এক্সপ্লোর

Abhishek Banerjee: দ্রৌপদী-মন্তব্যে ক্ষমা চেয়েছেন মমতা, বীরবাহার ক্ষেত্রে আপনারা পারবেন! বিজেপি-কে প্রশ্ন অভিষেকের

Suvendu Adhikari: টানাপোড়েনের মধ্যেই শুভেন্দু এবং বিজেপি নেতৃত্বকে একহাত নিলেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

কলকাতা: পঞ্চায়েত নির্বাচনের আগে শিকেয় উঠেছে পরিমিতি বোধ। পরস্পরকে আক্রমণ করতে গিয়ে কুরুতিকর ভাষা ব্যবহারে পিছপা হচ্ছেন না, শাসক-বিরোধী কোনও শিবিরই। রাজ্যের মন্ত্রী অখিল গিরি (Akhil Giri) সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে (Droupadi Murmu)  নিয়ে কুমন্তব্য করেন। তার পাল্টা, রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা (Birbaha Hansda) সম্পর্কে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কুমন্তব্যের আগের একটি ভিডিও সামনে এসেছে। তা নিয়ে টানাপোড়েনের মধ্যেই শুভেন্দু এবং বিজেপি (BJP) নেতৃত্বকে একহাত নিলেন তৃণমূল (TMC) সাংসদ তথা দলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। 

বীরবাহা-মন্তব্যে শুভেন্দু ও বিজেপি-কে নিশানা অভিষেকের

মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিষেক বলেন, "(দ্রৌপদী মুর্মুকে নিয়ে) অখিল গিরির মন্তব্য সমর্থন করে না দল। ওই দিনই অবস্থান জানিয়ে দেওয়া হয়েছে স্পষ্ট ভাবে। আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার জন্য় ক্ষমা চেয়েছেন। কিন্তু বীরবাহাকে নিয়ে ওঁর মন্তব্যে ক্ষমা চাইতে পারবেন বিজেপি নেতৃত্বের। সে ক্ষমতা আছে ওঁদের?"

অভিষেক আরও বলেন, "উনি কী ভাবেন নিজেকে? যাকে খুশি, যা ইচ্ছা বলতে পারেন? বীরবাহা হাঁসদা এবং দেবনাথ হাঁসদাকে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছেন। দেবনাথ জঙ্গলমহলের মাটির ছেলে, বীরবাহা জঙ্গলকন্যা। বীরবাহাকে মন্ত্রী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর উনি বলছেন, 'এরা আমার জুতোর তলায় থাকে'!"

আরও পড়ুন: Abhishek Banerjee: ‘তোর বর কয়লা ভাইপোর চোখ ঠিক হল!’ 'বোন-সম' কাকে লিখেছেন শুভেন্দু! অভিষেকের দাবিতে জল্পনা

রাষ্ট্রপতিকে নিয়ে অখিলের মন্তব্যে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। কিন্তু বীরবাহাকে নিয়ে শুভেন্দুর মন্তব্যে কার্যতই ধরি মাছ না ছুঁই নীতি নিয়ে চলছে বঙ্গ বিজেপি। রাষ্ট্রপতি দেশের সাংবিধানিক প্রধান, বীরবাহা রাজ্যের মুখ্যমন্ত্রী, এমন তুলনা টেনে বিষয়টিকে লঘু করে দেখানোর চেষ্টা চলছে বলে অভিযোগ উঠে আসছে। সেই আবহেই এই বিতর্কে মুখ খুললেন খোদ অভিষেকও। 

এ দিকে, বীরবাহা সম্পর্কে কুরুচিকর মন্তব্যের জেরে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন সিঙ্গুরের দুই আদিবাসী যুবক। বিরোধী দলনেতার বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবিতে সিঙ্গুর থানায় যুব তৃণমূলের বিক্ষোভ। অখিল-ইস্যু চাপা দিতেই শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ, পাল্টা তোপ বিজেপির।

বীরবাহা-মন্তব্যে শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ দায়ের সিঙ্গুরে

মঙ্গলবার সিঙ্গুর ব্লক যুব তৃণমূলের উদ্যোগে থানায় অভিযোগ দায়ের করা হয়। বিরোধী দলনেতার বিরুদ্ধে আদিবাসী সম্প্রদায়কে অসম্মানের অভিযোগ তুলেছেন অভিযোগকারীরা। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবিতে থানা চত্বরে বিক্ষোভও দেখান যুব তৃণমূল কর্মীরা। 

সেরা শিরোনাম

News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Rahul Gandhi Protest In Delhi : রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
Jadavpur University: যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
Howrah Death News: ঘরে জমা জল, আর সেখানে পড়েই মৃত্যু হল বৃদ্ধের, ঘটনায় চঞ্চল্য হাওড়ায়
ঘরে জমা জল, আর সেখানে পড়েই মৃত্যু হল বৃদ্ধের, ঘটনায় চঞ্চল্য হাওড়ায়

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget