এক্সপ্লোর

Abhishek Banerjee: 'বিজেপি ক্ষমতায় এলে ভারত ও বাংলাদেশের মধ্যে কোনও সীমানা থাকবে না', অভিষেকের নিশানায় জগন্নাথ

West Bengal News: এক্স হ্যান্ডেলে পোস্ট করে প্রশ্ন তুলে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কলকাতা : "আমরা কথা দিচ্ছি যে এবার যদি আমরা জিতি, মাঝের বাংলাদেশের সঙ্গে কাঁটাতারের বেড়া আমরা রাখব না। এক ছিল, আগামীদিনে এক হয়ে যাবে।" রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের (ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি লাইভ) এহেন একটি বক্তব্যের ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করে প্রশ্ন তুলে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

পোস্টে তিনি লিখেছেন, "বিজেপি নেতৃত্বের ভণ্ডামি নতুন মাত্রায় নেমেছে। @BJP4India রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার ঘোষণা করেছেন যে বিজেপি ক্ষমতায় এলে ভারত ও বাংলাদেশের মধ্যে কোনও সীমানা থাকবে না - উভয় দেশ আবার এক হয়ে যাবে! অন্যদিকে, একই বিজেপি সরকার, যার মধ্যে অমিত শাহ রয়েছেন তিনি পশ্চিমবঙ্গ সরকারকে দোষারোপ করে চলেছেন যে, পশ্চিমবঙ্গ সরকার সেই সীমান্ত রক্ষা করার জন্য কোনও জমি দিচ্ছেন না যা তাঁদের নিজেদের সাংসদ মুছে ফেলতে চান! যদি বিজেপি সত্যিই দেশের অখণ্ডতায় বিশ্বাস করে, তাহলে আমি @BJP4India @JPNadda-কে চ্যালেঞ্জ জানাচ্ছি যে এই সাংসদকে অবিলম্বে সাসপেন্ড করা হোক। তাদের নীরবতা কেবল এটাই প্রকাশ করবে যে তিনি শীর্ষ নেতৃত্বের পূর্ণ সম্মতিতে কথা বলেছিলেন।"

 

এর উত্তরে বিজেপি সাংসদ পাল্টা জবাব দিয়েছেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার বক্তব্যের মানে না বুঝতে পেরে অমিত শাহ এবং জেপি নাড্ডাকে জানতে চেয়েছেন আমি কেন এই কথা বলেছি। যে বাংলা এক ছিল, সেই বাংলা সোনার বাংলা ছিল...তাই বিজেপি ক্ষমতায় এলে বাংলার উন্নয়ন আবার হবে। পিছিয়ে পড়ার জন্য এগিয়ে বাংলার বিজ্ঞাপন দিতে হবে না। তখন ভুখা বাংলাদেশ, যারা খেতে পায় না, তখন তারা খাওয়া-পরার জন্য বলবে...ধর্মান্ধ নীতি ছেড়ে তারা বলবে আমরা ভারতের সঙ্গে মিলেমিশে একসঙ্গে থাকতে চাই। তাই তখন কাঁটাতারের বেড়া থাকবে না। বিজেপি এলে এতটাই উন্নয়ন করব। এই কথার মানে এইটা। আবার যদি মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল জেতে, তারা আগের থেকেই বাংলাদেশের নাড়া লাগিয়ে দিচ্ছে। তাহলেও কাঁটাতারের বেড়া থাকবে না। তাই কাঁটাতারের বেড়া সাময়িক। ভবিষ্যতে এটা থাকবে না। আমরা থাকতে দেব না। মানুষই এটা এক করে নেবে।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
Tathagato Roy On Saayoni Ghosh:“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget