এক্সপ্লোর

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?

Abhishek Banerjee Sevashray: FIR-এ অভিষেকের পাশপাশি নাম রয়েছে তাঁর PA সুমিত রায়, বিষ্ণুপুরের TMC MLA দিলীপ মণ্ডল, মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক শামিম আহমেদ, ধৃত TMC নেতা জাহাঙ্গির খান-সহ একাধিকের।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : 'সেবাশ্রয়' নিয়ে ফের FIR রুজু হল অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে। ডায়মন্ড হারবার থানার পর এবার বিষ্ণুপুর থানার মামলায় FIR রুজু করল পুলিশ। এবার অভিজিৎ দাস ববির করা মামলাতে FIR দায়ের। FIR-এ অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের পাশপাশি নাম রয়েছে তাঁর PA সুমিত রায়, বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক শামিম আহমেদ, ধৃত তৃণমূল নেতা জাহাঙ্গির খান-সহ একাধিকের। পুলিশ সূত্রে দাবি, BNS-এর একাধিক ধারা-সহ Drug and Cosmetics Act, PCPNDT Act, Atomic Energy Act-এ মামলা রুজু হয়েছে। 

পুলিশে FIR হয়েছিল আগেই। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে স্বতঃপ্রণোদিত তদন্ত শুরু করল স্বাস্থ্য দফতর। তদন্তে যা যা তথ্য উঠে আসবে সেগুলি তুলে দেওয়া হবে পুলিশ ও স্বরাষ্ট্র দফতরের হাতে, এমনটাই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। 'সেবাশ্রয়' নিয়ে আরও বিপাকে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। লিখিত অভিযোগ, FIR-এর পর, এবার সেবাশ্রয় নিয়ে স্বতঃপ্রণোদিত তদন্ত শুরু করল রাজ্যের স্বাস্থ্য দফতর। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, 'স্বাস্থ্য দফতর স্বাধীনভাবে তদন্ত শুরু করেছে। পুলিশ তার তদন্ত শুরু করেছে। আমাদের কাছে যা যা তথ্যপ্রমাণ আসবে সেগুলো আমরা সবই পুলিশ বা স্বরাষ্ট্র দফতরে পাঠিয়ে দেব।' 

গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে 

তৃণমূল ক্ষমতায় থাকাকালীন বারবার শোনা যেত ডায়মন্ড হারবার মডেলের কথা। তারই অন্যতম অংশ ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পৃষ্ঠপোষকতায় হওয়া বিনামূল্যে চিকিৎসা শিবির 'সেবাশ্রয়'। কিন্তু দল ক্ষমতাচ্য়ূত হওয়ার পর, সেই 'সেবাশ্রয়' নিয়েই চাঞ্চল্য়কর সব অভিযোগ উঠতে শুরু করেছে। বিশেষজ্ঞ চিকিৎসকের নাম করে আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক ও ডেন্টালের পড়ুয়াদের দিয়ে চিকিৎসা করানো, চিকিৎসা সরঞ্জাম ও ডায়গনাস্টিক পরীক্ষা সংক্রান্ত নানা বেনিয়ম-সহ উঠেছে কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগও। বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববির পর এ নিয়ে শুকদেব দাস নামে ডায়মন্ডহারবারের এক বাসিন্দা অভিযোগ দায়ের করেন। যার প্রেক্ষিতে ভারতীয় ন্য়ায় সংহিতা বা BNS-এর ১৬টি ধারায় দায়ের হয়েছে FIR।তদন্ত শুরু করেছে পুলিশ। এবার পৃথকভাবে তদন্ত করবে স্বাস্থ্য দফতরও। 

'বিনামূল্যে চিকিৎসার কথা বলা হলেও অভিযোগ, সরকারি হাসপাতালের বদলে ঘুরিয়ে বেসরকারি হাসপাতালে রোগীদের ভর্তি করানো হত। এরপর স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করে তুলে নেওয়া হত কোটি কোটি টাকা', এরকমই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'সেবাশ্রয়'-এর কো-অর্ডিনেটরের দায়িত্ব সামলানো সরকারি চিকিৎসক। 'সেবাশ্রয়'-এ ওঠা অভিযোগের প্রেক্ষিতে ৬টি আইনের ২৭টি ধারায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অন্যান্যদের বিরুদ্ধে FIR রুজু করেছে পুলিশ। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Tulu Mondal : টুলু মণ্ডল নিজেই 'সরকার' ! দখল করেন আস্ত একটি নদীও, কী পরিকল্পনা ছিল জানেন ?
Tulu Mondal : টুলু মণ্ডল নিজেই 'সরকার' ! দখল করেন আস্ত একটি নদীও, কী পরিকল্পনা ছিল জানেন ?
Chandra Bose : ভোটের আগেই BJP থেকে এসেছিলেন TMC-এ, ফলে ভরাডুবি হতেই তৃণমূলও ছাড়লেন প্রবীণ নেতা
ভোটের আগেই BJP থেকে এসেছিলেন TMC-এ, ফলে ভরাডুবি হতেই তৃণমূলও ছাড়লেন প্রবীণ নেতা
Kunal on Shashi : 'কালীঘাট' ছাড়ছেন শশী পাঁজা ? কুণাল বললেন...
'কালীঘাট' ছাড়ছেন শশী পাঁজা ? কুণাল বললেন...
West Bengal LIVE News Updates: হাওড়া থেকে বেহালা বিজেপি নেতাদের বিরুদ্ধে তোলাবাজি, সিন্ডিকেটরাজের অভিযোগ
হাওড়া থেকে বেহালা বিজেপি নেতাদের বিরুদ্ধে তোলাবাজি, সিন্ডিকেটরাজের অভিযোগ
Advertisement

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget