এক্সপ্লোর

Abhishek Banerjee: পরপর ৩দিন অভিষেককে তলব, দুর্নীতির শিকড় কত গভীরে খুঁজে বার করবে ডবল ইঞ্জিনের সরকার?

West Bengal: সই জালিয়াতি, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি, উস্কানিমূলক মন্তব্য়ের অভিযোগ... তিনটি মামলায় পরপর ৩ দিন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে তলব করেছে CID ও ED।

কলকাতা: সই জালিয়াতি, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি, উস্কানিমূলক মন্তব্য়ের অভিযোগ...তিনটি মামলায় পরপর ৩ দিন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে তলব করেছে CID ও ED.রবিবার প্রায় সাড়ে ৮ ঘণ্টা অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে জেরা করে CID। আর সোমবার, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে ম্য়ারাথন জিজ্ঞাসাবাদ করল ED। 

রবিবার সই জালিয়াতিকাণ্ডে CID-র জিজ্ঞাসাবাদ। সোমবার প্রাথমিক 'দুর্নীতি'তে ED-র মুখোমুখি। মঙ্গলবার উস্কানি-মামলায় CID-র তলব। আইনি প্য়াঁচে অভিষেক। কখনও ৮, কখনও সাড়ে ৫ ঘণ্টা জেরা। 'জালিয়াতি' থেকে 'দুর্নীতি' মামলায় জেরা।

কখনও CID, কখনও ED, কখনও রাজ্য় এজেন্সি, কখনও কেন্দ্রীয় এজেন্সি! প্রায় প্রতিদিনই ম্য়ারাথন জেরার মুখে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। ভোটে বিপর্যয়ের পর রাজনৈতিক অস্তিত্ব নিয়ে প্রশ্ন তো উঠেইছে। আইনি দিক থেকেও মহাবিপাকে ডায়মন্ড হারবারের তৃণমূলের সাংসদ!

সই জালিয়াতি, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি, উস্কানিমূলক মন্তব্য়ের অভিযোগ... তিনটি মামলায় পরপর ৩ দিন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে তলব করেছে CID ও ED। ২ দিন জেরা হয়েছে। মঙ্গলবার ফের জেরা হবে।



পঞ্চায়েত মন্ত্রী ও বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ বলছেন, 'যেখানে যত দুর্নীতি হয়েছে পশ্চিমবঙ্গে, নীচ থেকে উপর পর্যন্ত, সব জায়গায় ওঁদের হাত আছে। পার্টির হাই কমান্ডের হাত। সব সুবিধা ওঁরা নিয়েছেন। সব জানতেন।'

সই জালিয়াতি মামলায় রবিবার অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে জেরা করে CID। CID-র প্রশ্নের মুখে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। আর সোমবার, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ED-র মুখোমুখি হতে হল তাঁকে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। সোমবার সকালে CGO কমপ্লেক্সে হাজির হন তিনি!

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় এক বছর আগে তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছিল CBI। কেন্দ্রীয় এজেন্সির তদন্তে উঠে এসেছিল 'লিপস অ্যান্ড বাউন্ডসের' নাম। লিপস অ্যান্ড বাউন্ডসের আলিপুরের অফিসে অভিযান চালিয়েছিল ED-ও। তাদের চার্জশিটেও লিপস অ্য়ান্ড বাউন্ডস সংস্থার নাম ছিল। এই সংস্থার CEO অভিষেক বন্দ্যোপাধ্যায়

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। রবিবার ফের ইডির তলবে সিজিও কমপ্লেক্সে হাজির হন তিনি। এই সিজিও কমপ্লেক্সে অভিষেক একই মামলায় হাজিরা দেন। দাবি করেন, ৫ হাজার পাতার নথি ইডি দফতরে জমা দিয়েছেন। সেই ৫ হাজার পাতার নথি খতিয়ে দেখার পর আজ তাঁকে তলব। মূলত একদিকে ইডির যে তদন্ত, সম্পত্তির হিসেব কী, টাকার উৎস কী? টাকা নয়ছয় হয়েছে কি না, ব্য়াঙ্ক অ্য়াকাউন্টে কত টাকা জমা পড়েছে? টাকার উৎস কী, সেখানে কী তথ্য় বেরিয়ে আসে, তা অভিষেক বন্দ্য়োপাঝ্য়ায় কী উত্তর দেন, সেটাই দেখার বিষয়।

দুর্নীতির শিকড় কত গভীরে? কারা জড়িত এতে? কারা শিক্ষা ব্য়বস্থার সর্বনাশ করেছে? ডবল ইঞ্জিনের সরকার কি তা খুঁজে বার করবে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Advertisement

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget