এক্সপ্লোর

Abhishek Banerjee : আপনার বুলডোজার চালানোর হলে আমার উপর চালান, আমার বাড়ির উপরে চালিয়ে দিন : অভিষেক

West Bengal Politics : পোস্ট বিতর্কে শনিবার ভবানীপুর থানায় ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়।

পার্থপ্রতিম ঘোষ ও সুদীপ্ত আচার্য, কলকাতা : পোস্ট বিতর্কে শনিবার ভবানীপুর থানায় জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। থানা থেকে বেরিয়ে বাড়িতে ঢোকার সময় তিনি বলেন, আপনার বুলডোজার চালানোর থাকলে আমার বাড়ির উপরে চালিয়ে দেন। পাল্টা সুর চড়িয়েছে বিজেপি। পুলিশকে হুমকির অভিযোগে ২০ নভেম্বর গিরিশ পার্ক থানায় তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে। 

পোস্ট বিতর্কে শনিবার ভবানীপুর থানায় ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। থানা থেকে বেরিয়েই ফের বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন তিনি। অভিষেক বলেন, "আমি বিজেপিকে বাংলা বিরোধী কেন বলি, আমি এটা বারবার বলছি, আমি আজকেও বলছি, আমি আবার বলব। তার কারণ বিজেপি নেতাদের মিছিলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছে। তার কারণ বিজেপির নেতারা বলেছেন, বাংলা বলে কোনও ভাষা নেই। বাংলাদেশি ভাষা রয়েছে। বিজেপির নেতা মন্ত্রীরা ঈশ্বরচন্দ্র বিদ্য়াসাগরের অপমান থেকে শুরু করে, স্বামী বিবেকানন্দকে বলেছেন অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট।"

পাল্টা বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, "বাংলা-বিরোধী তো বিজেপি নয়, বিজেপি হচ্ছে চোরের বিরোধী, চুরির বিরোধী। চোরেরা হটে গেছে, এবার সব টাকা আসতে শুরু করেছে। ইনস্টলমেন্টও পেতে শুরু করেছেন আমাদের লোকেরা। ১২৫ দিনের কাজ শুরু হয়ে গেছে, আমরা অন্নপূর্ণা যোজনা শুরু করেছি। কেন্দ্র সরকার বিপুল পরিমাণে সাহায্য করছে রাজ্য সরকারকে। ডবল ইঞ্জিন সরকার এবং আগামীদিনে উনি দেখবেন আর জ্বলবেন, লুচির মতো ফুলবেন, কলকাতাতেও আমরা কর্পোরেশন তৈরি করব। থ্রি ইঞ্জিন সরকার তৈরি হবে।" 

৬ নভেম্বর মাঝরাতে কালীঘাটে রাস্তায় চলছিল অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের জন্মদিন পালন। সেই নিয়ে দফায় দফায় তৈরি হয় উত্তেজনা, সংঘর্ষ। তারপরই বাড়ি থেকে বেরিয়ে পুলিশের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়ান অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। তাঁকে দেখা যায় আঙুল উঁচিয়ে পুলিশকে শাসাতে।

আগামী শুক্রবার, এই মামলাতেই গিরিশ পার্ক থানায় তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে। অভিষেক বলেন, "আমাকে তো যখনই যেখানে ডেকেছে আমি গেছি। আমি তো কোনও জিজ্ঞাসাবাদ এড়িয়ে যাইনি। আমি তো পালিয়ে যাইনি কোথাও। আমাকে ভবিষ্যতেও যদি ডাকে আমি যাব।"

এরমধ্যেই, ১২ নভেম্বর অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বাড়ির সামনে চলে বুলডোজার। ভাঙা হয় কিয়স্ক, খালি করে দেওয়া হয় ফুটপাথ। এনিয়ে শনিবার সুর চড়ান অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। তিনি বলেন, "দেখুন এই যে বুলডোজার ২ দিন আগে হল, এতে কোনও সমস্য়া নেই। আপনার বুলডোজার চালানোর হলে, আপনি আমার উপর চালান। আপনার বুলডোজার চালানোর থাকলে আমার বাড়ির উপরে চালিয়ে দেন। আপনাকে প্রতিশোধ নিতে আমার উপর নিন। আপনি তো রাজনৈতিকভাবে লড়তে পারছেন না।" পাল্টা বিজেপি বিধায়ক সজল ঘোষ বলেন, "অসহায় অবস্থার আর্তনাদ। যে, আমাকে মেরে ফেলুন...আমার উপ বুলডোজার চালিয়ে দিন, আমার বাড়ি ভেঙে দিন, বেআইনি থাকলে ভাঙা হবে ওটাও। কোর্টে যাবেন না, কোর্টে গিয়ে বারবার স্টে অর্ডার নিচ্ছেন কেন ? আপনি তো বীর বিপ্লবী। আপনি জনতার আদালতে যান। আইনের আদালতে যাচ্ছেন কেন ?" ২০ নভেম্বর, দুপুর ১টায় গিরিশ পার্ক থানায় অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে হাজিরার নোটিস পাঠানো হয়েছে। 

 

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
Advertisement

সেরা শিরোনাম

Howrah News: শব্দ বাজির তাণ্ডবে ঘরছাড়া ১৩ বছরের পোষ্য 'বুল্টি', এলাকা জুড়ে পোস্টার, খোঁজ দিতে পারলে মিলবে ৫০০০ টাকা পুরস্কার 
শব্দ বাজির তাণ্ডবে ঘরছাড়া ১৩ বছরের পোষ্য 'বুল্টি', এলাকা জুড়ে পোস্টার, খোঁজ দিতে পারলে মিলবে ৫০০০ টাকা পুরস্কার 
BJP News: ৫ বছরেও গ্রেফতার ০, TMC ছেড়ে BJP-তে অভিযুক্তরা, মিলছে হুমকি, দাবি বাগুইআটির মৃত বিজেপি কর্মীর মার
৫ বছরেও গ্রেফতার ০, TMC ছেড়ে BJP-তে অভিযুক্তরা, মিলছে হুমকি, দাবি বাগুইআটির মৃত বিজেপি কর্মীর মার
West Bengal News LIVE: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সোশাল মিডিয়ায় পোস্টের জেরে ফের থানায় তলব
আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সোশাল মিডিয়ায় পোস্টের জেরে ফের থানায় তলব
NCPI MP : কুণালের সঙ্গে কথোপকথন ঘিরে জল্পনা, এবার লিখিত বক্তব্য দিলেন NCPI সাংসদ ; কী লিখলেন ?
কুণালের সঙ্গে কথোপকথন ঘিরে জল্পনা, এবার লিখিত বক্তব্য দিলেন NCPI সাংসদ ; কী লিখলেন ?
Advertisement

ভিডিও

R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর
Debjit Sarkkar : 'সংবিধানকে বুড়ো আঙুল দেখানোর একটা প্রবণতা দেখা দিচ্ছে', অভিষেককে কটাক্ষ দেবজিতের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget