অভিষেকের আপ্ত সহায়ক, কী জানালেন সুমিত রায়?
Abhishek Banerjee: অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
Bankura News: ভাগ্যের ফেরে মেলেনি আবাস যোজনার টাকা, স্বামীর শ্রাদ্ধের পরেই দেওয়াল চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
ভাগ্যের ফেরে মেলেনি আবাস যোজনার টাকা, স্বামীর শ্রাদ্ধের পরেই দেওয়াল চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Advertisement

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget