এক্সপ্লোর

TMC News : 'মামলা লড়ার দরকার নেই, জেলে গিয়ে বসে ভাত খান', মমতার বার্তা শুনেই অভিষেককে নিশানা

Mamata Banerjee : ২১ জুলাইয়ের মঞ্চ থেকে দলের নেতা-কর্মী-সমর্থকদের নিদান দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।

অর্ণব মুখোপাধ্য়ায়, সমীরণ পাল ও সুকান্ত মুখোপাধ্য়ায়, কলকাতা : বিজেপির ভাত খাওয়ার থেকে জেলের ভাত খাওয়া ভাল। ২১ জুলাইয়ের মঞ্চ থেকে দলের নেতা-কর্মী-সমর্থকদের এই বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুনেছি ৪০০ মামলা রয়েছে, তাহলে তো মামলা লড়ার দরকার নেই। আরেক প্রাক্তন কাউন্সিলর দেবলীনা বিশ্বাস বলছেন, নিজের ভাইপোর এত কেস, সেটা দেখে, সমালোচনা করা উচিত। TMC News

একুশ এবার চারদিকে। কলকাতা থেকে দিল্লি। তারমধ্য়ে তৃণমূলেরই তিন ভাগ। কেউ সরাসরি তৃণমূল, কেউ ঘুরিয়ে। এরইমধ্য়ে ২১ জুলাইয়ের মঞ্চ থেকে দলের নেতা-কর্মী-সমর্থকদের নিদান দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, "তো আগামীদিন কী হবে ? লড়াই হবে। ঘর ছেড়ে বেরোতে হবে। রাস্তায় থাকতে হবে। গ্রেফতার করলে করুক। জেলে গিয়ে ৭দিন থাকবেন। জেলের ভাত খাওয়া ভাল। বিজেপির ভাত খাওয়ার থেকে।"

মমতা বন্দ্যোপাধ্যায় এই পরামর্শ দেওয়া মাত্রই পাল্টা প্রশ্ন তুলছেন অনেকে। তাঁদের প্রশ্ন, জেলের ভাত যদি ভালই হয়, তাহলে গ্রেফতারির হাত থেকে রক্ষাকবচ পেতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার কেন আদালতে যাচ্ছেন ? কলকাতা পুরসভার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে বললেন, "জেলের যদি ভাত খেতে হয়, যাঁরা দুর্নীতি করেছেন, সে অভিষেক বন্দ্যোপাধ্যায় করুন, শুনেছি নাকি তাঁর ৪০০ মামলা রয়েছে, তো মামলা লড়ার দরকার নেই। জেলে গিয়ে বসে ভাত খান। জেলের ভাত যদি অত সুস্বাদু হয়, যারা খাবার দরকার, ২-১ দিন খেয়ে দেখুন না। কী সমস্য়ায় জেলে থাকলে তার পরিবারকে পড়তে হয়।" 

জেল যাওয়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বার্তা দিচ্ছেন, তখন পাল্টা প্রশ্নও ধেয়ে আসছে। কলকাতা পুরসভার প্রাক্তন কাউন্সিলর দেবলীনা বিশ্বাস বলেন, আজকে নিজের ঘরটা দেখলে আমার মনে হয় ভাল হত। নিজের ভাইপোর এত কেস, সেটা মনে হয় দেখে, মনে হয় সমালোচনা করা ভাল। অন্যরটা না দেখে। প্রত্য়েকটা ক্ষেত্রে উনি নিজে পরিবারের কথা ভেবেছেন। উনি কিন্তু নিজের রক্ত, নিজের পরিবারকে বাঁচাতে গেছিলেন। ভাইপোর বাড়িতে কেন নোটিস গেছে, আমি একটা কর্মী হিসাবে, সেখানে আমাকে কিন্তু ঠেলে দিচ্ছিল।"

DJ-হুঁশিয়ারি মামলায় রক্ষাকবচ চেয়ে আগেই আদালতের দ্বারস্থ হয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই রক্ষাকবচের মেয়াদ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে কলকাতা হাইকোর্ট

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

TMC-BJP News: তোলা চেয়ে না মেলায় BJP সমর্থকের মায়ের শ্লীলতাহানি! গ্রেফতার TMC-র প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট
তোলা চেয়ে না মেলায় BJP সমর্থকের মায়ের শ্লীলতাহানি! গ্রেফতার TMC-র প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট
R G Kar Case: ২ বছরেও 'অধরা' সুবিচার! আর জি কর কাণ্ডে তদন্ত কতটা এগিয়ে ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ?
২ বছরেও 'অধরা' সুবিচার! আর জি কর কাণ্ডে তদন্ত কতটা এগিয়ে ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ?
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Har Ghar Tiranga in Purulia: পুরুলিয়ায় শুরু হল ‘হর ঘর তেরঙা’ যাত্রা, র‍্যালিতে পড়ুয়াদের পাশাপাশি ছিলেন ছৌ নৃত্য শিল্পীরাও
পুরুলিয়ায় শুরু হল ‘হর ঘর তেরঙা’ যাত্রা, র‍্যালিতে পড়ুয়াদের পাশাপাশি ছিলেন ছৌ নৃত্য শিল্পীরাও
Advertisement

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget