এক্সপ্লোর

Abhishek Banerjee: সেবাশ্রয় ক্যাম্পে ছড়িয়ে সরকারি মেডিক্যাল কলেজে বানানো ল্যাব রিপোর্ট, হদিশ AC 'অ্যান্টিচেম্বার'- এর

Abhishek Banerjee Sebaashray Controversy: সরকারি হাসপাতালের ল্যাবে তৈরি সেবাশ্রয় রোগীদের রিপোর্ট, নেই ডাক্তারদের নাম, সই, রেজিস্ট্রেশন। ফলতায় সেবাশ্রয় ক্যাম্পে বেনিয়মের ছবি।

সন্দীপ সরকার, দক্ষিণ ২৪ পরগনা : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ে ফের 'বেনজির দুর্নীতি'। সেবাশ্রয় ক্যাম্পে ছড়িয়ে ছিটিয়ে সরকারি মেডিক্যাল কলেজে বানানো ল্যাব রিপোর্ট। সেবাশ্রয় ক্যাম্পের রোগীদের পরীক্ষা নিরীক্ষা হয়েছে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজের ল্যাবে। অন্তত এইসব রিপোর্ট দেখে তাই বোঝা যাচ্ছে। সবচেয়ে অদ্ভুত বিষয় হল, সরকারি হাসপাতালের ল্যাবে তৈরি সেবাশ্রয় রোগীদের রিপোর্টে নেই ডাক্তারদের নাম, সই, রেজিস্ট্রেশন। ফলতায় সেবাশ্রয় ক্যাম্পে এমনই বেনিয়মের ছবি এবার প্রকাশ্যে এসছে। এইসব রিপোর্টের পাশাপাশি সেবাশ্রয় ২ ক্যাম্পের ভিতর মাটিতে পড়ে রয়েছে অসংখ্য চেস্ট এক্স-রে-এর প্লেট। কিন্তু, কাউকেই দেওয়া হয়নি কোনও রিপোর্ট। 

ধর্মতলাকাণ্ডে ধৃত আফরোজের তৃণমূল-যোগ, হাতে বন্দুক নিয়ে ভাইরাল রিলস, কী বলছেন মেটিয়াবুরুজের MLA 

ফলতার সেবাশ্রয় ক্যাম্পে অবাক ছবি। রিপোর্টে রয়েছে চিকিৎসকের নাম, রেজিস্ট্রেশন নম্বর, স্ট্যাম্প, সই। কিন্তু, সেখানে লেখা নেই কোনও তথ্য। চিকিৎসকের স্ট্যাম্প-সই করা ফাঁকা কাগজ ছড়িয়ে ছিটিয়ে ক্যাম্পে। এর পাশাপাশি ফলতার সেবাশ্রয় ক্যাম্পে সুসজ্জিত 'অ্যান্টিচেম্বার'- এর খোঁজ পাওয়া গিয়েছে। শীতাতপ নিয়ন্ত্রিত সুবিশাল 'অ্যান্টিচেম্বার'-এর সঙ্গে রয়েছে অ্যাটাচড বাথরুম। অভিষেক নাকি ফলতার 'পুষ্পা' জাহাঙ্গির খান, কার জন্যে তৈরি এই হয়েছিল এই 'অ্যান্টিচেম্বার'? ক্রমশই বাড়ছে রহস্য। অন্যদিকে, সেবাশ্রয় ক্যাম্পের 'ডিগ্রিহীন' চিকিৎসকদের জন্য ছিল 'ম্যানুয়াল'। কোন রোগের কী ওষুধ? কী সেই ওষুধের ডোজ? ম্যানুয়ালে লেখা ছিল এইসব তথ্য। ওই ম্যানুয়াল দেখেই চিকিৎসা চলত সেবাশ্রয়ে, উঠেছে এমনই গুরুতর অভিযোগ। 

বিগত কয়েকদিন ধরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে একের পর এক অভিযোগ সামনে আসছে। সর্বত্র বেনিয়মের ছড়াছড়ি। এবার দেখা গেল সেবাশ্রয় ক্যাম্পের ভিতর মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রচুর ল্যাব রিপোর্ট যা তৈরি হয়েছে সরকারি মেডিক্যাল কলেজের ল্যাবে। অথচ এইসব রিপোর্টের একটিতেও নেই ডাক্তারদের নাম, তাঁদের সই, রেজিস্ট্রেশন। রিপোর্টের গায়ে লেখা ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজের নাম। সেবাশ্রয় ২- এর ক্যাম্পের ভিতর এমনই গোছা গোছা রিপোর্ট পড়ে রয়েছে। বেশিরভাগ রিপোর্টে তারিখ জানুয়ারি ২০২৬- এর। তবে নেই কোনও ডাক্তারের সই। বেশিরভাগই রয়েছে হেমাটোলজি বিভাগের রিপোর্ট। সাধারণত সরকারি মেডিক্যাল কলেজে কোনও রোগীর ল্যাব রিপোর্ট তৈরি হলে সেখানে রোগী কোন আউটডোরে দেখিয়েছেন, বা কোন বিভাগে ভর্তি রয়েছেন, সেগুলি লেখা থাকে। এইসব রিপোর্টে ওপিডি নাম বা বিভাগের নামের জায়গায় লেখা রয়েছে 'সেবা'- যা সেবাশ্রয়ের উল্লেখ করছে বলে অনুমান। 

প্রশ্ন উঠছে সেবাশ্রয়ের রোগীদের রিপোর্ট কেন সরকারি মেডিক্যাল কলেজের ল্যাবে তৈরি হল, আর যদি হয়েও থাকে, তাহলে সেখানে কেন কোনও ডাক্তারের সই নেই, ওপিডি বা ওয়ার্ডের উল্লেখ নেই, চিকিৎসকের নাম, রেজিস্ট্রেশন নম্বর - কিছুই কেন নেই ? কার অনুমতিতে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ সেবাশ্রয়ের রোগীদের রিপোর্ট বানাল, কোন চিকিৎসক এই কাজ করলেন, তাঁকে কেউ চাপ দিয়েছিল কিনা - সব নিয়েই তদন্ত শুরু করেছে স্বাস্থ্য ভবন। সমস্ত সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

Bengali Cinema: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ, কোন পথে সমাধান ? সাংবাদিকদের মুখোমুখি রুদ্রনীল-ঋতুপর্ণা,
মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ, কোন পথে সমাধান ? সাংবাদিকদের মুখোমুখি রুদ্রনীল-ঋতুপর্ণা, "সাধক বামাক্ষ্য়াপা..", মুখ খুললেন অধীরও
Singur Industry : মুখ্যমন্ত্রীর মুখে শিল্প নিয়ে প্রতিশ্রুতির পরেই তৎপরতা শুরু, আশায় বুক বাঁধছে সিঙ্গুরবাসী
মুখ্যমন্ত্রীর মুখে শিল্প নিয়ে প্রতিশ্রুতির পরেই তৎপরতা শুরু, আশায় বুক বাঁধছে সিঙ্গুরবাসী
Bankura News: সরকারি হাসপাতালে কাঁড়ি কাঁড়ি 'মেয়াদ উত্তীর্ণ' ওষুধ, ইঞ্জেকশান, ORS, পরিদর্শনে গিয়ে চক্ষু চড়কগাছ বিধায়কের, ভিডিও ভাইরাল
সরকারি হাসপাতালে কাঁড়ি কাঁড়ি 'মেয়াদ উত্তীর্ণ' ওষুধ, ইঞ্জেকশান, ORS, পরিদর্শনে গিয়ে চক্ষু চড়কগাছ বিধায়কের, ভিডিও ভাইরাল
News Live: তৃণমূলে ভাঙন ধরিয়ে শক্তি বাড়াচ্ছে NCPI, পরপর পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি দখলের পর পার্টি অফিসও দখল
তৃণমূলে ভাঙন ধরিয়ে শক্তি বাড়াচ্ছে NCPI, পরপর পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি দখলের পর পার্টি অফিসও দখল

ভিডিও

Tulu Mondal | বেআইনি পাথর খাদান চালানোর অভিযোগ, ভবানী ভবনেও ফের টুলু মণ্ডলকে তলব #tulumondal
Visva-Bharati | বিশ্বভারতীর সমবায় সমিতির নির্বাচনে মনোনয়ন ঘিরে উত্তেজনা #visvabharatiuniversity
BJP News | শিরোমণি অকালি দলের সঙ্গে জোট বিজেপির, মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা অমিত শাহের
Suvendu Adhikari| 'বাংলা সিনেমা কেন হল মালিকরা রাখছেন না?' রাজ্য সরকারের কাছে রিপোর্ট দিতে হবে
Kolkata Municipality: ওয়ার্ড পুনর্বিন্যাস-বিতর্কের মধ্যেই পুর-অধিবেশন কক্ষের আসন বৃদ্ধি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget