এক্সপ্লোর

Abhishek On EC: জ্ঞানেশ কুমারের জন্য একটা নতুন প্রকল্প বাংলায় চালু করতে হবে, ছানি অপারেশন 'ছানিশ্রী', তীব্র কটাক্ষ অভিষেকের

Abhishek Samik Attacks EC : ফের মুখ্য নির্বাচন কমিশনারকে আক্রমণ করলেন শমীক ভট্টাচার্য, জীবিতদের কেন মৃত দেখানো হচ্ছে? প্রশ্ন তুলে, জ্ঞানেশ কুমারকে তীব্র কটাক্ষ অভিষেকের

সুকান্ত মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস, কলকাতা: দিল্লিতে বসে থাকলে হবে না, রাজ্য়ে এসে রাস্তায় ঘুরে, মেট্রোয় চেপে মানুষের কথা শুনুন জ্ঞানেশ কুমার। ফের মুখ্য নির্বাচন কমিশনারকে আক্রমণ করলেন শমীক ভট্টাচার্য। রাজ্যপালেরও উচিত, লোকভবনে বসে না থেকে জেলায় ঘুরে মানুষের কথা শোনা, বার্তা বিজেপির রাজ্য সভাপতির। জীবিতদের কেন মৃত দেখানো হচ্ছে? প্রশ্ন তুলে, মুখ্য় নির্বাচন কমিশনারকে ছানি অপারেশনের পরামর্শ দিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়।

আরও পড়ুন, ঝাড়খণ্ডে রহস্যমৃত্যু বঙ্গসন্তানের, মৃতদেহ ফিরতেই উত্তাল বেলডাঙা, মুখ খুললেন অধীর " পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমার দাবি.."

ফের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। SIR-এর শুরু থেকে...শুনানি। BLO-র থেকে সাধারণ মানুষের মৃত্যু, শুনানিতে মানুষের চরম হয়রানি। একের পর এক ঘটনায়, নির্বাচন কমিশনকে লাগাতার আক্রমণ করে চলেছে তৃণমূল। জ্ঞানেশ কুমারকে ভোট চোর বলে একাধিকবার আক্রমণ করেছেন রাহুল গান্ধীও! এই আবহে এবার তাঁর দিকে আক্রমণ ধেয়ে এল অন্য় দিক থেকেও। শুক্রবার ফের একবার মুখ্য নির্বাচন কমিশনাকে আক্রমণ করলেন শমীক ভট্টাচার্য।

বিজেপির রাজ্য সভার সাংসদ ও রাজ্য সভাপতি  শমীক ভট্টাচার্য বলেন, জ্ঞানেশ কুমার দিল্লিতে বসে থাকলে হবে না।  মুর্শিদাবাদে যান, দক্ষিণ ২৪ পরগনায় যান,বীরভূমে যান। কলকাতার রাজপথে হাঁটুন। এখানকার সুশীল সমাজের সঙ্গে কথা বলুন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলুন। মেট্রো রেলে একবার উঠে ঘুরুন। মানুষ কী বলছে, মানুষের কী দাবি, মানুষের কী কণ্ঠস্বর- সেটা শুনতে হবে। মুখ্য নির্বাচন কমিশনারের পাশাপাশি, এদিন রাজ্যপালকেও কড়া বার্তা দেন শমীক ভট্টাচার্য। শমীক ভট্টাচার্য বলেন, রাজ্যপালকেও শুধু রাজভবনে বসে থাকলে চলবে না। তিনি যান। সংবিধানের তো রক্ষাকর্তা তিনি। তিনি অভিভাবক।তাঁর নামে রাজ্য সরকার পরিচালিত হয়। তিনি একটু মুর্শিদাবাদ যান। তিনি গোয়ালপোখর যান, তিনি দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনার বিভিন্ন জায়গায় যান। BLO-দের সঙ্গে কথা বলুন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলুন।

শুক্রবার মেদিনীপুরের সভা থেকে জ্ঞানেশ কুমারকে আক্রমণ করেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ও। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, জ্ঞানেশ কুমার, অমিত শাহ-নরেন্দ্র মোদিজির আদেশে, নির্দেশে, অংগুলিহেলনে জলজ্যান্ত জীবিত মানুষকে মৃত DEAD দেখিয়ে দিচ্ছে। জ্ঞানেশ কুমার দেখতে পাচ্ছে না। জ্ঞানেশ কুমারের জন্য একটা নতুন প্রকল্প বাংলায় চালু করতে হবে। ছানি অপারেশন 'ছানিশ্রী'। জ্ঞানেশ কুমারকে বিরোধীরা সবসময়ই বিজেপির শরিক বলে আক্রমণ করে থাকে।কিন্তু বিজেপির রাজ্য় সভাপতি তাঁকে আক্রমণ করছেন কেন? নেপথ্য়ে কী কারণ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Alert: ভারী দুর্যোগের জন্য সপ্তাহান্তে স্বাধীনতা দিবসে জারি হলুদ সতর্কতা, একাধিক জেলায় প্রবল বর্ষণ-ঝড়
ভারী দুর্যোগের জন্য সপ্তাহান্তে স্বাধীনতা দিবসে জারি হলুদ সতর্কতা, একাধিক জেলায় প্রবল বর্ষণ-ঝড়
Ayushman Bharat: 'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাননি ? কোন স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাননি ? কোন স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
Netaji Subhas Chandra Bose: নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন

ভিডিও

Ayushman Bharat News: রবিবার থেকেই রাজ্যে আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমারও কার্ড না থাকলে হাসপাতালেই পূরণ করা যাবে ফর্ম
Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget