এক্সপ্লোর

Abhishek Banerjee: 'সেবাশ্রয়' নিয়ে আরও বিপাকে অভিষেক, রাজ্য মেডিক্যাল কাউন্সিলকে মেল করে অভিযোগ জানালেন বিজেপি নেতা ববি

Abhishek Banerjee Sebaashray : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'সেবাশ্রয়' নিয়ে ভুরি ভুরি অভিযোগ। ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে FIR দায়েরের পর এবার বিধানসভাতেও উঠে এল 'সেবাশ্রয়' প্রসঙ্গ।

কলকাতা : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'সেবাশ্রয়' প্রকল্প নিয়ে এবার রাজ্য মেডিক্যাল কাউন্সিলকে মেল করে অভিযোগ জানালেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। এনিয়ে তদন্ত কমিটি গঠনের ইঙ্গিত দিয়েছে মেডিক্যাল কাউন্সিল। ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরামের পর, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'সেবাশ্রয়' প্রকল্প নিয়ে, রাজ্য মেডিক্যাল কাউন্সিলকে মেল করে অভিযোগ জানালেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। 

ক'দিন আগেই 'সেবাশ্রয়ে'র সঙ্গে জড়িত চিকিৎসকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি করে মেল করেছিল ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরাম। আর, এবার ওই 'সেবাশ্রয়' প্রকল্পের সঙ্গে যুক্ত চিকিৎসকদের নাম করে অভিযোগ করলেন বিজেপি নেতা ববি। তাতে, বেআইনি ভাবে USG-করা, অযোগ্য কর্মীদের দিয়ে চিকিৎসা করানো, ওষুধের গুণগত মান নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি রোগী নিরাপত্তা-সহ একাধিক অভিযোগ করা হয়েছে। বিজেপি নেতার অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে রাজ্য মেডিক্যাল কাউন্সিল। কোনও চিকিৎসকের বিরুদ্ধে নির্দিষ্ট করে অভিযোগ থাকলে, ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামকে তা জানাতে বলেছে রাজ্য মেডিক্যাল কাউন্সিল। 

'তোলা না দিলে রিসর্ট ভাঙচুরের হুমকি', 'সেবাশ্রয়'- এর নামে 'তোলাবাজি'-র অভিযোগ অভিষেকের বিরুদ্ধে

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'সেবাশ্রয়' নিয়ে ভুরি ভুরি অভিযোগ। ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে FIR দায়েরের পর এবার বিধানসভাতেও উঠে এল 'সেবাশ্রয়' প্রসঙ্গ। গতকাল অর্থাৎ শুক্রবার বিজেপি বিধায়কের অভিযোগের পর আজ শনিবার এই প্রসঙ্গে বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, 'সেবাশ্রয়' নিয়ে CID বা CBI-কে তদন্তভার দেওয়া হতে পারে। 

ভুল চিকিৎসায় পা বাদ থেকে শিশুর হাত বাদ যাওয়া সংক্রান্ত একাধিক অভিযোগে FIR করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প 'সেবাশ্রয়ে'র বিরুদ্ধে। এছাড়াও লাইসেন্স ছাড়া ওষুধ বিক্রি বা মজুত, অবৈধভাবে ক্লিনিক বা চিকিৎসা প্রতিষ্ঠান পরিচালনা করা সহ একাধিক অভিযোগও উঠেছে 'সেবাশ্রয়ে'র বিরুদ্ধে। শুক্রবারও বিধানসভায়, 'সেবাশ্রয়ে'র বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুললেন ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পাণ্ডা। মাটি খুঁড়ে সেবাশ্রয়ের ওষুধ উদ্ধার সহ মাঠ দখল করে ক্যাম্প করার অভিযোগও তুলেছেন তিনি। 

অন্যদিকে, আরও অস্বস্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার 'সুদে-আসলে' মন্তব্যের জেরে, ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে নতুন করে FIR দায়ের করা হল। রাজীব সরকার নামে এক ব্যক্তির করা অভিযোগের ভিত্তিতে, ৮টি ধারায় মামলা করে তদন্ত শুরু করল বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম শাখা। একের পর এক মামলা। অস্বস্তি ক্রমেই বাড়ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এরইমধ্য়ে এবার ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে নতুন করে FIR দায়ের করা হল। রাজীব সরকার নামে এক ব্যক্তির করা অভিযোগের ভিত্তিতে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্ত শুরু করল বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম শাখা। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live : যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা,ঘোষণা মুখ্যমন্ত্রীর
যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Advertisement

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget